সববাংলায়

৩০ অগ্রহায়ণ | ১৬ ডিসেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ৩০ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ১৬ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৩০ অগ্রহায়ণ | ১৬ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবসঃ

  • ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়। এটি বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশে ভাষা দিবসের মত বিজয় দিবসও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন যা জাতীয় মর্যাদায় প্রতি বছর পালন করা হয়। এই দিবস নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/victory-day-of-bangladesh/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাঃ

  • আজ উমেশচন্দ্র দত্তের জন্মদিন। হরিনাভিতে প্রথম ব্রাহ্মসমাজের শাখা গড়ে তোলেন উমেশচন্দ্র দত্ত। সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। এর আগে বহু স্কুলে শিক্ষকতাও করেছেন উমেশচন্দ্র। তবে নারীশিক্ষার বিস্তারে তাঁর সম্পাদিত বামাবোধিনী পত্রিকার কথা আজও ইতিহাসে স্মরণীয়। ব্রাহ্ম-সংস্কার আন্দোলনের অন্যতম পথিকৃৎ উমেশচন্দ্র দত্ত সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/umesh-chandra-dutta/
  • আজ আর্থার সি ক্লার্কের জন্মদিন। তিনি কল্পবিজ্ঞান কাহিনির ধারায় নতুন পথপ্রদর্শক। প্রায় শতাধিক বইয়ের লেখক আর্থার ক্লার্কের আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যতের নানা আবিষ্কার বিষয়ে রসসিদ্ধ রচনা আজও পাঠক-পাঠিকাদের খুবই প্রিয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arthur-c-clarke/
  • আজ এলিজাবেথ কার্নের জন্মদিন। রয়্যাল জিওলজিকাল সোসাইটি অফ কর্নওয়েলের প্রথম মহিলা সদস্য ছিলেন এলিজাবেথ কার্ন। অনেকগুলি ভূতাত্ত্বিক গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছিলেন তিনি। খনিজ অঞ্চলের মানুষের দারিদ্র্য, অসহায়তা এবং বঞ্চনাময় জীবন তাঁকে নাড়া দিয়েছিল আমূল। শ্রেণি বিভাজন মিটিয়ে সেখানকার ছেলে এবং মেয়ে উভয়েরই একসঙ্গে পড়াশোনার জন্য স্কুল নির্মাণ করেছিলেন এলিজাবেথ। তাঁর সমস্ত গ্রন্থেই প্রায় তিনি আধুনিক সভ্যতার বুকের ওপরে দারিদ্র্য, অস্বাস্থ্যকর পরিবেশ, যথাযথ শিক্ষার অভাব ইত্যাদি ক্ষতগুলি নিয়ে আলোচনা করেছেন। বেনামে রাজনৈতিক ও ধর্মীয় গ্রন্থও রচনা করেছিলেন তিনি। কবিতা লেখাতেও ছিলেন সিদ্ধহস্ত। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/elizabeth-catherine-thomas-carne/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-16

বিশেষ আকর্ষণীয় কন্টেন্টঃ

  • বড়দিন বলতেই আমরা যেটা বুঝি সান্তা ক্লস ক্রিসমাস ট্রি এবং অতি অবশ্যই প্লাম কেক বা ফ্রুট কেক। সত্যি কথা বলতে কি আলোর বাজী ছাড়া দীপাবলি, ইফতার ছাড়া ঈদ যেমন অসম্পূর্ণ তেমনি ফ্রুট কেক ছাড়া ক্রিসমাস সম্পূর্ণ হয় না যেন। কিন্তু কবে থেকেই বা চালু হোক বড়দিনে কেক খাওয়ার এই রীতি? সেটাই জেনে নেওয়া যাক এখানেhttps://sobbanglay.com/sob/why-do-we-eat-cake-on-christmas/
  • ১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মূলত দিয়েগো মারাদোনার জন্য। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার করা দুটি গোল বিশ্ব ফুটবলের ইতিহাসে একই সঙ্গে যেমন অন্যতম বিতর্কিত গোলের দৃষ্টান্ত হয়ে আছে তেমনি একই সঙ্গে অন্য গোলটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল হিসেবে বিখ্যাত হয়ে আছে। এই বিশ্বকাপ থেকেই দর্শকদের মধ্যে খেলা চলাকালীন মেক্সিকান ওয়েভ নামের একটি বিশেষ রীতির প্রচলন শুরু হয় যা পরবর্তীকালে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বিশ্বকাপ সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1986/
  • উত্তুরে হাওয়া বইতে শুরু করলেই রবিবার বা ছুটির দিনগুলোতে মনে হয় কাছের প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পরা যাক পিকনিক করতে। হাঁড়ি কড়া নিয়ে রান্না করাই হোক কিংবা বাড়ি থেকে রান্না করে আনা লুচি আর কষা মাংস প্রকৃতির কোলে মিঠে কড়া রোদে বসে একসাথে সকলে মিলে দেদার আড্ডা মারতে মারতে খাওয়ার মজাটাই একদম আলাদা। কলকাতা শহরের মধ্যেই এরকম কিছু জনপ্রিয় পিকনিক স্পটের সুলুক সন্ধান পেতে পড়ুন https://sobbanglay.com/sob/picnic-spot-of-kolkata

৩০ অগ্রহায়ণ | ১৬ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ১৯৯০ সালের একদিন আমেরিকার নিউ মেক্সিকোর পাহাড়ে ঘেরা ছোট জনপদ তাওসে রাত ৯টা নাগাদ হঠাৎ শহরের সকল অধিবাসী অবাক হয়ে যায় একটি ঘটনায়। আকাশ বাতাস মথিত করে অদ্ভুত এক গুঞ্জন শোনা যেতে থাকে। অনেকটা একটা বাইক স্ট্যান্ড থাকা অবস্থায় চালু রাখলে যেমন গুনগুন আওয়াজ হয় অনেকটা সেরকম। টানা হয়ে চলেছে শব্দটা। পৃথিবীর ইতিহাসে এই গুঞ্জনই তাওস হাম নামে পরিচিত। যার সমাধান মেলেনি আজও। এই রহস্যের বিস্তারিত জানতে দেখুন এখানে https://youtu.be/8tfr-UCB3QQ
  • আমরা অনেক জায়গায় দেখেছি তিনটি হাসতে থাকা সন্ন্যাসীর মূর্তি। হাসতে থাকা তিন সন্ন্যাসী দের রহস্য কী? তাদের কেন সারাক্ষণ হাসতে দেখা যায়? জানলে আপনিও চমকে উঠবেন। তাদের অনুপ্রেরণা মূলক গল্প আমাদের শেখাবে হাসির মূল্য। তারা আসলে কারা? তারা আমাদের কি শিক্ষা দিয়েছিল? কেনই সারাজীবন ধরে তারা সকলকে হাসতে বলেছিল। এই ভিডিওতে পাবেন তার উত্তর। জীবনে কখনও দুঃখ পেলে এই কাহিনী দেখুন। ভিডিওটি শেষ অবধি দেখুন, নিশ্চিতভাবে আপনার মন ভাল হয়ে যাবে https://youtu.be/y7x4PS0tblw

৩০ অগ্রহায়ণ | ১৬ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৩০ অগ্রহায়ণ | ১৬ ডিসেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading