আজ বাংলা ১৪৩২ সালের ১৩ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ২৮ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ পি ভি নরসিংহ রাও-এর জন্মদিন। ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দক্ষিণ ভারত থেকে প্রথমবার কোন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর একাধিক মুক্ত বাজার নীতি প্রণয়ন করেন তিনি। প্রায় পনেরোটি ভাষা জানতেন তিনি। ভারতকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষিত হওয়া থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে তাঁকে ভারতীয় অর্থনীতির চাণক্য বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/p-v-narsimha-rao/
- আজ বিভূতিভূষণ দত্তের জন্মদিন। জীবনের মধ্যভাগ থেকে সন্ন্যাস ধর্ম পালন করেছেন আর পাশাপাশি করে গিয়েছেন গণিতচর্চার ইতিহাসে ভারতীয়দের অবদান সম্পর্কে গভীর গবেষণা। ‘হিস্ট্রি অফ হিন্দু ম্যাথমেটিক্স’ বইয়ের প্রকাশিত দুটি খণ্ডের মধ্য দিয়ে তিনি আলোচনা করেছেন আরবি সংখ্যাতত্ত্ব, বর্গমূলের ধারণার জন্ম, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পাই-এর গুরুত্ব, জৈনদের মহাকাশ চর্চা ইত্যাদি বিষয়ে যা তাঁর আগে ও পরে কোনো বাঙালি গণিতবিদের পক্ষে করা সম্ভব হয়নি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bibhutibhusan-datta/
- আজ মারিয়াপ্পান থাঙ্গাভেল্লুর জন্মদিন। ডান পা সম্পূর্ণভাবে অক্ষম হওয়ার পরেও ২০১৬ সালের রিও ডি জেনিরোর গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণ করে হাই জাম্পে সোনা জিতেছিলেন তিনি। ২০০৪ সালের পর তিনিই প্রথম ভারতীয় যিনি প্যারালিম্পিকে স্বর্ণপদক জয়ের শিরোপা অর্জন করেছেন। ২০১৭ সালে ভারত সরকারের পক্ষ থেকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হন তিনি এবং ঐ একই বছর অর্জুন পুরস্কারেও সম্মানিত হন মারিয়াপ্পান। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mariyappan-thangavelu
- আজ মুহাম্মদ ইউনূসের জন্মদিন। ক্ষুদ্রঋণ অর্থনৈতিক ব্যবস্থার জনক তিনি সারা বিশ্বে পরিচিত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে। ২০০৬ সালে প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন https://sobbanglay.com/sob/muhammad-yunus/
- আজ জাঁ জ্যাক রুশোর জন্মদিন। ফরাসী বিপ্লবীরা যাঁদের লেখা পড়ে প্রভূত অনুপ্রেরণা লাভ করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন দার্শনিক ছিলেন তিনি। দর্শনগ্রন্থে খ্রিস্টধর্মের প্রতি উদাসীনতা দেখানোর ফলে তাঁর গ্রন্থ পুড়িয়ে ফেলা এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ গ্রেপ্তারের নির্দেশও জারি করা হয় তাঁর উপর। তাঁর রাজনৈতিক দর্শন-গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘স্যোশাল কনট্র্যাক্ট’ বইতে রাজার হাতে ক্ষমতা প্রণয়নের ধারণাকে নস্যাৎ করে জনসাধারণের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তিনি৷ সঙ্গীতেও তাঁর দখল ছিল বিস্ময়কর। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jean-jacques-rousseau/
- আজ এলন মাস্কের জন্মদিন। বিশ্বের সবথেকে আশ্চর্য উন্নতমানের এবং পরিবেশবান্ধব গাড়ি নির্মাণ সংস্থা টেসলা মোটরস-এর সিইও এলন মাস্ক। বাণিজ্যিক উদ্দেশ্যে মহাকাশে ভ্রমণার্থীদের পাঠানোর জন্য তিনি স্থাপন করেছিলেন ‘স্পেস এক্স’ কোম্পানি। সম্প্রতি জনপ্রিয় সামাজিক মাধ্যম ওয়েবসাইট টুইটার কিনে নিয়ে বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/elon-musk/
- আজ প্রশান্ত চন্দ্র মহলানবীশের মৃত্যুদিন। তাঁকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাও তিনি। পরিসংখ্যানবিদ হিসেবে তাঁর অন্যতম কৃতিত্ব হল মহালানোবীশ দূরত্বের আবিষ্কার। ১৯৫০ সালে ভারতে প্রথম ডিজিটাল কম্পিউটার আনার প্রচেষ্টায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prasanta-chandra-mahalanobis/
- আজ কমলা সোহনীর মৃত্যুদিন। সি ভি রমন কেবল মহিলা বলে তাঁকে কলেজে ভর্তি নিতে চাননি। সেই তিনিই এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ধর্নায় বসে শেষ পর্যন্ত কলেজে ভর্তি হয়েছিলেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি পিএইচডি (PhD) ডিগ্রি লাভ করেছিলেন। পেশায় একজন বায়োকেমিস্ট হিসেবে শাপলার পুষ্টিগত গুরুত্বের দিক নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamala-sohonie/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-28
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ বিপত্তারিণী ব্রত। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/bipodtarini-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ব্রিটিশরা ভারতের রাজধানী হিসেবে কলকাতাকে বেছে নিয়েছিলেন। নিজেদের কাজের এবং থাকার সুবিধার জন্য এই শহরকে তাঁরা সাজিয়েওছিলেন সুন্দরভাবে। বঙ্গীয় রেনেসাঁসের প্রধান কেন্দ্র এই কলকাতা ব্রিটিশদের সেইসব প্রাচীন নিদর্শনে যেমন ভরপুর তেমনি রবীন্দ্রনাথ, রামমোহন, বিবেকানন্দ, নেতাজিদের অমূল্য স্মৃতি আজও বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই শহর। কলকাতার সেইসব দর্শনীয় স্থান, এখানকার খাওয়াদাওয়া এবং ভ্রমণ সংক্রান্ত আরও কিছু জরুরি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-kolkata
- ক্রিকেট বিশ্বকাপ ১৯৮৩ ছিল ক্রিকেট বিশ্বকাপের তৃতীয় আসর। এই বিশ্বকাপের আনুষ্ঠানিক নাম ছিল ‘প্রুডেনশিয়াল বিশ্বকাপ ১৯৮৩’। এই বিশ্বকাপের আসর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয়। সর্বমোট আটটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিজয়ী হয় ভারত। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/1983-cricket-world-cup/
- আর্জেন্টিনা দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবল দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে।আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলে ব্রাজিল-এর মতই একটি ফুটবল পাগল দেশ কেবল নয় সারা বিশ্বের নিরিখে ব্রাজিল এর পরই সবথেকে জনপ্রিয় ফুটবল খেলিয়ে দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠার পেছনে সবথেকে বড় ভুমিকা যিনি পালন করেছেন তিনি ডিয়েগো আরমান্দো মারাদোনা এবং বর্তমানে লিওনেল মেসি।কিন্তু ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে চেনার বাইরেও আর্জেন্টিনাকে দেশ হিসেবে আজ আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/argentina/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ জাঁ জ্যাক রুশোর জন্মদিন। ফরাসী বিপ্লবীরা যাঁদের লেখা পড়ে প্রভূত অনুপ্রেরণা লাভ করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন দার্শনিক ছিলেন তিনি। দর্শনগ্রন্থে খ্রিস্টধর্মের প্রতি উদাসীনতা দেখানোর ফলে তাঁর গ্রন্থ পুড়িয়ে ফেলা এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ গ্রেপ্তারের নির্দেশও জারি করা হয় তাঁর উপর। তাঁর রাজনৈতিক দর্শন-গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘স্যোশাল কনট্র্যাক্ট’ বইতে রাজার হাতে ক্ষমতা প্রণয়নের ধারণাকে নস্যাৎ করে জনসাধারণের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তিনি৷ সঙ্গীতেও তাঁর দখল ছিল বিস্ময়কর। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে দেখুন এখানে https://www.youtube.com/watch?v=kksQemUNin0
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ বিপত্তারিণী ব্রত। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টোরথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে, সেইদিনে বিপত্তারিণী ব্রত করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে, তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/5wSo6n6sdSw

অন্যান্য আরও যা পড়বেন :
- জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
- জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
- জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান