আজ বাংলা ১৪৩৩ সালের ২৬ বৈশাখ এবং ইংরাজি ২০২৬ সালের ১০ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিন। তিনি মাত্র আঠারো বছর বয়সে “নেমেছে আজ প্রথম বাদল” গানটি ভিয়েলোফোন কোম্পানি থেকে রেকর্ড করেন। রবীন্দ্রসংগীতকে জনপ্রিয় করে তোলার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pankaj-kumar-mullick/
- আজ বেল্লারি শামান্না কেশবন-এর জন্মদিন। স্বাধীন ভারতবর্ষের প্রথম জাতীয় গ্রন্থাগারিক ছিলেন তিনি। পরাধীন ভারতের ইম্পেরিয়াল লাইব্রেরী থেকে স্বাধীনতার পরে নাম হয় ন্যাশনাল লাইব্রেরী। নতুন করে ঢেলে সাজানো হয় সমস্ত বিভাগগুলি। প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইয়ের একটি করে কপি সংরক্ষণ করা শুরু হয় সেখানে। এত অগ্রগতি, এত উন্নতি হয়েছিল যাঁর তত্ত্বাবধানে, তিনি হলেন বেল্লারি শামান্না কেশবন। ভারতের জাতীয় গ্রন্থপঞ্জি নির্মাণের জনকও বলা হয় তাঁকে। কেশবনের আরো উল্লেখযোগ্য কাজ, ব্যক্তিজীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/bellari-shamanana-keshavan/
- আজ গুরুসদয় দত্তের জন্মদিন। চল কোদাল চালাই / ভুলে মানের বালাই’ কিংবা ‘ব্রত লয়ে সাধবো মোরা বাংলাদেশের কাজ’ ইত্যাদি গান আজও বাংলার গ্রামে গ্রামে গেলে শোনা যায়। এসবই ব্রতচারীর গান। আর এই ব্রতচারী আন্দোলনেরই জনক বলা হয় গুরুসদয় দত্তকে। তবে শুধুই ব্রতচারীর পরিচয়ে তাঁর সামগ্রিকতাকে ধরা সম্ভব নয়। লোকসংস্কৃতির চর্চা, সংরক্ষণ এবং পুনরুদ্ধারে তাঁর অবদান সত্যই অনস্বীকার্য। গুরুসদয় দত্তের কর্মময় জীবনের বিশদ পরিচয় পেতে এখনই পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/gurusaday-dutta/
- আজ প্রমথনাথ বিশীর মৃত্যুদিন। একজন সৃজনশীল লেখক ও মননশীল গবেষক হিসেবে প্রমথনাথ বিশী অনেক খ্যাতি অর্জন করেছেন। গবেষণার ক্ষেত্রে প্রধানত রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। এক্ষেত্রে রবীন্দ্র কাব্যপ্রবাহ (২ খন্ড ১৯৩৯) রবীন্দ্র বিচিত্রা (১৯৫৫) রবীন্দ্র নাট্যপ্রবাহ (২ খন্ড ১৯৬২) রবীন্দ্র সরণী (১৯৬৬) প্রভৃতি গবেষণাগ্রন্থ তাঁর উল্লেখযোগ্য অবদান। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pramathanath-bishi/
- আজ শিবকুমার শর্মার মৃত্যুদিন। সন্তুর বাদ্যযন্ত্রটিকে প্রায় একক প্রচেষ্টায় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত ঘরানার বাদ্যযন্ত্রে রূপান্তরিত করেছিলেন সঙ্গীতজ্ঞ শিবকুমার শর্মা। প্রয়োজনমতো যন্ত্রটিতে কিছু পরিবর্তনও করেন তিনি। প্রখ্যাত বংশীবাদক হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে অ্যালবামের কাজ যেমন করেছিলেন তিনি, তেমনি ‘সিলসিলা’, ‘চাঁদনী’, ‘লমহে’-র মতো জনপ্রিয় বলিউড সিনেমার অবিস্মরণীয় সঙ্গীত নির্মাণের নেপথ্যেও ছিল এই জুটি। সন্তুরের প্রতি সম্পূর্ণ মনোযোগ প্রদানের জন্য তবলা বাজানো ছেড়ে দেন শিবকুমার, কিন্তু সঙ্গীত পরিচালক আর. ডি বর্মনের অনুরোধে ফিল্মের গানে শেষবারের মতো তবলা বাজিয়েছিলেন তিনি। এই মহান সঙ্গীতশিল্পী শিবকুমার শর্মার জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shivkumar-sharma/
- আজ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন । রয়াসন নিয়ে চর্চা যে ক’জন বাঙালি করেছেন তাঁদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মৃত্তিকা ও কলয়েড নিয়ে তিনি গবেষণা করেন এবং জগৎ সভায় ভারতকে বিজ্ঞানমনস্ক দেশ হিসেবে তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। ব্রিটেন, আমেরিকা সহ একাধিক দেশ আজও তাঁর প্রতিভার কদর করে। তাঁর গবেষণা আজও বৈজ্ঞানিকদেক দিশা দেখায়। বিস্তারিত এখানে পড়ুন – https://sobbanglay.com/sob/jnanendra-nath-mukherjee/
- আজ কে. জি. রামানাথনের মৃত্যুদিন । গাণিতিক গবেষণা এবং গণিতশিক্ষার উন্নতিতে তাঁর প্রভূত অবদান। প্রিন্সটনে দুবছর রামানাথনের প্রতিবেশী ছিলেন কিংবদন্তী পদার্থবিজ্ঞানী এলবার্ট আইনস্টাইন। কে. জি. রামানাথন সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/k-g-ramanathan
- ২০০১ সালের ৯ মে পশ্চিমবঙ্গের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই বিধানসভা নিয়ে জানুন এখানে https://sobbanglay.com/sob/west-bengal-legislative-assembly/#assembly-election-13
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-10
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ধর্মরাজ ও কুন্তীর মিলনে জন্ম যুধিষ্ঠিরের জন্ম হয় । কিন্তু নিজের স্বামী বেঁচে থাকতেও কুন্তী ধর্মরাজের কাছে পুত্রপ্রার্থনা কেন করেছিলেন সেটাই আলোচনা করব এখানে https://sobbanglay.com/sob/birth_of_yudhishthira/
- পাগলে কি না বলে/ছাগলে কি না খায়!ছাগল কি কি খায় অখাদ্য কুখাদ্য সব খায় কি না সে সম্পর্কে বিতর্ক থাকলেও থাকতে পারে কিন্তু ছাগল আর যাই খাক ছ ইঞ্চি কাঁটাওলা ক্যাকটাস যে খায় না সে বিষয়ে কোন সন্দেহ নেই । এই ‘স্পেশাল ডিশ’টি খাওয়ার মত হিম্মত এই পৃথিবীতে একজনেরই আছে। সেটা উটের আর সেই কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। কিন্তু কীভাবে উট ছ ইঞ্চি কাঁটাওলা ক্যাকটাস খেতে পারে? জানুন এখানে https://sobbanglay.com/sob/how-does-camel-chew-thorns/

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান