আজ বাংলা ১৪৩১ সালের ৩১ ভাদ্র এবং ইংরাজি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ মকবুল ফিদা হুসেনের জন্মদিন। ‘ভারতের পিকাসো’ নামে পরিচিত বিংশ শতকের অন্যতম প্রভাবশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ছিলেন মকবুল ফিদা হুসেন। বম্বেতে সিনেমার পোস্টার অঙ্কনের কাজ যেমন করেছিলেন তিনি, তেমনি একসময় শিশুদের খেলনা ডিজাইন করেও সংসার চালিয়েছিলেন। কেবল চিত্রশিল্পই নয়, কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেও প্রশংসা লাভ করেছিলেন মকবুল। হিন্দু দেবীদের নগ্নমূর্তি অঙ্কনের জন্য হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি তাঁর বিরুদ্ধে মামলা করেছিল, তাঁর শিল্পকর্ম ভাঙচুর পর্যন্ত করেছিল। শেষজীবনে ভারতের বাইরে স্বেচ্ছা নির্বাসনে কাটান তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maqbool-fida-husain/
- আজ কে. এস. মণিলালের জন্মদিন। বিংশ শতাব্দীর উদ্ভিদবিদ ও শ্রেণিবিন্যাসবিদদের মধ্যে অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী হলেন পদ্মশ্রী কে. এস. মণিলাল। দীর্ঘ সময় ধরে ল্যাটিন ভাষায় লেখা ‘হর্টাস মালবারিকাস’-এর মতো দুর্লভ উদ্ভিদবিজ্ঞানের বই মোট বারোটি খণ্ডে মালয়ালম এবং ইংরেজি ভাষায় অনুবাদ করে ভারতীয় বিজ্ঞানজগতে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় এই মহাকাব্যিক, শ্রমসাধ্য প্রয়াস তাঁকে এনে দিয়েছে ‘পদ্মশ্রী’ পুরস্কারের সম্মান। তাঁর জীবনের আরো গুরুত্বপূর্ণ গবেষণা এবং ব্যক্তিজীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/k-s-manilal/
- আজ ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/narendra-modi/
- আজ যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুদিন। বাংলা সাহিত্যে তিনিই প্রথম ইঞ্জিনিয়ার কবি। রবীন্দ্রযুগের কবি হয়েও তিনি ছিলেন আদ্যোপান্ত অ্যান্টি রোমান্টিক। তাঁর রচনায় সমাজের নিচুস্তরের মানুষের কথা, তাঁদের যন্ত্রণা ও নৈরাশ্যের ছবি ফুটে উঠেছে। তিনি কাব্যকে কল্পনা থেকে বাস্তবের মাটিতে নিয়ে এসেছেন। চিরাচরিত প্রথার বিপক্ষে গিয়ে এক বিপরীতমুখী রচনাই তাঁকে বাংলা সাহিত্যে দুঃখময় কবির আখ্যায় ভূষিত করেছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jatindranath-sengupta/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-17
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ বিশ্বকর্মা পূজা। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vishwakarma
- আজ রান্নাপূজা। কথায় বলে বাঙালির নাকি ‘বারো মাসে তেরো পার্বণ’। কিন্তু সত্যিটা হল পার্বণ বা অনুষ্ঠানের সংখ্যা এর থেকে অনেক বেশি। তেমনই এক অনুষ্ঠান হল ‘রান্নাপুজো’ বা ‘অরন্ধন’। কে এই অনুষ্ঠানের উপাস্য দেবতা? কী কী আচার পালিত হয় এই পুজোয়? পুজোর প্রচলনের পিছনে লুকিয়ে আছে কোন কাহিনী? আসুন জেনে নেওয়া যাক এই সব প্রশ্নের উত্তর এখানে https://sobbanglay.com/sob/ranna-puja
- আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
- আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা ব্রত নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/goddess-manasa/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ দেবী মনসার পূজা করা হয়। মনসা দেবী নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manasa-devi/
- বিশ্বকর্মা সত্যই সময়ানুবর্তী, প্রচণ্ড শৃঙ্খলাপরায়ণ তা নাহলে প্রতি বছর একই তারিখে তাঁর পূজা হয় কেন শুনি! হ্যাঁ ঠিকই। আমরা অনেকেই লক্ষ্য করেছি বছরে সমস্ত পূজা-পার্বণের তারিখ, তিথি ইত্যাদি কখনো এক থাকে না, পরিবর্তিত হয়। এবছর বিশ্বকর্মা পূজা ১৮ সেপ্টেম্বর হলেও এটা খুবই ব্যতিক্রমী ঘটনা। বেশির ভাগ সময় এই পূজা ১৭ সেপ্টেম্বরেই হয়। আসুন জেনে নিই প্রতিবার বিশ্বকর্মা পূজা একই তারিখে হয় কেন? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-does-viswakarma-puja-fall-on-same-date/
- দেবী দুর্গার অকালবোধনের কথা অনেকেই জানেন! কিন্তু অকাল বিশ্বকর্মার পূজা শুনেছেন কখনো? ভাদ্র সংক্রান্তির বদলে পৌষ মাসের নবমী তিথিতে, কখনো আবার পঞ্চমী তিথিতেই সরস্বতী পূজার সঙ্গে হয়ে থাকে বিশ্বকর্মার আরাধনা। অবাক হচ্ছেন? তাহলে আর দেরি কেন, এই অকাল বিশ্বকর্মার ইতিহাস জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/akal-viswakarma
- বিশ্বকর্মা পূজার আনন্দে যখন আকাশে আকাশে ঘুড়ির ঢল নামে, তখন অনেক বাঙালি বাড়িতেই আবার পালিত হয় রান্নাপুজো। হ্যাঁ, একইদিনে বিশ্বকর্মা পুজো এবং রান্নাপুজো। কিন্তু কেন এমন হয়? প্রতি বছর বিশ্বকর্মা পূজার দিনেই রান্নাপুজো হয় কেন? জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/why-ranna-pujo-coincides-with-viswakarma-puja/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান