আজ বাংলা ১৪৩৩ সালের ২ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ১৬ এপ্রিল। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ উল্লাসকর দত্তের জন্মদিন। ফাঁসির সাজা পেয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই উল্লাসকর দত্ত গেয়ে উঠেছিলেন ‘সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে’। কিন্তু শেষমেশ ফাঁসি হয়নি তাঁর, বদলে আন্দামানের সেলুলার জেলে দ্বীপান্তরের সাজা পান তিনি। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত হয়ে আন্দামানে অকথ্য অত্যাচার সহ্য করতে করতে ইলেকট্রিক শকের প্রভাবে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন উল্লাসকর। তাঁর বিপ্লবী জীবনের এমনই সব তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ullaskar-dutta/
আজ কান্দুকুরি বীরসালিঙ্গমের জন্মদিন। কান্দুকুরি বীরসালিঙ্গম তেলেগু নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বিদ্যাসাগরের মত তিনিও দক্ষিণ ভারতে বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। নারীশিক্ষার জন্যও প্রাণপণ প্রয়াস চালিয়ে গিয়েছিলেন তিনি। নারীদের বঞ্চনা, তাদের প্রতি অত্যাচার, অনাচারের কথা প্রকাশের জন্য পত্রিকা প্রকাশ করেছিলেন নিজের উদ্যোগে। কান্দুকুরি বীরসালিঙ্গম সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kandukuri-veeresalingam/
আজ চার্লি চ্যাপলিনের জন্মদিন। তাঁর মাথার টুপি আর নাকের নিচের ছোট্ট গোঁফটাই যথেষ্ট তাঁর পরিচয়ের জন্য। নির্বাক সিনেমার যুগে একটা কথা না বলেও তিনি দমফাটা হাসিতে মাতিয়ে দিয়েছেন সারা পৃথিবীর অগনিত মানুষকে। সেই তিনিই ব্যক্তিগত জীবনে ছিলেন চরম অসুখী। গলি থেকে রাজপথে উত্তরনের মহাকব্যিক গল্পের নায়ক তিনি। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charlie-chaplin/
আজ নন্দলাল বসুর মৃত্যুদিন। নন্দলাল বসু একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী যাঁর হাত ধরে বিংশ শতাব্দীর শুরুতে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নব্য শিল্প-চেতনার প্রতিশ্রুতি ছড়িয়ে পড়েছিল গোটা ভারতে। নেহরুর অনুরোধে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্নে’র অশ্বত্থপাতা, নক্সাসহ পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণের মানপত্রের সচিত্রকরণ তাঁরই কৃতিত্ব। ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপিটিও নন্দলাল ও তাঁর ছাত্র রামমনোহর সিংহের হাতেই অলঙ্কৃত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nandalal-bose/
আজ কাঙাল হরিনাথের মৃত্যুদিন। গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশের জন্য দেউলিয়া হয়ে গিয়েছিলেন হরিনাথ মজুমদার আর সেই থেকেই তিনি পরিচিত হন কাঙাল হরিনাথ নামে। জমিদারদের উৎপীড়নের সংবাদ পত্রিকায় প্রকাশের জন্য জমিদারের লাঠিয়াল বাহিনী তাঁর বাড়িতে আক্রমণও করেছিল। তবু এত অর্থাভাব ও প্রতিকূলতার মধ্যেও দীর্ঘ বাইশ বছর এই পত্রিকা প্রকাশ করে গিয়েছেন হরিনাথ। তাঁর অনালোচিত জীবন ও সাহিত্যকর্ম, সমাজসেবার সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kangal-harinath/
আজ অদ্বৈত মল্লবর্মণের মৃত্যুদিন। প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন অদ্বৈত মল্লবর্মণ। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তঃদৃষ্টি এই উপন্যাসটিতে ধীবর সমাজের নিষ্ঠুর জীবনসংগ্রামের সাধারণ কাহিনীকে দিয়েছে এক অনন্য রুপ। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/adwaita-mallabarman
আজ মেরি তুসোর মৃত্যুদিন। মাদাম তুসোর মিউজিয়ামের কথা নিশ্চয় সবাই জানেন? বিখ্যাত সব মনীষী এবং জনপ্রিয় ব্যক্তিদের মোমের প্রতিকৃতি নির্মাণ করে এখানেই প্রদর্শনী করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে এর শাখা রয়েছে, ভারতেও আছে। কিন্তু জানেন কী কে ছিলেন এই মাদাম তুসো? আসলে যার নাম ছিল মেরি তুসো, পেশায় তিনি ছিলেন সেকালের বিখ্যাত মোমের মূর্তি নির্মাণকারী। কীভাবে গড়ে উঠলো এই মিউজিয়াম আর কীভাবেই বা বিখ্যাত হয়ে উঠলেন মেরি তুসো জানতে গেলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marie-tussaud/
আপনি কি জানেন ব্যারাকপুরে অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মত দেখতে একটি মন্দির রয়েছে? শুধু তাই নয়, এই মন্দিরের প্রতিষ্ঠার সাথে ও দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠার কাহিনী জড়িয়ে আছে। এই অন্নপূর্ণা মন্দির নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sonar-annapurna-mondir/
আমাদের দেহ জুড়ে প্রতি মুহূর্তে যে কোটি কোটি তথ্যস্রোত বয়ে চলেছে স্নায়ু থেকে স্নায়ুতে সেই তথ্যসমুদ্র থেকে এক সেকেন্ডেরও কম সময়ে বিশ্লেষণ করে মস্তিষ্ক আমাদের জানান দিয়ে দেয় ঘুমের মধ্যেই মশাটা আমাদের বাঁ কানের নিচে গান গেয়ে চলেছে এবং এরকম জরুরি অবস্থায় বাঁ হাতের চেটোর দ্রুত এবং সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন।এটাই প্রোপ্রিওসেপশন। এই নিয়ে আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/proprioception/
কালী মায়ের পূজায় দেওয়া হয় নুডলস। না ভুল পড়েননি ট্যাংরায় চৈনিক কালী মন্দিরে এভাবেই পুজো দেওয়া হয়। ট্যাংরা নামটা শুনলেই তেলে ঝালে মাখামাখি ট্যাংরা মাছের কথা বাঙলীর জিভে থুড়ি মনে এসে যায়। তবে পূর্ব কলকাতার প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই জায়গাটির নাম মোটেই ট্যাংরা মাছের নাম থেকে আসেনি৷ এর নাম এর পিছনেও রয়েছে নানা মত। এই ট্যাংরাতেই রয়েছে চাইনা টাউন যা সস্তা ও সুস্বাদু চাইনিজ খাবা্রের জন্যে বিখ্যাত। এই সব কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tangra/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ উল্লাসকর দত্তের জন্মদিন। তিনি বারীন্দ্র ঘোষের ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে ‘যুগান্তর’ দলের বোমা তৈরির কাজে অগ্রগণ্য ভূমিকা নেন। আন্দামানের সেলুলার জেলে অকথ্য অত্যাচারে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, তবু স্বাধীনতার নামে দেশভাগকে মেনে নিতে না পেরে স্বাধীন ভারতের কাছ থেকে কোনো সরকারি সাহায্য গ্রহণ করেননি। অগ্নিগর্ভ বাংলার এক উজ্জ্বল বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/Z4yLjZKKD3w
আজ চার্লি চ্যাপলিনের জন্মদিন। তিনি বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নির্বাক চলচ্চিত্রের কৌতুকাভিনেতা হিসেবে স্বীকৃত। তাঁর সৃষ্টি করা আইকনিক চরিত্র “দ্য ট্র্যাম্প” আজও বিশ্বজুড়ে জনপ্রিয়। তাঁর তৈরি চলচ্চিত্রগুলিতে তিনি হাসির আড়ালে মানবতা, দারিদ্র্য, রাজনীতি ও সামাজিক বৈষম্যের গভীর দর্শন তুলে ধরেছিলেন, যা আজও তাঁকে বিশ্ব চলচ্চিত্রের এক অমর শিল্পীতে পরিণত করেছে। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/NjT-miz8UCo
আজ নন্দলাল বসুর মৃত্যুদিন। নন্দলাল বসুু একজন বাঙালি চিত্রশিল্পী যাঁর হাত ধরে বিংশ শতাব্দীর শুরুতে পাশ্চাত্য শিল্প-আঙ্গিকের বাইরে বেরিয়ে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নব্য শিল্প-চেতনার প্রতিশ্রুতি ছড়িয়ে পড়েছিল গোটা ভূ-ভারতে। তাঁর ছবির মূল উপাদান ছিল পৌরাণিক কাহিনী, নারী এবং গ্রামীণ জীবনের নানা দিক। নন্দলাল বসুর জীবন কাহিনী নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন https://youtu.be/4RT3M7XBakA
আজ কাঙাল হরিনাথের মৃত্যুদিন। তিনি ছিলেন উনিশ শতকের বাংলার এক বিশিষ্ট সাংবাদিক, বাউল সাধক ও সমাজসংস্কারক। বাউল সাধক লালন ফকিরের অন্যতম অনুরাগী হরিনাথ নিজের একটি বাউল গানের দল খুলেছিলেন এবং নিজেও কিছু বাউল গান লিখেছিলেন। পত্রিকা প্রকাশের জন্য কপর্দকশূন্য হয়েও বহুকাল পর্যন্ত তিনি সমাদর পাননি বাংলার বিদ্বৎসমাজে। কাঙাল হরিনাথের সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন https://youtu.be/YEjO3KDPxB8
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/T6aJsyUxvxs
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান