আজ বাংলা ১৪৩১ সালের ২৮ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ১৩ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ শিবকুমার শর্মার জন্মদিন। সন্তুর বাদ্যযন্ত্রটিকে প্রায় একক প্রচেষ্টায় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার বাদ্যযন্ত্রে রূপান্তরিত করেছিলেন সঙ্গীতজ্ঞ শিবকুমার শর্মা। প্রয়োজনমতো যন্ত্রটিতে কিছু পরিবর্তনও করেন তিনি। প্রখ্যাত বংশীবাদক হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে অ্যালবামের কাজ যেমন করেছিলেন তিনি, তেমনি ‘সিলসিলা’, ‘চাঁদনী’, ‘লমহে’-র মতো জনপ্রিয় বলিউড সিনেমার অবিস্মরণীয় সঙ্গীত নির্মাণের নেপথ্যেও ছিল এই জুটি। সন্তুরের প্রতি সম্পূর্ণ মনোযোগ প্রদানের জন্য তবলা বাজানো ছেড়ে দেন শিবকুমার, কিন্তু সঙ্গীত পরিচালক আর. ডি বর্মনের অনুরোধে ফিল্মের গানে শেষবারের মতো তবলা বাজিয়েছিলেন তিনি। এই মহান সঙ্গীতশিল্পী শিবকুমার শর্মার জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shivkumar-sharma/
- আজ হরিচরণ বন্দোপাধ্যায়ের মৃত্যুদিন। আধুনিক বাঙালি তাঁকে চেনে না বললেই চলে। তাঁর অবিশ্বাস্য কীর্তিও বিস্মৃতির অন্তরালেই রয়ে গেছে। তাঁর ৪০ বছরের সাধনার ফসল ‘বঙ্গীয় শব্দকোষ’। বাংলা ভাষায় এর থেকে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং বিশদ অভিধান আর একটিও নেই। তাঁর সম্পর্কে জানুন এখানে https://sobbanglay.com/sob/haricharan-bandopadhayaya/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-13
- আজ উত্তর ভারতের পাঞ্জাব প্রদেশে লোহরি উৎসব পালিত হয়। মকর সংক্রান্তির আগের দিন পালিত এই উৎসবে শীতকালের শেষ এবং বসন্তকালের আরম্ভের সূচনা হয়। গ্রামবাসীরা ফাঁকা জায়গায় বড় করে আগুন জ্বালিয়ে তার চারপাশে ঘুরে ঘুরে নাচ-গান করে। প্রতিটি বাড়িতে রান্না হয় নানারকম খাবার। আসুন জেনে নেওয়া যাক এই উৎসব সম্পর্কে বিভিন্ন জানা-অজানা কাহিনী এখানে https://sobbanglay.com/sob/lohri/
- আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
- আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জ্বরের সময় অনেকেই লক্ষ করে থাকবেন, আমাদের শরীরের তাপমাত্রা তখন প্রচণ্ড বেড়ে যায় আর এদিকে আমাদের খুব শীত করে। বিষয়টি সত্যই অদ্ভুত তাই না! কিন্তু এর মধ্যেও রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। জ্বর হলে শীত করে কেন তা জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/why-do-we-get-chills-with-a-fever
- গ্রাম বাংলার বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ আর সেই সময়ে পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা তুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। শহরকেন্দ্রিক উৎসব, অনুষ্ঠানের ছায়ায় তুসু, ভাদু ইত্যাদি লৌকিক পরবেরা ক্রমশই তার মহিমা হারাচ্ছে, তবুও গ্রাম বাংলার কুমারী মেয়েরা গোটা পৌষ মাস ধরে তুসু দেবীর পূজা করে এবং শেষ কয়েকদিন টুসু উৎসবে মেতে ওঠে। বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/tusu-parab/
- পদবী নিয়ে আমাদের অনেকেরই শ্লাঘার শেষ নেই, আবার বিশেষ কিছু পদবীর প্রতি শ্লেষও কম নেই। কেউ কেউ মনে করেন যে পদবী মান্ধাতার আমল থেকে আমাদের সঙ্গে জুড়ে আছে বুঝি। ইতিহাস ঘাঁটলে বোঝা যায় যে, পদবী আদৌ তত প্রাচীন নয় যতটা আমরা কল্পনা করি। পদবীর ইতিহাস নিয়ে এক অনন্য সাধারণ অভিজ্ঞতার সামিল হতে পড়ুন https://sobbanglay.com/sob/history-of-surname/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান