আজ বাংলা ১৪৩২ সালের ৩ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ প্রতিভা পাতিলের জন্মদিন। তিনি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি। তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপালও ছিলেন। জাতীয় রাজনীতির ইতিহাসে নিজের সম্পূর্ণ রাজনৈতিক জীবনের প্রতিটি নির্বাচনে অপরাজিত থাকার বিরল নজির গড়ার একমাত্র দাবীদার এখনও পর্যন্ত তিনিই। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pratibha-patil/
আজ উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্মদিন। দুরারোগ্য কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছিলেন যে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী, তিনি । একইসঙ্গে বিশ্বের দ্বিতীয় ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠার কৃতিত্বও তাঁর। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/upendranath-brahmachari/
আজ রামপ্রসাদ বিসমিলের মৃত্যুদিন। কাকোরি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। দেশ থেকে ইংরেজদের উৎখাত করতে হলে সশস্ত্র বিপ্লবই একমাত্র পন্থা বলে মনে করতেন তিনি। হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক বিপ্লবী সংগঠনের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি মহান স্বাধীনতা সংগ্রামী রাম প্রসাদ বিসমিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramprasad-bismil/
আজ রাধাগোবিন্দ করের মৃত্যুদিন। তাঁর হাত ধরেই এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা বিদ্যালয়টি গড়ে ওঠে। দেশীয় ভাষায়, মূলত বাংলা ভাষায় চিকিৎসাবিদ্যা চর্চা করার ক্ষেত্রে তিনি পথিকৃৎ ছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/radhagobinda-kar/
আজ ভারতীয় বিপ্লবী আসফাকউল্লা খানের মৃত্যুদিন। কাকোরি ষড়যন্ত্র মামলায় ট্রেন লুঠ করার অপরাধে ফাঁসি দেওয়া হয় তাঁকে। তাঁকেই ভারতের প্রথম মুসলিম শহীদ বলা হয়। ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ বিপ্লবী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আসফাকউল্লা খান চেয়েছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করতে। একইসঙ্গে তিনি চেয়েছিলেন ভারতের স্বাধীনতার পাশাপাশি সাম্প্রদায়িক এবং আর্থ-সামাজিক সকল প্রকার বৈষম্য দূর করতে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী আসফাকউল্লা খানের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashfaqulla-khan/
পাঞ্জাবি সঙ্গীত জগতের এক বিশিষ্ট নাম অমর সিং চমকিলা। তুমুল জনপ্রিয় এই গায়ক মাত্র ২৬ বছর বয়সে আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন। একদল মনে করেন খালিস্তানি জঙ্গীদের হাতে মৃত্যু হয় তাঁর। কেউ আবার হত্যার নেপথ্যে অন্যরকম ষড়যন্ত্রের গন্ধ পান। তবে নানা জল্পনার পরও এর নিশ্চিত মীমাংসা হয়নি আজও। অমর সিং চমকিলার এই মৃত্যুরহস্য সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/amar-singh-chamkila-death-mystery/
২০০২ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। এটিই ছিল প্রথম বিশ্বকাপ যেটি দুটি দেশ মিলিতভাবে আয়োজন করে। এই বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল বিশ্বের প্রথম এবং একমাত্র দল হিসেবে পঞ্চমবার ফুটবল বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়ে তোলে। এই বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-2002/
বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়৷ নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এর স্বাদ গন্ধ এমন যে জিভে জল চলে আসে৷ কিন্তু এই নলেন গুড় তৈরি হয় কিভাবে তা আমরা অনেকেই জানি না। এখানে আমরা বলব ‘গাছ কাটা’ থেকে শুরু করে নলেন গুড় তৈরি করার সম্পূর্ণ ইতিবৃত্ত। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-is-nolen-gur-made/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ উনিশ শতকের প্রবাদপ্রতিম চিকিৎসক, সমাজসংস্কারক এবং লোকহিতৈষী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ডাক্তার রাধাগোবিন্দ করের মৃত্যুদিন। এক জঘন্য ঘটনার জন্য, দেশ-বিদেশের মানুষের চোখ এখন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দিকে। অথচ যার নামে এই হাসপাতাল, তিনি এই হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগ স্বীকার করেছিলেন, নিজের যাবতীয় সম্পত্তি দান করে করেছিলেন, হাসপাতাল তৈরির অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন অনুষ্ঠান, ধনী পরিবারের বিয়েবাড়ির সামনে ভিক্ষা করেছিলেন। তাঁর অসামান্য জীবনী নিয়ে তথ্যচিত্রটি দেখুন এখানে https://youtu.be/y9AUeZzmnjs
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান