সববাংলায়

২৪ বৈশাখ | ৮ মে | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ২৪ বৈশাখ এবং ইংরাজি ২০২৫ সালের ৮ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৪ বৈশাখ | ৮ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত জটিল রোগ। বিয়ের আগে রক্ত পরীক্ষা করিয়ে এই রোগ থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস সেই বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালিত একটি দিন। বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/world-thalassaemia-day
  • আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। ১৮৫৯ সালে সংঘটিত ফ্রান্স অস্ট্রিয়ার যুদ্ধের পর ইতালির সালফারিনোর মাঠে প্রায় ৪০ হাজার সৈন্য পড়েছিল। এদের মধ্যে নিহত ও আহত দু’রকমের সৈন্য ছিল। হেনরি ডুনান্ট সেই সময় সেই স্থান পার হচ্ছিলেন, এই মর্মান্তিক দৃশ্য দেখে গ্রামবাসীদের নিয়ে তিনি উভয় পক্ষের আহত সৈন্যদের সেবায় নিয়োজিত হন। এর ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে হাজার হাজার সৈন্য রক্ষা পায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে হেনরি ডুনান্ট রেডক্রস নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/world-red-cross-red-crescent-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নিমাই ঘোষের জন্মদিন। কেউ একজন তাঁর ক্যামেরা ফেলে গেলেন ট্যাক্সিতে, আর সেই ক্যামেরা হাতে পেয়ে কালেকালে আরেকজন হয়ে উঠলেন দেশের প্রথমসারির আলোকচিত্রশিল্পী, সত্যজিৎ রায়ের কথায়, “ক্যামেরা হাতে বসওয়েল”। এমনটা তো গল্পেই মানায় ভাল, তাই দিয়ে যে আস্ত একটা জীবন তৈরি করা যায়, নিমাই ঘোষ না থাকলে জানাই যেতনা। তাঁকে দেখলেই জানা যায়, যে শুধু একটা ক্যামেরা পেলেই হয়না, তাঁর সঙ্গে থাকতে হয় নিষ্ঠা, অধ্যবসায় আর নতুন কিছু করার জেদ। নিমাই ঘোষ সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nemai-ghosh/
  • আজ পল গোগাঁর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন ‘পোস্টইম্প্রেসনিষ্ট’ দিকপাল ফ্রেঞ্চ চিত্রশিল্পী। চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ ভাস্কর, নামী প্রিন্ট মেকার, স্বনামধন্য মৃৎশিল্পী ও বিখ্যাত লেখক। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paul-gauguin/
  • ১৯৫৭ সালের ৮ মে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-legislative-assembly/#assembly-election-2
  • ১৯৬২ সালের ৮ মে পশ্চিমবঙ্গের তৃতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই নির্বাচন নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-legislative-assembly/#assembly-election-3
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-08

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব রক্তদানের পর সেই রক্ত কীভাবে সংরক্ষণ করা হয় আর রক্ত সংরক্ষণ করতেই বা কি কি লাগে https://sobbanglay.com/sob/how-blood-is-preserved/
  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব রক্তদাতা নির্বাচন করা হয় কীভাবে https://sobbanglay.com/sob/how-to-select-blood-donor
  • আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব বিভিন্ন রোগব্যাধি রক্তদান প্রক্রিয়াকে প্রভাবিত করে কীভাবে https://sobbanglay.com/sob/disease-affecting-blood-donation/
  • আমরা তো সকলে ABO গ্রুপ এর রক্তের কথা জানি আর জানি পজিটিভ নেগেটিভ। কিন্তু জানেন কি ৩৫ রকমের ব্লাড গ্রুপিং সিস্টেম আছে? আর এর মধ্যে এমন একটি ব্লাড গ্রুপ আছে যা নাকি গোটা বিশ্বে ৫০ জনেরও কম লোকের আছে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে জেনে নেব সেই বিরল গোল্ডেন ব্লাড গ্রুপ সম্বন্ধে। জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/golden-blood-group

২৪ বৈশাখ | ৮ মে | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল, কে এর প্রচলন করেছিলেন, কোন সালে রথযাত্রা স্থগিত ছিল এবং কেন, এই সমস্ত বিবরণ দেখুন এই ভিডিওতে https://youtu.be/kNcd81eLguI

২৪ বৈশাখ | ৮ মে | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৪ বৈশাখ | ৮ মে | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading