সববাংলায়

৫ আশ্বিন | ২২ সেপ্টেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ৫ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৫ আশ্বিন | ২২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • সারা বিশ্বজুড়ে যেভাবে চোরাশিকারের জন্য বন্যপ্রাণীর ক্ষতি হচ্ছে তার থেকে গন্ডারদের রক্ষা করার জন্য বিশ্ব গণ্ডার দিবস পালিত হয়। প্রতি বছর ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। এই দিনটি সম্বন্ধে বিশদে জানতে দেখুন – https://sobbanglay.com/sob/world-rhino-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভি এস শ্রীনিবাস শাস্ত্রীর জন্মদিন। তিনি ছাত্র অবস্থায় ইংরেজি গ্রামারের বাইবেল J.C.Nesfield- এর “ইংলিশ গ্রামার” নামক বইটিতে বেশ কয়েকটি ভুল ধরেছিলেন। এমন কি ভুল উচ্চারণের জন্য উইনস্টন চার্চিল কেও রেয়াত করেননি। বাগ্মীতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর সম্বন্ধে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/v-s-srinivasa-shastri/
  • আজ উনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের জন্মদিন। তিনি এমন এক সময়ে জন্মেছিলেন যখন বিজ্ঞান সাধনা অভিজাতদের বিষয় বলেই গণ্য হত ইংল্যান্ডে। অথচ গরীব ঘরের সন্তান হয়েও নিজের অধ্যাবসায়ে বিজ্ঞানের এমন এক জায়গায় পৌঁছেছিলেন যে আধুনিক জীবনের বহু উপকরণই তাঁর আবিষ্কারের ফলশ্রুতি। বই বাঁধবার কাজ করতেন আর সেই কাজই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল – কারণ বই বাঁধবার সময় নিজের স্বল্পবিদ্যায় সেই সব বই পাঠও করতেন আর সেই থেকেই রসায়ন ও পদার্থবিদ্যায় তাঁর আগ্রহ গড়ে ওঠে। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/michael-faraday
  • আজ গুরু নানকের মৃত্যুদিন। মৃত্যুর পর হিন্দু আর মুসলমান শিষ্যদের মধ্যে ঝামেলা লেগে যায় তাঁকে কে দাফন করবে তাই নিয়ে। এই ঝামেলার পরিণতিতে যখন সকলে তাঁর চাদরটি সরান, তারা সকলে আশ্চর্য হয়ে যান। বলা হয় সেখানে তাঁর মৃতদেহের বদলে ছিল রাশি রাশি ফুল। এমনই অদ্ভুত ছিল গুরু নানকের জীবনকালও। আধ্যাত্মিক শক্তির আধার হওয়ার দরুণ নানা সময় নানাবিধ অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তিনি। শিখ ধর্মের প্রবর্তক হিসেবে জগদ্বিখ্যাত গুরু নানকের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/guru-nanak/
  • আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। বাঙালির অত্যন্ত প্রিয় গোয়েন্দা, না গোয়েন্দা নয় সত্যান্বেষী হলেন ব্যোমকেশ বক্সী। তাঁর স্রষ্টা সম্বন্ধে জানতে সকলেই আগ্রহী। শুধু ব্যোমকেশ কেন, ‘দাদার কীর্তি’, ‘ঝিন্দের বন্দী’ ইত্যাদি জনপ্রিয় সিনেমার চিত্র নাট্যকারও ছিলেন তিনি। আসুন আমরা জেনে নিই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর জীবনের নানা কাহিনী এখানে https://sobbanglay.com/sob/sharadindu-bandyopadhyay
  • আজ অ্যান্টনি ল্যান্সলট ডায়াসের মৃত্যুদিন। পশ্চিমবঙ্গের প্রথম গোয়ান বংশোদ্ভূত রাজ্যপাল ছিলেন অ্যান্টনি ল্যান্সলট ডায়াস। ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তিনি। আবার পর্তুগিজ শাসিত গোয়ার স্বাধীনতার লড়াইতেও প্রত্যক্ষ ভূমিকা ছিল তাঁর। ষাটের দশকের বিহারের খরা কিংবা নকশাল আন্দোলন বা খাদ্য সঙ্কট সমস্ত বিরূপ পরিস্থিতি দক্ষ হাতে সামাল দিয়েছেন তিনি। পদ্মবিভূষণ প্রাপ্ত রাজনীতিবিদ তথা ইণ্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার অ্যান্টনি ল্যান্সলট ডায়াস সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/anthony-lancelot-dias/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • গদাধরকে ছোট করে বা আদর করে গদাই বলা হয়। আবার গদাধর মানে যারা গদা ধারণ করে, এই অর্থে বিষ্ণু বা নারায়ণকেও বোঝানো যায়। লশকর (লস্কর) ছয় শত বছরেরও পুরনো একটি পদবী যার অর্থ সৈনিক। গদাই লশকর এর অর্থ দাঁড়ায় গদাধারী সৈনিক। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-gadai-lashkori-chal
  • মাঘ মাস পড়লেই উদয়নারায়ণপুরে শুরু হয় আলুরদমের মেলা। নতুন আলু উঠলে নানা রকমের আলুরদম নিয়ে মেলা বসে যায় সিংটি গ্রামের পীর বাবার মাজারে। হাওড়া থেকে মাত্র ৪৩ কিলোমিটার দূরের এই জনপদ উদয়নারায়ণপুর। প্রাচীন ইতিহাসের নানা স্মৃতি বুকে নিয়ে উদয়নারায়ণপুর এগিয়ে চলেছে। উদয়নারায়ণপুর জনপদ সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/udaynarayanpur/
  • আলতামিরা গুহা থেকে রিয়েল মাদ্রিদ অথবা ঐতিহাসিক দুর্গ থেকে পুরনো সব ক্যাথিড্রাল এই সবের কথা যখন আসে তখন মনে পড়ে একটাই দেশ। তা হল স্পেন। ইউরোপ তথা পৃথিবীর অন্যতম একটি দেশ স্পেন। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/spain/

৫ আশ্বিন | ২২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/wdT0V9hoIfc
  • চাঁদপুর সৈকতে যেহেতু লোকজনের আনাগোনা দীঘা, মন্দারমনি বা তাজপুরের তুলনায় কম তাই হোটেল বা হোম স্টে খুব বেশি নেই। সাধারণত তাজপুর থেকে চাঁদপুরে ভ্রমণে আসে লোকজন। কিন্তু শুধুমাত্র চাঁদপুরের আস্বাদ পেতে থাকতে হবে চাঁদপুরেই। সেজন্য এখানে কিছু কিছু ভালো হোটেল আছে। আমরা আপনাদের জন্য চাঁদপুর সৈকতের একটি হোটেলের ভিডিও পোস্ট করলাম এখানে। তবে এখানে থাকতে চাইলে অবশ্যই হোটেলের সাথে আগে থেকে বলা বলে নেবেন। https://youtu.be/vWoxjBjWoOY

৫ আশ্বিন | ২২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৫ আশ্বিন | ২২ সেপ্টেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading