সববাংলায়

১৬ অগ্রহায়ণ | ২ ডিসেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৬ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ২ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ অগ্রহায়ণ | ২ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অভিনেতা সন্তোষ দত্তের জন্মদিন। সত্যজিৎ রায় পরিচালিত সিনেমা ‘পরশ পাথর’-এ অভিনয়ের মাধ্যমেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয় নিয়ে এতটাই উন্মাদনা ছিল সন্তোষবাবুর যে তাঁর বাবা আশঙ্কা করতেন একদিন ছেলে বুঝি তাঁর ঘরছাড়া হবে। এই আশঙ্কা থেকেই অল্প বয়সে সন্তোষ দত্তের বিবাহ দিয়ে দেন তাঁর বাবা। প্রথমে ব্যাঙ্কে কাজ করলেও, পরে তিনি একজন ক্রিমিনাল লইয়ার হয়ে ওঠেন। অবশ্য পাশাপাশি অভিনয়ও চালিয়ে যান। ভীষণ পরিশ্রমী এই মানুষটি সাধারণ জীবনযাপনই পছন্দ করতেন। সিনেমায় অভিনয়ের পরেও দীর্ঘদিন ট্রামে-বাসে যাতায়াত করেছেন তিনি। কাজ করেছেন তরুণ মজুমদার, তপন সিনহার মতো পরিচালকের সঙ্গেও৷ বাংলার এই কিংবদন্তি অভিনেতা সন্তোষ দত্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/santosh-dutta/
  • আজ ইন্দ্রলাল রায়ের জন্মদিন। তিনি প্রথম বাঙালি তথা ভারতীয় যুদ্ধবিমানচালক। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ভারতীয় হিসেবে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছেন ইন্দ্রলাল রায় এবং বিশ্বযুদ্ধের ইতিহাসে প্রথম বাঙালি বীর শহীদ তিনিই। নানা আশ্চর্য কাহিনী তাঁর জীবন জুড়ে রয়েছে – মর্গে তাঁকে মৃত বলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে আবার যোগ দেন লড়াইয়ে, তার জন্যেও কম চেষ্টা করতে হয়নি। তাঁর জীবন সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/indra-lal-roy/
  • আজ বিমল মিত্রের মৃত্যুদিন। তাঁর মত বাংলায় এত সহজ করে আর কারও লেখায় ইতিহাসকে কথা বলতে দেখা যায়নি। দেখা যায়নি শরৎচন্দ্রের পর বাংলার বাইরে বাঙালি সাহিত্যিক হিসাবে তাঁর মত জনপ্রিয় হতে। প্রায় পাঁচশোটি ছোট গল্প ও শতাধিক উপন্যাসের লেখক তিনি। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bimal-mitra/
  • আজ স্যার গুরুদাস ব্যানার্জির মৃত্যুদিন। তিনি একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি বিচারপতি ছিলেন যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের পদটিও অলংকৃত করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gurudas-banerjee/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-2/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমরা সবাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করি। কিন্তু কখনো কি ভেবেছি যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল বা লালচে কেন দেখায়? এটা কি কেবল দৃষ্টিভ্রম নাকি এর কোনও বৈজ্ঞানিক ব‍্যাখ‍্যা আছে? বৈজ্ঞানিক ব‍্যাখ‍্যা থাকলে কী সেটা? জানতে হলে পড়ুন এই নিবন্ধটি https://sobbanglay.com/sob/why-does-moon-turn-red-during-eclipse
  • দক্ষিণ দিনাজপুরের বাণগড়ে মাটি খুঁড়ে পাওয়া গেছে পাল-সেন যুগের এমনকি তারও আগের সব ঐতিহাসিক নিদর্শন আর তাই পুরাতাত্ত্বিক তাৎপর্যের দিক থেকে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে এই অঞ্চলটি। আপনিও বা দূরে থাকবেন কেন? দেখে নিন কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর ঠিক কী কী দেখতে পাবেন এই বাণগড়ে। আর তার জন্য পড়ে ফেলতে হবে এই লেখাটা – https://sobbanglay.com/sob/bangarh/
  • কোনও কোনও গবেষকের মতে কলকাতার প্রাচীনতম মসজিদ হল চিৎপুর-কাশীপুর অঞ্চলে অবস্থিত বশরী শাহ মসজিদ। কলকাতার এই মসজিদটিতেি কেবল প্রাক-মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে। এই মসজিদের ইতিহাসের দিকে তাকালে পলাশীর যুদ্ধ, সিরাজউদৌল্লা, মীরজাফরদের নামও উঠে আসবে৷ কলকাতার অতি প্রাচীন এই বশরী শাহ মসজিদের ইতিহাস, নামকরণের উৎপত্তি, স্থাপত্যশৈলী এবং আরও নানা খুঁটিনাটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/basri-shah-mosque/

১৬ অগ্রহায়ণ | ২ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/7QgUBv_yTeY

বিশেষ আকর্ষণীয় ভিডিও :


১৬ অগ্রহায়ণ | ২ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ অগ্রহায়ণ | ২ ডিসেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading