আজ বাংলা ১৪৩২ সালের ২৯ ফাল্গুন এবং ইংরাজি ২০২৬ সালের ১৪ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
সারা বিশ্ব জুড়ে ১৪ মার্চ দিনটিকে বিশ্ব পাই দিবস হিসাবে পালন করা হয়ে থাকে৷ পাই-এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছর ১৪ মার্চ (৩/১৪) এই দিনটিকে বিশ্ব পাই দিবস হিসাবে পালন করা হয়। এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন পাই এর মানের কাছাকাছি বছরের অন্য দিনেও পাই দিবস পালন করা হয়ে থাকে৷ যেমন ২২ জুলাই (২২/৭- পাই এর মান) ‘পাই সন্নিকর্ষ দিবস’ হিসেবে পালিত হয়৷ বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-pi-day
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। আইনস্টাইন সম্পর্কে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। পদার্থবিদ্যার অন্যতম মহীরূহ যাঁর গবেষণা বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। তাঁর সম্পর্কে যেটুকুই বলা হবে তা কম বলা হবে, বরং পড়ুন তাঁর জীবনের নানান তথ্য এখানে https://sobbanglay.com/sob/albert-einstein
আজ স্টিফেন হকিং-এর মৃত্যুদিন। বিশ্বের সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তিনি আক্রান্ত হন এক জটিল স্নায়ুরোগে। ধীরে ধীরে চলৎশক্তি ও বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। কিন্তু এই অবস্থাতেও তিনি চালিয়ে গেছেন গবেষণা ও রচনা করেছেন অসংখ্য গ্রন্থ। আসুন জেনে নিই তাঁর জীবনযুদ্ধের কথা এখানে https://sobbanglay.com/sob/stephen-hawking/
আজ জর্জ ইস্টম্যান-এর মৃত্যুদিন। একসময় ছবি তুলতে গেলেই লাগত ক্যামেরার ফিল্ম রোল। আর এই ফিল্ম রোল তৈরির জন্যেই বিখ্যাত হয়েছিল ‘কোডাক’ কোম্পানি। এই কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন জর্জ ইস্টম্যান। ক্যামেরার ফিল্ম রোল তৈরির পাশাপাশি ছবি তোলার পদ্ধতিকেও আরও সরলীকৃত করার চেষ্টা করেছিলেন তিনি। ইস্টম্যান কোডাক কোম্পানির ‘কোডাক ক্যামেরা’ একটা সময় ফটোগ্রাফির জগতে বিপ্লব এনে দিয়েছিল। প্রতিভাবান জর্জ ইস্টম্যানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/george-eastman/
আজ কার্ল মার্কসের মৃত্যুদিন। কার্ল মার্ক্স ছিলেন একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ বিজ্ঞানী, সমাজতান্ত্রিক বিপ্লবী এবং মার্ক্সবাদের জনক। মানব সভ্যতার ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন তাঁর মার্কসীয় তত্ত্বের মাধ্যমে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/karl-marx/
আজ তামিলনাড়ুতে কারাদাইয়ান ননবু উৎসব। স্বামীর মঙ্গলকামনায় আমাদের দেশের প্রতিটি রাজ্যের বিবাহিতা মহিলারাই অনেক রকম ব্রত করেন। এর মধ্যে তামিলনাড়ুতে প্রচলিত একটি ব্রত হল ‘কারাদাইয়ান ননবু’। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাজকন্যা সাবিত্রীর অসাধারণ স্বামীভক্তির কাহিনী। কোন দিন পালিত হয় এই উৎসব? কী ভাবে হয় দেবীর পুজো? প্রসাদ হিসেবেই বা কী তৈরি করা হয়? আসুন জেনে নেওয়া যাক এইসব প্রশ্নের উত্তর ও আরো নানা জানা-অজানা কথা – https://sobbanglay.com/sob/karadaiyan-nonbu/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
শান্তিনিকেতনে দোল পূর্ণিমা তিথিতে পালিত বসন্তোৎসব এক দর্শনীয় ইভেন্ট। শুধু তাই নয়, প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। বিস্তারিত ভ্রমণের ব্যাপারে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantiniketan-trip/
কোনো একটা সিনেমার প্রেমের দৃশ্যে প্রেমের গান, কষ্টের দৃশ্যে আবহের শোকের কোনো গান বাজলে আমরা নিজেদের অজান্তেই মুহূর্তের মধ্যে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। শোকাবহ পরিবেশে আমাদের দুঃখের গান শুনতে ভালোলাগে, আনন্দের মুহূর্তে ভালো লাগে আনন্দের গান শুনতে। খেয়াল করে দেখেছেন এই দুই ধরনের গানের সুর-তাল-লয় সব আলাদা। আর এর কারণেই আমাদের আবেগ একেক রকমভাবে নিয়ন্ত্রিত হয়। গান শুনলে এই আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা আমরা তো সকলে দেখেছি কিন্তু কেন হয় এরকম জানেন কী? জানতে গেলে এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/why-do-we-get-emotional-while-listening-song/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ স্টিফেন হকিং-এর মৃত্যুদিন। তিনি একজন পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন জনপ্রিয় গ্রন্থের লেখক। তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব বিজ্ঞানী আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব এবং বোর হাইজেনবার্গের কোয়ান্টাম তত্ত্বকে মিলিয়ে দেওয়া। আসুন দেখে নিই তাঁর জীবনযুদ্ধের কথা এই ভিডিওতে https://youtu.be/ASohRXmKzbE
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান