সববাংলায়

২৬ ভাদ্র | ১২ সেপ্টেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৬ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৬ ভাদ্র | ১২ সেপ্টেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রকৃতি আর মানুষ নিয়েই সাহিত্য রচনা করেছেন তিনি। তাঁর লেখায় বারবারই উঠে আসে দরিদ্র মানুষের জীবন, প্রকৃতির প্রতি মমত্ববোধ। শুধুমাত্র তীক্ষ্ণ কল্পনাশক্তিতে ‘চাঁদের পাহাড়’ উপন্যাসে আফ্রিকার অরণ্যের নিঁখুত বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। ‘পথের পাঁচালী’, ‘আরণ্যক’, ‘অপরাজিত’, ‘অশনি সংকেত’ ইত্যাদি সব কালজয়ী উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bibhutibhushan-bandyopadhyay/
  • আজ অভিজিৎ রায়ের জন্মদিন। তিনি ছিলেন একজন বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার যিনি ‘মুক্তমনা’ নামক স্বাধীনচেতা ও মুক্তচিন্তার ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা ছিলেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁকে কুপিয়ে খুন করে বাংলাদেশী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/avijit-roy/
  • আজ বরুণ বিশ্বাসের জন্মদিন। প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন তিনি। তাঁর নিজের জন্মভূমি সুঁটিয়াকে ত্রাসমুক্ত করার জন্য আন্দোলন করে প্রশাসনকে বাধ্য করেছিলেন অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত হয়েও যে মানুষের সেবা করা যায়, সেই বার্তা দিতে গিয়েই খুন হয়ে যান এই প্রতিবাদী শিক্ষক। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barun-biswas/
  • আজ আমেরিকার বিখ্যাত ট্র্যাক ও ফিল্ড অ্যাথলিট জেসি ওয়েন্সের জন্মদিন। জেসি ওয়েন্স চারটি স্বর্ণপদক পেয়েছিলেন ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে। দীর্ঘ ২৫ বছর ধরে তাঁর লং জাম্পের রেকর্ড কেউ ভাঙতে পারেননি। সেই বছর অলিম্পিকেই প্রথম বিখ্যাত জুতো-নির্মাণ সংস্থা অ্যাডিডাসের প্রতিষ্ঠাতা অ্যাডলফ ড্যাসলার অ্যাথলিট জেসি ওয়েন্সকে তাঁদের কোম্পানির নির্মিত বিশেষ এক প্রকারের জুতো পরে খেলতে বলেন। আর সেটাই ছিল ক্রীড়াজগতের প্রথম স্পনসরশিপের ঘটনা। তাঁর ক্রীড়াজীবনের আরো নানা তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jesse-owens/
  • আজ বাউল সম্রাট নামে খ্যাত শাহ আব্দুল করিমের মৃত্যুদিন। বাউল গানকে তিনি অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। ৮দিন মাত্র স্কুল যাওয়ার সুযোগ পাওয়া এই আব্দুল করিমকে একসময় গানের জন্যই গ্রাম থেকে বিতাড়িত হতে হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বয়ং ছিলেন আব্দুল করিমের গানের অনুরাগী। ‘বন্দে মায়া লাগাইসে’ কিংবা ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’-এর মতো জনপ্রিয় গানগুলির রচয়িতা ও সুরকার তিনি। বাউল ছাড়াও শরীয়তী, মারফতি, গণসঙ্গীত ইত্যাদি ঘরানাগুলির চর্চাও করতেন। এমন কিংবদন্তি বাউলশিল্পী শাহ আব্দুল করিমের বিচিত্র এই জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/shah-abdul-karim
  • আজ নরম্যান বোরলাগের মৃত্যুদিন। সারা বিশ্বের কাছে ‘সবুজ বিপ্লবে’র জনক হিসেবে পরিচিত আমেরিকান কৃষিবিদ নরম্যান বোরলাগ। ক্ষয়-প্রতিরোধী, উচ্চফলনশীল নতুন জাতের বহু গমবীজের উদ্ভাবন করে তিনি খাদ্য সংকটের সুরাহা করতে সক্ষম হয়েছিলেন। ভারত, পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও তাঁর উদ্ভাবিত মেক্সিকান শস্যের বীজ কৃষিক্ষেত্রের হাল ফিরিয়ে দিয়েছিল এবং ক্ষুধা ও তৎজনিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল শিশু থেকে বৃদ্ধ সকলকেই। এই মহান কৃষিবিদ নরম্যান বোরলাগ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/norman-borlaug/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-12/

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা ব্রত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/goddess-manasa/
  • আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কলকাতার বাজার নিয়ে কথা বলতে হলে বড়বাজারের নাম আসবেই। এই বড় বাজারের নাম ‘বুড়ো বাজার’ থেকে এসেছে বলেই মনে করা হয় । এটি পাইকারি কেনাকাটার সব থেকে বড় বাজার। সমস্ত রকম ব্যবসায়ীদের সমাবেশ এখানে দেখা যায়৷ বহু ক্রেতা এবং বিক্রেতার সমাবেশে এলাকাটি জমাটি হয়ে থাকে। সেই সব নিয়েই বিস্তারিত জানতে পড়ুন এই লেখায় https://sobbanglay.com/sob/burra-bazar/
  • বাংলা ভাষায় প্রাচীনকাল থেকেই অনেক প্রবাদ লোকমুখে বা সাহিত্যে প্রচলিত আছে। এরকমই একটি বহুল প্রচলিত প্রবাদ হল ‘হরিহর আত্মা’। প্রবাদটির উৎস সম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-harihar-atma
  • মার্তাম পশ্চিম সিকিমের এক অচেনা গ্রাম। প্রায় ১৫০০ মিটার উচ্চতায় সবুজের ঘেরাটোপের মধ্যে পাহাড়ি অনুভূতির এক নতুন ঠিকানা। ‘নতুন’ বলা হচ্ছে কারণ পাঁচ কিমি ব্যাসার্ধের মধ্যে বার্মিওক রিনচেনপং কালুক ইত্যাদি জনবহুল টুরিস্ট স্পট থাকা সত্ত্বেও এই মার্তাম গ্রামটির নাম খুব অল্প লোকেই শুনেছে । মার্তাম নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/martam/

২৬ ভাদ্র | ১২ সেপ্টেম্বর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ দেবী মনসার পূজা করা হয়। হিন্দু দেবদেবীদের মধ্যে সাপের দেবতা পরিচিত দেবী মনসা। সাপের ভয় কাটানো, সর্পদংশন প্রতিরোধ এবং দংশনপ্রাপ্ত ব্যক্তির নিরাময়ের জন্য দেবী মনসাকে পূজা করা হয়ে থাকে। বাংলায় মনসা দেবী সম্পর্কে নানা তথ্য জানতে দেখুন এখানে https://youtu.be/J8Vg-xND3hc

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • রাজীব চক্রবর্ত্তীর কলমে ও কণ্ঠে আগামীর আশ্বাস কবিতাটির পাঠ শুনুন এখানে https://youtu.be/wER4NnxoyxQ

২৬ ভাদ্র | ১২ সেপ্টেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৬ ভাদ্র | ১২ সেপ্টেম্বর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading