সববাংলায়

২৪ ফাল্গুন | ৯ মার্চ | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৪ ফাল্গুন এবং ইংরাজি ২০২৬ সালের ৯ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৪ ফাল্গুন | ৯ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ জিল্লুর রহমানের জন্মদিন। বাংলাদেশের রক্তাক্ত ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে কাজ করেছিলেন তিনি। রাজনৈতিক জীবনে দুবার কারাবাসও করতে হয়েছিল তাঁকে। শেখ হাসিনার গ্রেফতারের পর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছিলেন দক্ষতার সঙ্গে। রাষ্ট্রপতি থাকাকালীন বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ২১ জন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করেছিলেন তিনি। জিল্লুর রহমান সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zillur-rahman/
  • আজ ওস্তাদ জাকির হুসেইন-এর জন্মদিন। সারা পৃথিবীতে তবলা বাদ্যে তিনিই শেষ কথা। তবলাতে হাতে খড়ি মাত্র তিন বছর বয়সে। বিখ্যাত তবলচি ওস্তাদ আল্লারাখার এই সন্তান তবলা বাজানোকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন তেমনটা এর আগে কেউ পারেনি। তিনি এক এবং অদ্বিতীয় জাকির হুসেন। জাকির হুসেন সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/zakir-hussain/
  • আজ আমেরিগো ভেসপুচির জন্মদিন। আমেরিকা মহাদেশের নামকরণ তাঁর নামানুসারে করেছিলেন একজন জার্মান মানচিত্র নির্মাতা। সর্বপ্রথম তিনিই বুঝতে পেরেছিলেন বর্তমান আমেরিকা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের থেকে সম্পূর্ণ আলাদা একটি ভূখন্ড। সেই কারণে এই নতুন ভূখণ্ডকে নতুন বিশ্ব বলে সম্বোধন করেন তিনি। আমাজন নদীর মুখ তাঁরই আবিষ্কার। কলম্বাসের সমসাময়িক এই অভিযাত্রীর অভিযান নিয়ে বিভিন্ন সময়ে নানা বিতর্কও তৈরি হয়েছিল। কিংবদন্তি এই অভিযাত্রী আমেরিগো ভেসপুচির সেইসব অভিযান, মহাদেশ আবিষ্কার এবং জীবনের নানাবিধ ঘটনা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/amerigo-vespucci
  • আজ বীরেন জে শাহের মৃত্যু দিন। জরুরি অবস্থার বিরুদ্ধে আণ্ডারগ্রাউণ্ড আন্দোলন সংগঠিত করে কারাবন্দি হয়েছিলেন পশ্চিমবঙ্গের ২১তম রাজ্যপাল বীরেন জে শাহ। দুই দফায় মোট বারো বছর তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, ভারতীয় জনতা পার্টির কোষাধ্যক্ষের দায়িত্বও সামলেছেন তিনি দক্ষ হাতে। শিল্পপতি হিসেবে ভারতীয় শিল্পের উন্নতির জন্য বহু উদ্যোগ নিয়েছেন বীরেন শাহ। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সব ধরনের মানুষকে এক জায়গায় সম্মিলিত করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর, তাই একদিকে যেমন তাঁর বন্ধু ছিলেন লালকৃষ্ণ আডবয়াণী আবার জ্যোতি বসুও তাঁর বন্ধুতালিকা থেকে কখনও বাদ পড়েননি। বীরেন জে শাহের কর্মময়, বর্ণময় জীবনের হদিশ পেতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/viren-j-shah
  • ১৯৭৯ সালের ৯ মার্চ হুসাইনারা খাতুন বনাম বিহার স্বরাষ্ট্র সচিব মামলা-র রায় দেওয়া হয় যা বিনা বিচারে বা বিচারাধীন অবস্থায় দীর্ঘদিন জেল বন্দী থাকার বিরুদ্ধে এক যুগান্তকারী রায় বলে বিবেচিত হয়। এই মামলা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hussainara-khatoon-v-home-secretary-bihar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-09

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বলা হয়ে থাকে সারা ভারতবর্ষে মাত্র দুটি জায়গাতেই ১০৮টি শিবমন্দির রয়েছে এবং সেই দুটি জায়গাই পূর্ব বর্ধমানে অবস্থিত। সেই দুটি জায়গার মধ্যে কালনার ১০৮ শিবমন্দির সবচেয়ে জনপ্রিয়। এই মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/108-shiv-temple-of-kalna
  • পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ডের কাছে ১০৮ শিব মন্দির অবস্থিত। এই নবাবহাটের ১০৮ শিব মন্দির নামে ১০৮ মন্দির হলেও এখানে মোট ১০৯ টি মন্দির দেখতে পাওয়া যায়।এই মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/108-shiva-temples-of-nawabhat
  • সেলফি তো তুললেন। সে ‘পাউটওয়ালা’-ই হোক আর ‘স্মাইলওয়ালা’-ঠিক তেমন যেন পারফেক্ট লাগছে না। নতুন কেনা ক্যামেরায় মোবাইলটাকে টেবিলে রেখে কায়দা করে তুললেন বটেকিন্তু তেমন যেন হল না।রেস্তোরাঁয় খেতে গিয়ে তাই যখন মকটেল এর গ্লাসটার ছবি তুললেনকিছুতেই যেন ‘pro’ ব্যাপারটা আসছে না। তেতো হয়ে যাওয়া মনটাকে সান্ত্বনার ছোঁয়া দেওয়ার আগে আসুন পরিচয় করিয়ে দিই এক অভিনব পরিভাষার সাথে।ক্যানোনিকাল পারস্পেক্টিভ। সেটা আবার কি? জানতে তো পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/canonical-perspective/
  • ব্রাজিল দেশটি বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবলের জন্য পরিচিত। মোট পাঁচবার ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল বিশ্বকে পেলে গ্যারিঞ্চা সক্রেটিস রোনাল্ডিনহোদের মত ফুটবলশিল্পীদের বছরের পর বছর ধরে উপহার দিয়ে গেছে।  আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দেশটির প্রাকৃতিক বৈচিত্র যেমন অতুলনীয় তেমনই সংস্কৃতি ও জাতিগত  বৈচিত্র্যও অনেক। আকর্ষণীয় এই দেশটির নানা তথ্য এখানে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/brazil/

২৪ ফাল্গুন | ৯ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • মনোজ মিত্র বলতেই প্রথমেই মাথায় আসে ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমার কথা। তাঁর কলমে উঠে এসেছে সমাজের বাস্তবতা, রসিকতার মোড়কে মোড়ানো তীক্ষ্ণ বার্তা, আর এক অনন্য নাট্যভাষা। শুধু নাটক নয় চলচ্চিত্র জগতেও তাঁর অবাধ বিচরণ। এই ভিডিওতে জেনে নিন মনোজ মিত্রের জীবন কাহিনী https://youtu.be/W53z3h9vQoc
  • বোরোলিন শুধু একটি অ্যান্টিসেপ্টিক ক্রিম নয়, এটি বাঙালির ঐতিহ্য, স্বদেশী চেতনা ও আত্মনির্ভরতার প্রতীক। এই ভিডিওতে জানুন গৌরমোহন দত্ত কীভাবে স্বদেশী কোম্পানি গড়ে তুললেন, বোরোলিনের ইতিহাস, উপাদান, বিজ্ঞাপন, জিঙ্গেল ও সাফল্যের অজানা গল্প – https://youtu.be/68aLb5Or2Z4

২৪ ফাল্গুন | ৯ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৪ ফাল্গুন | ৯ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading