সববাংলায়

১৫ ভাদ্র | ১ সেপ্টেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১৫ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৫ ভাদ্র | ১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জন্মদিন। তিনি ভারতবর্ষে ‘হরেকৃষ্ণ আন্দোলন’-এর অন্যতম প্রধান মুখ এবং ইস্কনের প্রতিষ্ঠাতা। সারা বিশ্বে গৌড়ীয় বৈষ্ণবতত্ত্বকে ছড়িয়ে দিতে তিনি সচেষ্ট ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prabhupada/
  • আজ নচিকেতার জন্মদিন। নচিকেতা চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি গায়ক, সুরকার ও গীতিকার। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nachiketa-chakraborty/
  • আজ সোনম ওয়াংচুক-এর জন্মদিন। বিখ্যাত চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ আমির খান অভিনীত ফুংসুক ওয়াংড়ু চরিত্রটি তাঁর জীবন থেকেই অনুপ্রাণিত। সাম্প্রতিককালে লাদাখের প্রকৃতি-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি নিয়ে আমরণ অনশনে বসে তিনি চর্চার শীর্ষে ছিলেন। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। লাদাখে স্কুল সংস্কার, কৃষিজমিতে জলের অভাব মেটানো, সৌরশক্তি চালিত অন্যতর এক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ-সহ এই মানুষটির আরও নানা কৃতিত্ব রয়েছে। এই পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবন ও বিচিত্র কর্মকাণ্ড সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/sonam-wangchuk
  • আজ শৈলেন মান্নার জন্মদিন। কুড়ি বছরের ফুটবলজীবনে ডিফেন্ডার হিসেবে খেললেও তিনি কোনোদিন হলুদ বা লাল কার্ড দেখেননি। নিজের প্রিয় দল মোহনবাগানে খেলার জন্য কোনো দিন একটি টাকাও পারিশ্রমিক নেননি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sailen-manna/
  • আজ আবদুর রহমান বিশ্বাসের জন্মদিন। জিয়াউর রহমানের মন্ত্রীসভায় বস্ত্র ও পাটমন্ত্রী এবং পরে আবদুস সাত্তারের মন্ত্রীসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বহু সময় কাজ করেছিলেন আবদুর রহমান বিশ্বাস। পরে তিনিই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তিনি পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্বও করেছিলেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন এখানে – https://sobbanglay.com/sob/abdur-rahman-biswas/
  • আজ বাংলাদেশের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ আজিজুর রহমানের মৃত্যুদিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরোধিতা করেন তিনি। এমনকি পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রীয় সেনাদের সমর্থন করেন, জাতিসংঘে মুক্তিযোদ্ধাদের পক্ষে নয়, পাকিস্তানের পক্ষে কথা বলেন। তবুও কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসলেন তিনি? সে-সম্পর্কে এবং তাঁর জীবনের আরও নানান খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/shah-azizur-rahman
  • ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/second-world-war/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-1/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাংলার এই ভূখণ্ড কেবল কথাশিল্পীর অসামান্য কথায় সমৃদ্ধ নয়, অনেকেই জানে না বুড়ীবালামের যুদ্ধে যাওয়ার আগে বাঘাযতীন এখানেই লুকিয়ে ছিলেন বেশ কিছুদিন। সারা বাংলায় এখানেই কেবল মোষের শিং এর শিল্পকলা দেখা যায় একথা যেমন সত্য, তেমনি বুক ঠুকে বলে দেওয়া যায় জেলায় এখানেই একমাত্র প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম রয়েছে যা না দেখলে এ বাংলা কতটা সম্পদশালী তার আন্দাজ করা যায় না। এই রকম বহু ইতিহাস ঘিরে রয়েছে বাগনানকে। বাগনান নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bagnan
  • খিদে পেয়েছে খেয়ে নিলাম এটাই তো দস্তুর। কে আর তখন ভাবে খিদে কেন পায়! আর খিদে পায় সে না হয় ঠিক আছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারিই বা কীভাবে! এসব বেয়াক্কেলে প্রশ্ন না হয় খিদের সময় নাই করল কেউ – কিন্তু পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে একটু ভেবে দেখুন দেখি খিদে পেয়েছিল জানলেন কীভাবে? জানেন না তো? তাহলে পড়ে নিন এই লেখাটি https://sobbanglay.com/sob/how-do-we-know-we-are-hungry
  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ ছিল ক্রিকেট বিশ্বকাপের দশম আসর। এই বিশ্বকাপের আসর ১৯ ফেব্রুয়ারী থেকে ২ এপ্রিল পর্যন্ত ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথমবারের জন্য কোনও বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৪ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয়ী হয় ভারত। এটি ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়, পড়ুন এখানে https://sobbanglay.com/sob/2011-cricket-world-cup/ ‎

১৫ ভাদ্র | ১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বুনো রামনাথ অষ্টাদশ শতাব্দীর একজন প্রখ্যাত পন্ডিত ছিলেন। বনের মধ্যে তাঁর টোল ছিল বলে তাঁকে অনেকে ‘বুনো রামনাথ’ নামেও ডাকত। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকার রামনাথ তর্কসিদ্ধান্তের টোলকে নবদ্বীপের অন্যতম ঐতিহ্যশালী স্থান হিসাবে ঘোষণা করে। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/SKDE5MRGOsg
  • দুর্গাপূজার সময় যদি আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশ কে দেখি তো দেখতে পাই তাঁর পার্শ্বে লাল পেড়ে শাড়িতে ঘোমটা তে ঢাকা একটি কলা বৃক্ষ দেখি। অনেকে এটি কে কলাবউ ও শ্রী গণেশের বউ হিসাবে বলে থাকেন। কিন্তু আদৌ এটি শ্রী গণেশের বউ নয়। কারণ গণেশের দুই  বউয়ের নাম রিদ্ধি ও সিদ্ধি। তাহলে কলাবউ কে? বিস্তারিত জানুন এখানে https://youtu.be/7ngoCUVmiZU

১৫ ভাদ্র | ১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৫ ভাদ্র | ১ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading