আজ বাংলা ১৪৩১ সালের ২৪ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ৯ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ হরগোবিন্দ খোরানার জন্মদিন। দীর্ঘ গবেষণার ফলে জেনেটিক কোড আবিষ্কার করে শারীরবিদ্যা ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ড. হরগোবিন্দ খোরানা। পাঞ্জাবের ছোট্ট গ্রাম রায়পুরে গাছের নিচে উন্মুক্ত প্রাঙ্গনের এক পাঠশালায় শিক্ষাজীবন শুরু করেছিলেন তিনি আর তারপর কঠোর শ্রম ও নিষ্ঠার মাধ্যমে পেয়েছিলেন বিদেশ যাবার স্কলারশিপ, পেয়েছিলেন মার্কিন নাগরিকত্বও। প্রতিভাশালী এই বিজ্ঞানীর জীবন নিয়ে নানা তথ্য পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/har-gobind-khorana/
আজ সুন্দরলাল বহুগুণা-এর জন্মদিন। তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল “হিমালয়ের রক্ষক”। গান্ধীজির অহিংস নীতিকে অণুসরন করে তিনি শুরু করেছিলেন অন্য এক বিপ্লব যা ‘সবুজ বাঁচাও’ বা ‘বীচ বাঁচাও’ আন্দোলন নামে পরিচিত। পরিবেশের রক্ষাকর্তা হিসেবে তাঁর ভূমিকা সারা পৃথিবীতে আলোচিত। তিনি চিপকো আন্দোলনের প্রাণপুরুষ প্রবাদপ্রতিম পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sunderlal-bahuguna/
আজ বিপ্লবী রামকৃষ্ণ রায়ের জন্মদিন। তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলান্টিয়ার্সের সক্রিয় সদস্য ছিলেন এবং অত্যাচারী ম্যাজিস্ট্রেট বার্জ এর সুপরিকল্পিত হত্যাকান্ডে অংশীদার ছিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramkrishna-ray/
আজ সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি ছিলেন বাঙালি সমাজে নারী মুক্তির অগ্রদূত। তাঁর স্ত্রী’ই প্রথম যিনি প্লেট দিয়ে শাড়ি পড়া বাঙালি নারীকে প্রথম শেখান। তিনি ভারতের প্রথম সিভিল সার্ভেন্ট। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/history/satyendranath-tagore/
শীতকাল মানেই পিকনিকের মরশুম। এই শীতে আপনার বাড়ির কাছাকাছি কোন পিকনিক স্পটটি ভাল, সেখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না তার সমস্ত তথ্যসেমত পশ্চিমবঙ্গের সব পিকনিক স্পটগুলো নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-picnic-spots/
গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
সরপুরিয়াই হোক বা সরভাজা, কিংবা হোক মাটির পুতুল এসব শুনলে এক ঝলকে চোখে ভাসে একটাই নাম – কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্রের পদধূলিধন্য রাজবাড়ি, এখানকার দুর্গাপূজাই হোক বা জগদ্ধাত্রী পূজাই হোক খ্যাতির মাত্রা বেশ ভারী। ঐতিহ্যে-ইতিহাসে সবই অতি পুরাতন। এই কৃষ্ণনগরেই জন্মেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, জন্মেছিলেন বিপ্লবী বাঘাযতীন কিংবা বিজ্ঞানী জগদানন্দ রায়। তালিকা আরো দীর্ঘ হবে। মৃৎশিল্পের পীঠস্থান এই কৃষ্ণনগর জনপদ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখনই https://sobbanglay.com/sob/krishnanagar/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ পৌষ মাসের লক্ষ্মী পূজা। পৌষ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে পৌষ মাসের লক্ষ্মী পূজা করা হয়। বলা হয় এই পূজা পালন করলে সংসারে কোনো দিন অভাব বলে কিছু থাকে না। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/fnTmlHkFtCA
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লাহোর ষড়যন্ত্র মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। ডেপুটি কমিশনার জে. পি. স্যাণ্ডার্সেকে হত্যার ইস্যুতে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। এই মামলাই ভারতীয় ইতিহাসে তিন বীর বিপ্লবীকে (ভগত সিং, রাজগুরু, শুকদেব) অমরত্ব দান করেছে। লাহোর ষড়যন্ত্র মামলা নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান