আজ বাংলা ১৪৩২ সালের ২ শ্রাবণ এবং ইংরাজি ২০২৫ সালের ১৯ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। তাঁর দেশাত্মবোধক গানের জন্য বাংলা সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। “ধনধান্য পুষ্পভরা” তাঁরই কালজয়ী সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dwijendralal-ray/
- আজ মঙ্গল পাণ্ডের জন্মদিন। সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও তিনি দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ ছিলেন তিনি। নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতার বিজয়যাত্রার সূচনা করেছিলেন । তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mangal-pandey/
- আজ জয়ন্ত বিষ্ণু নারলিকারের জন্মদিন। তিনি ভারতের একজন খ্যাতনামা জ্যোতির্পদার্থবিজ্ঞানী যিনি বহুচর্চিত ‘বিগ ব্যাং তত্ত্ব’কে প্রমাণ সাপেক্ষে অস্বীকার করে বিজ্ঞানজগতে সাড়া ফেলে দিয়েছিলেন। বিজ্ঞানী ফ্রেড হয়েলের সঙ্গে যুগ্মভাবে ‘কনফর্মাল গ্র্যাভিটি তত্ত্ব’ প্রবর্তন করেন তিনি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/jayanta-vishnu-narlikar/
- আজ কথাসাহিত্যিক বনফুলের জন্মদিন। স্কুলের প্রধানশিক্ষক একেবারেই তাঁর সাহিত্যচর্চা, কবিতা লেখা পছন্দ করতেন না আর তাই শিক্ষকমশাইয়ের চোখকে ফাঁকি দিতে একপ্রকার বাধ্য হয়েই বলাইচাঁদ মুখোপাধ্যায় থেকে বনফুল ছদ্মনাম ব্যবহার করতে শুরু করেন তিনি। ডাক্তারির ফাঁকে পাখি দেখার শখ ছিল তাঁর, আর এই বিষয়টিই উপজীব্য হয়ে উঠেছিল তাঁর লেখা বিখ্যাত ‘ডানা’ উপন্যাসটিতে। মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত হলেও প্রায় এক হাজার কবিতা লিখেছিলেন বনফুল। তাঁর জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/balai-chand-mukhopadhyay/
- আজ হুমায়ুন আহমেদের মৃত্যুদিন। বাংলাদেশের বেস্টসেলার লেখক বলতেই সকলে এক বাক্যে স্বীকার করেন তাঁর কথা। একাধারে উপন্যাস, ছোটোগল্প, চিত্রনাট্য, চলচ্চিত্র পরিচালনা সবক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। সেন্ট মার্টিন দ্বীপে একটি প্রাসাদোপম বাড়ি রয়েছে তাঁর। শুধু লিখে তাঁর মত এত অর্থ উপার্জন তাঁর আগে আর কোনো বাঙালি লেখক করেননি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/huamyun-ahmed/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-19
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ২০০২ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। এটিই ছিল প্রথম বিশ্বকাপ যেটি দুটি দেশ মিলিতভাবে আয়োজন করে। এই বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল বিশ্বের প্রথম এবং একমাত্র দল হিসেবে পঞ্চমবার ফুটবল বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়ে তোলে। এই বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/fifa-world-cup-2002/
- পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে কোচবিহার একটি অন্যতম জেলা।এই জেলা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। জানি না যেটা সেটা এই ‘কোচবিহার’ নাম এল কিভাবে। এই ‘কোচবিহার’ নামের উৎপত্তি বিষয়ে জানতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/how-was-coochbehar-named/
- জল ছাড়া আমরা বাঁচতে পারিনা। কিন্তু শুধু তো আর জল নয় জল ছাড়াও এমন অনেক আজব পানীয় আছে যেগুলো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অথবা শখের জন্য পান করি। হরিণের পুং জননেন্দ্রিয়ের ওয়াইন বা কচ্ছপের রক্ত এবং শুঁয়োপোকার মিশ্রণ এমনই কিছু উদাহরণ। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bizarre-drink

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান