আজ বাংলা ১৪৩২ সালের ৩ ফাল্গুন এবং ইংরাজি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ বামাক্ষ্যাপার জন্মদিন। মহাশিবরাত্রির পুণ্য তিথিতে তিনি জন্মেছিলেন। তারাপীঠ মন্দির ও মহাশ্মশানের প্রধান সাধক ছিলেন তিনি। কথিত আছে তিনি দুরারোগ্য রোগও সারিয়ে দিতে পারতেন অনায়াসে। মায়ের শ্রাদ্ধে আমন্ত্রিত অতিথিদের বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন তাঁদের চারপাশে গণ্ডি কেটে। তাঁর জীবনের এরকম অজস্র অলৌকিক ঘটনা আজও মানুষের মুখে মুখে ফেরে। কিংবদন্তী এই সাধকের জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/bamakhepa/
আজ রাজেন্দ্রলাল মিত্রের জন্মদিন। তিনি ছিলেন প্রকৃত অর্থে প্রথম আধুনিক ভারততত্ত্ববিদ। তিনিই প্রথম ভারতীয় যিনি বৈজ্ঞানিক দৃষ্টিতে ভারতীয় ভাষাগুলির ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব বিষয়ে গভীরভাবে গবেষণা করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajendra-lal-mitra/
আজ এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মদিন। তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী । পরিচয়ে পরমাণু বিজ্ঞানী। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্পাদক ও পরিচালক হিসেবেও অনেকে তাঁকে চেনে। বরেণ্য দেশপ্রেমিক এবং পরমাণু বিজ্ঞানী হিসেবে বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানের বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/m-a-wazed-miah/
আজ মেঘনাদ সাহার মৃত্যুদিন। তিনি ছিলেন একজন স্বনামধন্য বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী। তিনি সাহা আয়োনাইজেশন ইকুয়েশন তৈরি করেছিলেন যার দ্বারা নক্ষত্রের রাসায়নিক এবং ভৌত অবস্থা বোঝা যেত। তাঁর কাজ জ্যোতির্বিজ্ঞানশাস্ত্রে এক মাইলফলক হিসেবে মনে করা হয়। অথচ তাঁর সম্বন্ধে আমাদের অনেকেই বেশি কিছু জানি না, তাই জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/meghnad-saha/
আজ বেল্লারি শামান্না কেশবন-এর মৃত্যুদিন। স্বাধীন ভারতবর্ষের প্রথম জাতীয় গ্রন্থাগারিক ছিলেন তিনি। পরাধীন ভারতের ইম্পেরিয়াল লাইব্রেরী থেকে স্বাধীনতার পরে নাম হয় ন্যাশনাল লাইব্রেরী। নতুন করে ঢেলে সাজানো হয় সমস্ত বিভাগগুলি। প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইয়ের একটি করে কপি সংরক্ষণ করা শুরু হয় সেখানে। এত অগ্রগতি, এত উন্নতি হয়েছিল যার তত্ত্বাবধানে, তিনি হলেন বেল্লারি শামান্না কেশবন। ভারতের জাতীয় গ্রন্থপঞ্জি নির্মাণের জনকও বলা হয় তাঁকে। কেশবনের আরো উল্লেখযোগ্য কাজ, ব্যক্তিজীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/bellari-shamanana-keshavan/
সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
বরাক উপত্যকায় বাংলা ভাষার উপর প্রথম আঘাত আসে স্বাধীন ভারতে ১৯৬০ সালে। এ সময় অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করার দাবি ওঠে। ১৯৬০ সালে অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা করা নিয়ে ২৪ অক্টোবর আসাম বিধান সভায় ভাষা বিল গৃহীত হয়। এবং বিভিন্ন ভাষাভাষির জনসংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যার ভাষা অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এর ফলে বরাক উপত্যকায় সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। বরাক উপত্যকার উপর অন্যায়ভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এ নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barak-valley-bengali-language-movement
মনে করা হয় যে, ওঁকারেশ্বর দর্শন না করলে তীর্থযাত্রীর যাত্রা সম্পূর্ণ হয় না। এই জ্যোতির্লিঙ্গের উদ্ভবের নেপথ্যে একাধিক কাহিনী প্রচলিত রয়েছে। কখনও দেবতা বিন্ধ্যের শিব আরাধনার কথা শোনা যায়, কখনও বা ইক্ষবাকু বংশের রাজা এবং তাঁর পুত্রের সঙ্গে জড়িয়ে যায় এই জ্যোতির্লিঙ্গের কাহিনি। ওঁ আকারের মান্ধাতা দ্বীপে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ ওঁকারেশ্বর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirlinga-omkareshwar
আজ বামাক্ষ্যাপার জন্মদিন। মহাশিবরাত্রির পুণ্য তিথিতে তিনি জন্মেছিলেন। লোককথা, অলৌকিক ঘটনা, অদ্ভুত ভবিষ্যদ্বাণী আর তান্ত্রিক সাধনার এক বিস্ময়কর মিশ্রণ তাঁর জীবন। আজকের ভিডিওতে আমরা জানব— এই কিংবদন্তি সাধকের জন্ম, সাধনা, অলৌকিক কাহিনি এবং তাঁর জীবনকে ঘিরে থাকা সত্য-মিথ্যের রহস্য – https://youtu.be/_e5-1X4MYbs
আজ মেঘনাদ সাহার মৃত্যুদিন। তিনি ছিলেন মেঘনাদ সাহা একজন স্বনামধন্য বাঙালি জ্যোতির্পদার্থবিজ্ঞানী। তিনি সাহা আয়োনাইজেশন ইকুয়েশন তৈরি করেছিলেন যার দ্বারা নক্ষত্রের রাসায়নিক এবং ভৌত অবস্থা বোঝা যেত। তাঁর কাজ জ্যোতির্বিজ্ঞানশাস্ত্রের এক মাইলফলক। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/2oIHeD2v_Hs
এবারের মহাকুম্ভমেলায় আইআইটি বাবার খ্যাতি চারদিকে। মহাকুম্ভে প্রচারের আলো এনার উপর বেশ পড়েছে এবং মানুষজন তার ভিডিও শেয়ার ও করছেন। তবে এরকমই সব বাবা বা সাধুরা আসলেই মহাপুরুষ নাকি কাপুরুষ সেই আলোচনায় অভি সেখ। সববাংলায় এর উপস্থাপনায় এই ভিডিওটি দেখে আপনার মতামত জানাবেন https://youtu.be/Ghu7PHYKYgg
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান