আজ বাংলা ১৪৩১ সালের ১৩ পৌষ এবং ইংরাজি ২০২৪ সালের ২৯ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ জয়নুল আবেদীনের জন্মদিন। জয়নুল আবেদীন বাংলাদেশের আধুনিক ও সমসাময়িক শিল্প আন্দোলনের অগ্রগামী একজন চিত্রকর। বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদানের জন্য তাঁকে ‘শিল্পাচার্য’ বলা হয়।বিশ্বের প্রাচীনতম ও সর্ববৃহৎ ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান বনহামসে তাঁর স্কেচ বিক্রয় হয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zainul-abedin/
আজ রাজেশ খান্নার জন্মদিন। বলিউডের রোম্যান্টিক সুপারস্টার ছিলেন তিনি। যেখানেই যেতেন তার পিছনে লাইন লেগে থাকত অনুরাগী মহিলাদের। মহিলারা তাঁর গাড়ির বনেটে চুমু খেয়ে লিপস্টিকের দাগে ভরিয়ে রাখত। তাঁর একটা সই পাওয়ার জন্য মুম্বাইয়ে তাঁর বাংলো ‘আশীর্বাদ’-এর সামনে রোজই থাকত লম্বা লাইন। আরাধনা, কাটি পতঙ্গ, হাথি মেরে সাথী, দো রাস্তে, অমর প্রেম, বাওয়ার্চি, আনন্দ কালজয়ী সব ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন অভিনেতা রাজেশ খান্না। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajesh-khanna/
আজ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি একজন ভারতীয় ব্যারিস্টার যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি ছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/womesh-chandra-bonnerjee/
আজ কিংবদন্তী ফুটবলার পেলে-এর মৃত্যুদিন। শুধু তাঁকে একবার চোখের দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধ ৪৮ ঘন্টার জন্য স্থগিত হয়ে গিয়েছিল। জোহান ক্রুয়েফ তাঁর সম্পর্কে বলেছিলেন তাঁর দেখা একমাত্র খেলোয়াড় যিনি যুক্তির সব সীমানা ছাড়িয়ে গিয়েছিলেন’। রয়টার্সের মতে তিনি ‘শতাব্দীর সেরা অ্যাথলিট’। তিনি কালো সোনা। তিনি পেলে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pele/
শীতকাল মানেই পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে হইহই করে পিকনিক করতে যাওয়া। পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় ভাল পিকনিক স্পট আছে, কীভাবে যাবেন, কী করবেন এই সব কিছু জেনে নিন এখানে https://sobbanglay.com/picnic-spot/
শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
বুড়িগঙ্গা নদী-তীরবর্তী বাংলাদেশের জেলা রাজধানী ঢাকা। প্রাক্-মোগল যুগে ঢাকায় উৎপাদিত মসলিন সুতিবস্ত্র রপ্তানি হত ইউরোপের বিভিন্ন দেশগুলিতে। রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এই জনপদে একসঙ্গে বেজে উঠেছিল সহস্র ঢাক আর তাই সেদিনের ঢাকের শব্দে মুখরিত এই অঞ্চলটির নাম ক্রমে হয়ে উঠল ঢাকা। ঢাকা জেলা সম্পর্কে আরও বিশদে তথ্য জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dhaka/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
স্বর্ণকুমারী দেবী ছিলেন প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক। পরাধীন ভারতে নারী স্বাধীনতার বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/s1zV7s9Unf4
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান