আজ বাংলা ১৪৩২ সালের ৬ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ২২ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
প্রতিবছর ২২ ডিসেম্বর সারা ভারত জুড়ে জাতীয় গণিত দিবস পালিত হয়৷ ভারতের প্রতিভাবান গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিবস উপলক্ষে এই দিনটিকে জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিনটির গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-mathematics-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সারদা দেবীর জন্মদিন। তিনি একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী হিসেবে পরিচিত। সারদা দেবীর সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sarada-devi/
আজ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন। গণিতের প্রতি তাঁর ছিল অমোঘ আকর্ষণ এবং ভালোবাসা, শুধুমাত্র গণিতে মনোনিবেশের কারণে স্নাতকে অন্যান্য বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি। প্রতিভাধর গণিতবিদ হিসেবে তিনি পরবর্তীকালে হয়ে ওঠেন একমাত্র ভারতীয় যিনি প্রথম লণ্ডনে পাড়ি দেন। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে অসীম ধারা, অবিচ্ছিন্ন ভগ্নাংশ কিংবা ‘হারানো নোটখাতা’র গুপ্ত রহস্য। গণিতের দুনিয়ায় তাঁর আশ্চর্যজনক অবদান জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/srinivasa-ramanujan/
আজ মনোজ মিত্রের জন্মদিন। বিখ্যাত নাট্যদল ‘সুন্দরম’ তাঁর হাতেই গড়ে ওঠে। ‘সাজানো বাগান’ নাটকটি তাঁর কালজয়ী একটি সৃষ্টি। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manoj-mitra/
আজ হাবিবুর রহমানের জন্মদিন। অনেকেই বলে থাকেন টোকিওগামী যে বিমান দূর্ঘটনায় নেতাজীর মৃত্যু হয়েছিল, সেই বিমানে ওঠার আগে পর্যন্ত তাঁর সঙ্গী ছিলেন ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মির অন্যতম অফিসার হাবিবুর রহমান। প্রথম কাশ্মীর যুদ্ধের সময় তাঁর অবদান ছিল স্মরণীয়। জাপানে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে যে ইণ্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়ে ওঠে তিনি ছিলেন তাঁর সদস্য। হাবিবুর রহমানের জীবনের আরো উজ্জ্বল কীর্তির হদিশ পেতে পড়ুন – https://sobbanglay.com/sob/habib-ur-rahaman/
আজ স্যামুয়েল বেকেটের মৃত্যুদিন। বিশ্ব থিয়েটারের ইতিহাসে ‘ওয়েটিং ফর গোডো’ নাটকটি অ্যাবসার্ড নাটকের ধারায় এক অভিনব যাত্রাপথ সূচিত করেছিল। আর এই নাটকের মাধ্যমেই বিশ্ব থিয়েটারের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন স্যামুয়েল বেকেট। শুধু তাই নয়, বিশ্বের এখনও পর্যন্ত সবথেকে স্বল্পদৈর্ঘ্যের নাটক ‘ব্রেথ’ও তাঁরই কল্পনাপ্রসূত। মাত্র ৩৫ সেকেণ্ডের এই নাট্যপ্রযোজনায় কোনো স্পষ্ট চরিত্রই ছিল না। তবে নাটক ছাড়াও বহু বিখ্যাত উপন্যাস, ছোটোগল্পেরও স্রষ্টা তিনি। ১৯৬৯ সালে সাহিত্যে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে নোবেল পুরক্সারে সম্মানিত করা হয়। তাঁর সাহিত্য জীবন ও ব্যক্তিজীবনের নানা তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/samuel-beckett/
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে সাতাশ মাইল দূরে জয়রামবাটি সারদা দেবীর জন্মস্থান যা ভক্তদের অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। জয়রামবাটি ভ্রমণের খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-jayrambati/
আর তিনদিন পরেই বড়দিন। আর বড়দিন এলেই সান্টা ক্লজকে নিয়ে আমরা বিশ্বজুড়ে মাতামাতি করি। কিন্তু এই রূপকথার আড়ালে সান্টা ক্লজ আসলে কে? কীভাবে তৈরি হল সান্টা ক্লজ চরিত্রটি? অনেকের মতে বিশপ সেন্ট নিকোলাসের অনুপ্রেরণায় সান্টা ক্লজের সৃষ্টি। জেনে নিন বিস্তারিত এখানে https://sobbanglay.com/sob/santa-claus/
সারদা দেবীর জন্মস্থান হিসেবে বিখ্যাত জয়রামবাটি পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। সারদা দেবীর বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই স্থানে। সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। একই সাথে ঘুরে নিন কাছে কামারপুকুরেও। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন। বলা যেতে পারে বিংশ শতাব্দীর এক অন্যতম আশ্চর্য গাণিত প্রতিভা ছিলেন রামানুজন যিনি বিশুদ্ধ গণিতের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই মাত্র ৩২ বছরের জীবৎকালে প্রায় চার হাজার বিস্ময়কর সূত্র এবং উপপাদ্য আবিষ্কার করেছেন যা বর্তমান সুপার-কম্পিউটারের যুগেও সমানভাবে গুরুত্বপূর্ণ। দারিদ্র, ভগ্ন স্বাস্থ্য ইত্যাদির সঙ্গে লড়াই করেও ব্রিটিশ শাসিত ভারতে তিনি যে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তা যেকোন মানুষকে অনুপ্রেরণা দেবে। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/-EweHHnfJMg
আজ মনোজ মিত্রের জন্মদিন। মনোজ মিত্র বলতেই প্রথমেই মাথায় আসে ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমার কথা। বাঞ্ছারামের বাগান সিনেমায় নাম ভূমিকায় আভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা ‘শত্রু’, ‘বৈদুর্য রহস্য’, ‘ঘরে বাইরে’, ‘গণশত্রু’, ‘অন্তর্ধান’, ‘দামু’, ‘হুইল চেয়ার’, ‘আজব গাঁয়ের আজব কথা’ ইত্যাদি। ১৯৮৫ সালে তাঁকে সংগীত নাটক একাডেমী পুরস্কার প্রদান করা হয়, ১৯৮৩ ও ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ নাট্য রচয়িতা পুরস্কার পান। এই ভিডিওতে জেনে নিন মনোজ মিত্রের জীবন কাহিনী https://youtu.be/W53z3h9vQoc
কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর ভারত তথা এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের নবম প্রাচীনতম জাদুঘর। স্থাপত্য বা মূর্তির ছবি, সঙ্গে নাম, তারিখ এবং কোথা থেকে এটি পাওয়া গেছে তার উল্লেখ করে দুই পর্বে ভারতীয় জাদুঘর আর্কিওলজি গ্যালারির ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করা হল এখানে। প্রথম পর্বে ছিল এই গ্যালারির বেশ কিছু গুরুত্বপূর্ণ সংগ্রহ নিয়ে তথ্যচিত্র। আজ দ্বিতীয় পর্বে রইল আর্কিওলজি গ্যালারির বাকি সংগ্রহের বিস্তারিত তথ্যচিত্র https://youtu.be/d_JHvgxm3ek
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান