আজ বাংলা ১৪৩২ সালের ২৮ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাঃ
- আজ ইরাবতী কার্বের জন্মদিন। জন্ম তিনি পঞ্চাশের দশকে পুণে শহরে স্কুটার চালিয়ে ঘোরাফেরা করতেন, আবার সেই তিনিই প্রথম ভারতীয় মহিলা নৃতত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ইরাবতী কার্ভে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/irawati-karv
- আজ সতীশচন্দ্র সামন্তের জন্মদিন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা তিনি। তাঁর সু প্রশিক্ষণেই গড়ে উঠেছিল বিদ্যুৎ বাহিনী। স্বাধীনতা সংগ্রামে যুক্ত থাকার জন্য, বিভিন্ন সময়ে ব্রিটিশ শাসকের হাতে গ্রেপ্তার হলেও ভারতমাতার সেবার আদর্শ থেকে কখনও সরে আসেননি। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন প্রভৃতি বহু স্বাধীনতা লড়াইয়ে প্রথম সারিতে যুক্ত থেকে, বৈপ্লবিক নেতৃত্বদানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁকে নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/satish-chandra-samanta/
- আজ টি এন সেশান এর জন্মদিন। তিনি ভারত সরকারের একজন উচ্চপদস্থ আমলা যিনি বিখ্যাত হয়ে আছেন দশম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ভারতীয় নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে তাঁর যুগান্তকারী কিছু পদক্ষেপের জন্য। প্রচারের সময় উচ্চস্বরে মাইকের ব্যবহার নিষিদ্ধ করা, প্রার্থীদের প্রচারের সময় সরকারি সম্পত্তির ব্যবহার সীমিত করা, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড চালু সহ দীর্ঘ কর্মজীবনে সেশান বহু দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর একরোখা মনোভাবের জন্য তিনি বহু নেতা মন্ত্রীর বিরাগভাজনও হয়েছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন বরাবর। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/t-n-seshan/
- আজ হেনরি বেকারেলের জন্মদিন। তেজস্ক্রিয়তা ধর্মের গবেষণা এবং রেডিয়াম আবিষ্কারের কারণে ১৯০৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি কুরি ও পিয়ের কুরি। সেই বছরই তাঁদের সঙ্গে তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্যে নোবেল পান ফরাসি পদার্থবিদ হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তা পরিমাপের এস. আই এককটির নামও তাঁর নামেই রাখা হয়েছে বেকারেল (Bq)। হেনরি বেকারেলের জীবনী নিয়ে পড়ুন এই লেখায় https://sobbanglay.com/sob/henri_becquerel/
- আজ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের স্বাধীনতার পর প্রথম উপ- প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে ‘ভারতের লৌহ মানব’ বলা হয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sardar-vallabhbhai-patel/
- আজ সুধীর চক্রবর্তীর মৃত্যুদিন। বাউল গান, বাউলদের ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে গেলে নির্ভরযোগ্যভাবে যার বইয়ের শরণাপন্ন হতে হয় বাঙালি পাঠককে তিনি সুধীর চক্রবর্তী। ‘বাংলার লোকসংস্কৃতির মুখ’ সুধীর চক্রবর্তী প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে সংগ্রহ করে এনেছেন অজস্র লোকগান। লোকসংস্কৃতি চর্চার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা আধুনিক গান নিয়ে লেখা তাঁর বইগুলি সুচিন্তক এবং দার্শনিক সুধীর চক্রবর্তীকে পাঠকের সামনে তুলে ধরে। ২০০২ সালে তাঁর লেখা ‘বাউল ফকির কথা’ বইটির জন্য ‘আনন্দ পুরস্কার’ ও ‘সাহিত্য আকাদেমি’ পুরস্কারে সম্মানিত হন সুধীর চক্রবর্তী। তাঁর সম্পর্কে বিশদে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sudhir-chakraborty/
- আজ ওয়াল্টার ডিজনির মৃত্যুদিন। ওয়াল্ট ডিজনি কেবল একজন আমেরিকান অ্যানিমেশন শিল্পীই শুধু নন, লেখক, কার্টুন-চিত্রপরিচালক, প্রযোজক এবং দক্ষ এক কন্ঠঅভিনেতাও ছিলেন তিনি। তাঁর ‘মিকি মাউস’ কার্টুন চরিত্রের খ্যাতি তো বিশ্বজোড়া। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/walt-disney/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-15
বিশেষ আকর্ষণীয় কন্টেন্টঃ
- ইংরেজিতে বড়দিনের শুভেচ্ছা জানাতে অনেকে লেখে ‘হ্যাপি ক্রিসমাস’ আবার অনেকে লেখে “হ্যাপি এক্সমাস” (Happy Xmas)। কিন্ত ক্রিসমাসকে এক্স মাস বলার রীতি এল কিভাবে সেটা ভেবে দেখেছেন কখনও? অনেকে মনে করে এই এক্স যীশু খ্রীস্টের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। আবার অনেকে মনে করে ক্রিসমাসকেই ছোট করে এক্স মাস বলা হয়। আবার এমন ভুল ধারণাও মানুষের মধ্যে আছে যে ক্রিসমাস শব্দ থেকে ক্রাইস্ট বা খ্রীস্ট শব্দটি বার করে এক্সমাস বানিয়ে নাকি শব্দটিকে ধর্মনিরপেক্ষ করা হয়েছে। বাস্তবে এই এক্সমাস বলার কারণ কিন্তু একেবারে ভিন্ন। আসল কারণ জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-chrismas-became-xmas/
- সুভাষচন্দ্রের ওপর বল্লভভাইয়ের মামলা করেছিলেন। কিন্তু কেন? পড়ুন লেখক রানা চক্রবর্তীর কলমে সেই তথ্য এই লেখায় https://lekhalikhi.sobbanglay.com/essays/subhaschandrer-opor-ballavvai-er-mamla/
- বাংলায় বারো মাসে তেরো পার্বণ এর মত পিকনিক ও শীতের একটি পার্বণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পিকনিক স্পট। এক নজরে হাওড়া ও হুগলী জেলার জনপ্রিয় পিকনিক স্পটগুলো দেখে নেব এখানে https://sobbanglay.com/sob/picnic-spots-in-howrah-and-hooghly/

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লাহোর ষড়যন্ত্র মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। আলিপুর বোমা মামলা, মুজফ্ফপুর বোমা মামলা, দক্ষিণেশ্বর বোমা মামলা, কাকোরি ষড়যন্ত্র মামলার মত অধিকাংশ মামলার পিছনে বোমা মেরে হত্যার ষড়যন্ত্র স্পষ্ট প্রমাণিত। কিন্তু প্রথম কাউকে হত্যা না করে বিপ্লবীরা জানিয়ে দিতে চেয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে প্রতিবাদ-বার্তা, যদিও শেষরক্ষা হয়নি। ডেপুটি কমিশনার জে. পি. স্যাণ্ডার্সেকে হত্যার ইস্যুতে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। এই মামলাই ভারতীয় ইতিহাসে তিন বীর বিপ্লবীকে (ভগত সিং, রাজগুরু, শুকদেব) অমরত্ব দান করেছে। লাহোর ষড়যন্ত্র মামলা নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/3NQwJVZUArk
- বাংলা গানের আকাশে এমন কিছু তারার জন্ম হয়, যাদের আলো কখনও নিভে যায় না। লাকি আখান্দ ঠিক তেমনই এক অমর নাম। শিশুশিল্পী থেকে শুরু করে সংগীত পরিচালক, গায়ক, সুরকার—বাংলাদেশের আধুনিক গানের যে স্বর্ণযুগ আমরা দেখি, তার নেপথ্যে দাঁড়িয়ে ছিলেন এক নীরব প্রতিভা। আজকের ভিডিওতে আমরা জানব লাকি আখান্দের সেই অবিশ্বাস্য যাত্রার গল্প – https://youtu.be/5wI3MW6dVBg

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান