সববাংলায়

১৪ কার্ত্তিক | ১ নভেম্বর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৪ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ১ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৪ কার্ত্তিক | ১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভিভিএস লক্ষণের জন্মদিন। তিনি একজন প্রাক্তন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ক্রিকেটার। তিনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন এবং স্ট্রোক মারার জন্য বিখ্যাত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/v-v-s-lakshman/
  • আজ মুরলীকান্ত পেটকারের জন্মদিন। প্রথম জীবনে তিনি ছিলেন ভারতীয় সেনার এক জওয়ান, দুর্দান্ত বক্সার, কুস্তিবিদ। কিন্তু ভাগ্যের ফেরে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন তিনি। কিন্তু মনোবল হারাননি। নিজের জেদ,অতুলনীয় অধ্যাবসায়ের জোরে বিশ্ব রেকর্ড গড়েন। প্যারাঅলিম্পিকে প্রথম সোনা তাঁর কারণেই পায় ভারত। তিনি হলেন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত মুরলীকান্ত পেটকার। তাঁকে নিয়ে তাই লেখা হয়েছে অনেক বই, তৈরি হয়েছে সিনেমা ‘চন্দু চ্যাম্পিয়ন’। তাঁর জীবন সম্পর্কে জানুন এখানে – https://sobbanglay.com/sob/murlikant-petkar/
  • আজ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর জন্মদিন। সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের উদ্দেশ্যে ‘বিকল্প ধারা’ নামের নতুন একটি রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে খুব অল্পদিনই দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিতর্কের কারণে পদত্যাগে বাধ্য হন। মূলত বদরুদ্দোজা ছিলেন একজন চিকিৎসক। এছাড়াও মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন তিনি, আবার যক্ষ্মা প্রতিরোধকারী সংস্থা ন্যশানাল অ্যান্টি-টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন তিনি। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/a-q-m-badruddoza-chowdhury/
  • আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। প্রকৃতি আর মানুষ নিয়েই সাহিত্য রচনা করেছেন তিনি। তাঁর লেখায় বারবারই উঠে আসে দরিদ্র মানুষের জীবন, প্রকৃতির প্রতি মমত্ববোধ। শুধুমাত্র তীক্ষ্ণ কল্পনাশক্তিতে ‘চাঁদের পাহাড়’ উপন্যাসে আফ্রিকার অরণ্যের নিঁখুত বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। ‘পথের পাঁচালী’, ‘আরণ্যক’, ‘অপরাজিত’, ‘অশনি সংকেত’ ইত্যাদি সব কালজয়ী উপন্যাস লিখেছেন বিভূতিভূষণ। তাঁর সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bibhutibhushan-bandyopadhyay/
  • আজ দীনবন্ধু মিত্রের মৃত্যুদিন। তাঁর রচিত ‘নীলদর্পণ’ নাটকের অভিনয় দেখতে এসে রোগ সাহেবের চরিত্রাভিনেতাকে জুতো ছুঁড়ে মেরেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনিশ শতকের বাংলায় নীলবিদ্রোহের পিছনে ইন্ধন জুগিয়েছিল এই বিখ্যাত নাটকটি। বাংলার নীলচাষীদের উপর বয়ে চলা অত্যাচার ও শোষণের প্রতিবাদে তিনি এই নাটক রচনা করেন যা এক যুগন্ধর শিল্পের পর্যায়ে উন্নীত হয়। তাঁর জীবন ও নাটক রচনা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/dinabandhu-mitra/
  • আজ এজরা পাউন্ডের মৃত্যুদিন। এজরা পাউন্ড ছিলেন তাঁর সময়কার ইংরেজি সাহিত্যের একজন শীর্ষস্থানীয় কবি ও সমালোচক, বিশেষ করে শিল্প-সমালোচক হিসেবে তাঁর খ্যাতি ছিল সুবিদিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ezra-pound/
  • আজ মানভূম ভাষা আন্দোলন দিবস। বাংলা ভাষা আন্দোলন বলতে অনেকেই ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বোঝেন বা যাঁরা একটু খোঁজ খবর রাখেন তাঁরা এর সঙ্গে বরাক উপত্যকা বাংলাভাষা আন্দোলন কেও ধরেন। এই সকলের আড়ালে চাপা পড়ে যাওয়া আরও একটি বাংলা ভাষা আন্দোলন আছে – যা ঐতিহাসিক কালানুক্রমে সবচেয়ে পুরনো বাংলা ভাষাভিত্তিক আন্দোলন সেটি হল মানভূম ভাষা আন্দোলন । এখানে সেই আন্দোলন নিয়ে সবিস্তারে জানবো। https://sobbanglay.com/sob/manbhum-language-movement/
  • ১৮৫৮ সালের আজকের দিনে মহারাণি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মাধ্যমে সিপাহী বিদ্রোহের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ধরা হয়। সিপাহী বিদ্রোহ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sepoy-mutiny
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-1

ধর্মীয় অনুষ্ঠান :

  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মানভূম থেকে পুরুলিয়া জেলা গঠন বাঙালির কাছে এক বেদনাজনক ইতিহাস। বাঙালির প্রথম ভাষা আন্দোলন মানভূম ভাষা আন্দোলন এর ফলশ্রুতি মানভূম ভেঙে পুরুলিয়া জেলা। অতীতের মানভূম থেকে পুরুলিয়া – এই ইতিহাস জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/creation-of-purulia-from-manbhum/
  • স্বাধীন ভারতে বাঙালিদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টায় বিহার সরকা্রের তত্ত্বাবধানে দিনের পর দিন নির্যাতনের পাশাপাশি হিন্দিভাষা প্রসার করার কাজ চালিয়ে যাওয়া হয়েছে আর অন্য দিকে বাংলাভাষাকে গলা টিপে হত্যা করার চেষ্টা হয়েছে। তবু বাঙালি হেরে যায়নি মানভূম ভাষা আন্দোলন চালিয়ে গেছে এমনকি মাঝামাঝি একটা রফায় এসে মানভূম থেকে পুরুলিয়া জেলাকে বিচ্ছিন্ন করে পশ্চিমবঙ্গের অন্তর্ভূক্ত করা হলেও তাতে বিচ্ছিন্নতার বেদনা থেকে গিয়েছে। বিহার সরকারের সেই ভূমিকার কথা বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manbhum-language-movement-bihar-govt
  • এখনও চাষ চন্দনকিয়ারি ধানবাদ চান্ডিল বা ইচাগড়ের প্রত্যন্ত অঞ্চলে হেঁটে বেড়ালে বাংলাভাষার সুমিষ্ট কথোপকথন কানে আসে আজও সাঁঝে মেয়েরা সাঁঝবাতি জ্বালায় জাওয়া-বীজ বপনের উৎসব পালন করে (নাচ গান পুজো পার্বণ সবই থাকে) টুসু পাতে (টুসু-র মূর্তি পূজো হয় নাচ-গান চতুর্দোলায় চাপিয়ে টুসুর শোভাযাত্রার বিসর্জন বের হয়) গুন গুন করে গায় টুসু গান: “হায় ভালোবাসা/আমার চলে গেল চাইবাসা।” অথচ সীমা কমিশনের বাংলার প্রতি বৈমাত্রেয় মনোভাবের জন্য পুরুলিয়া কর্তৃত হল মানভূম থেকে। এ নিয়ে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manbhum-and-state-reorganisation-commission

১৪ কার্ত্তিক | ১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণজয়ী মুরলীকান্ত পেটকারের জন্মদিন। তিনি শুধু একজন খেলোয়াড় নন – তিনি অদম্য সাহস, লড়াই আর অসম্ভবকে সম্ভব করে তোলার জীবন্ত উদাহরণ। মহারাষ্ট্রের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুতরভাবে আহত হয়ে কোমর থেকে নিচে অবশ হয়ে গেলে তাঁর জীবন থেমে যেতে পারত। কিন্তু সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/CuscT-HbMt0

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বাংলা ভাষা নিয়ে একাধিক আন্দোলন হয়েছে। এর মধ্যে সব থেকে বিখ্যাত বাংলাদেশের ভাষা আন্দোলন – এই আন্দোলনেরই একটি বিশেষ দিন একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস হিসেবে পরিচিত যা পরবর্তীকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পায়। এই বিখ্যাত আন্দোলনের কথা বহুল প্রচারিত, এর বাইরেও একাধিক বাংলা ভাষা আন্দোলন হয়েছে। তার একটি বরাক উপত্যকা আন্দোলন – এর কথাও সচেতন বাঙালি জানেন। কিন্তু মানভূম ভাষা আন্দোলনের কথা খুব কম মানুষেই জানেন। এই সকল কথাই বলেছেন সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা রুবাই শুভজিত ঘোষ। ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/1IC0H2wHF2k

১৪ কার্ত্তিক | ১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৪ কার্ত্তিক | ১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading