আজ বাংলা ১৪৩২ সালের ২৬ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ১৩ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ভগিনী নিবেদিতার মৃত্যুদিন। তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন “নিবেদিতা”। ভগিনী নিবেদিতা ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলাদের মধ্যে অন্যতম। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sister-nivedita
- আজ কিশোর কুমারের মৃত্যুদিন। তাঁর মত বহুমুখী প্রতিভা বোধয় খুব কমই জন্মেছে ভারতে। তাঁর সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kishore-kumar/
- আজ ইলা মিত্রের মৃত্যুদিন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ১৯৪০ সালের জাপান অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাঁর জীবনের গতিপথ বদল হয়ে গিয়ে তিনি হয়ে যান জননেত্রী। জমিদার বাড়ীর বউ হয়েও রুখে দাঁড়িয়েছিলেন জমিদারি প্রথার বিরুদ্ধে। গৃহবধূর জীবন ছেড়ে গরীব কৃষকদের “রানী মা” হয়ে ওঠেন। তেভাগা আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তিনি হলেন নাচোলের রাণী মা ইলা মিত্র। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ila-mitra/
- আজ প্রতিভা বসুর মৃত্যুদিন। বিখ্যাত বিপ্লবী অনন্ত সিংহের ফাঁসির আদেশ রদ করার দাবিতে গান গেয়ে অর্থসংগ্রহ করেছিলেন প্রতিভা বসু। সাহিত্যিক বুদ্ধদেব বসুর স্ত্রীর পরিচয়ের উর্ধ্বে উঠে বাংলা সাহিত্য জগতে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন তিনি। উত্তমকুমার আর সুচিত্রা সেন অভিনীত জনপ্রিয় ছবি পথে হল দেরি, আলো আমার আলো, অতল জলের আহ্বান দেখেছেন নিশ্চয়? এই সব ছবিই তৈরি হয়েছে প্রতিভা বসুর উপন্যাস অবলম্বনে। সংসার ও সন্তানাদি সামলে কীভাবে নিজের পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন প্রতিভা বসু, তা জানতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/pratibha-basu/
- আজ প্রেমাঙ্কুর আতর্থীর মৃত্যুদিন। তাঁর গোটা জীবনটাই যেন একটা উপন্যাস যার পরতে পরতে বৈচিত্র্য। স্কুলের পড়া শেষ না করেই বাড়ি ছেড়ে পালিয়ে সুদূর বম্বে গিয়ে সেতার শিখেছেন। আবার সিগারেটের দোকান দিয়ে অচেনা শহরে রোজগারের চেষ্টা করেছেন। বিচিত্র তাঁর জীবনে সামান্য কিছু উপার্জনের আশায় অন্যের বাড়িতে খুন্তি নেড়েছেন অন্যের জমিতে ঘাস কেটেছেন যেমন আবার সেই হাত দিয়েই বেরিয়েছে কালজয়ী মহাস্থবির জাতক এর মত উপন্যাস। তাঁর অদ্ভুত বিচিত্র জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/premankur-atorthy/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-13
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- নীলিমা ঘোষ বা হাল আমলের প্রণতি নায়েক, দীপা কর্মকারদেরও বহু আগে এক বাঙ্গালি কিশোরী অলিম্পিকের ক্রীড়া মঞ্চে প্রথম বাঙালি মহিলা হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক সেবার স্থগিত হয়ে যাওয়ায় তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গেল। পরবর্তীকালে সেদিনের সেই কিশোরীকেই আমরা চিনব তেভাগা আন্দোলনের দুর্দমনীয় নেত্রী হিসেবে। তিনি ইলা মিত্র। অলিম্পিক থেকে তেভাগা আন্দোলন অবধি তাঁর অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী জানতে পড়ুন https://sobbanglay.com/sob/olympic-to-tebhaga-movement/
- ভগিনী নিবেদিতা একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী লেখিকা শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান আমরা সকলেই জানি। এখানে আমরা ভগিনী নিবেদিতা রচিত গ্রন্থাবলী নিয়ে আলোচনা করব। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/books-of-sister-nivedita/
- ১৮৯৮ সালে কলকাতা শহর ভয়াবহ প্লেগ মহামারীতে আক্রান্ত হয়। এই মহামারীতে প্রথমবার ত্রাণের কাজ করেছিল তখনকার সদ্যগঠিত রামকৃষ্ণ মিশন এবং এই সেবার কাজে যেসমস্ত মানুষ এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে স্মরণীয় হলেন ভগিনী নিবেদিতা। জানুন আর্তের সেবায় ভগিনী নিবেদিতার সেই অবিস্মরণীয় ভূমিকা। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kolkata-plague-and-sister-nivedita/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ ভগিনী নিবেদিতার মৃত্যুদিন। ভগিনী নিবেদিতা ছিলেন একজন অ্যাংলো-আইরিশ বংশোদ্ভুত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। ১৮৯৫ সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পান এবং ১৮৯৮ সালে ভারতে চলে আসেন। একই বছর ২৫ মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন “নিবেদিতা”। ভগিনী নিবেদিতা ভারতের সবচেয়ে প্রভাবশালী মহিলাদের মধ্যে অন্যতম। নারী শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে শুনুন এখানে https://youtu.be/uA637oxZhhM
- আজ ইলা মিত্রের মৃত্যুদিন। অলিম্পিক থেকে তেভাগা আন্দোলন – এক সংগ্রামী জীবনের নাম ইলা মিত্র। নাচোলের রাণীমা ইলা মিত্রের জীবনের সংগ্রাম নিয়ে বিস্তারিত জানুন এখানে https://youtu.be/tt_cFeReXUo
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান