সববাংলায়

৩০ আশ্বিন | ১৮ অক্টোবর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ৩০ আশ্বিন এবং ইংরাজি ২০২৬ সালের ১৮ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৩০ আশ্বিন | ১৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ইলা মিত্রের জন্মদিন। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ১৯৪০ সালের জাপান অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাঁর জীবনের গতিপথ বদল হয়ে গিয়ে তিনি হয়ে যান জননেত্রী। জমিদার বাড়ীর বউ হয়েও রুখে দাঁড়িয়েছিলেন জমিদারি প্রথার বিরুদ্ধে। গৃহবধূর জীবন ছেড়ে গরীব কৃষকদের “রানী মা” হয়ে ওঠেন। তেভাগা আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ila-mitra/
  • আজ ইব্রাহিম আলকাজির জন্মদিন। তিনি ভারতীয় থিয়েটার জগতের একজন কিংবদন্তী নাট্যকার। নাট্যজগতে তাঁর অবদান অপরিসীম। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ebrahim-alkazi/
  • আজ পরিতোষ সেনের জন্মদিন। ভারতীয় চিত্রকলার জগতে এক অবিস্মরণীয় নাম পরিতোষ সেন। ভারতীয় চিত্রকলায় আধুনিকতাবাদের অন্যতম উদ্যোগতা তিনিই। তাঁর ছবিতেই ধরা পড়ে ভারতীয় নব্য আধুনিকতা রীতির সঙ্গে পাশ্চাত্য কিউবিজম কিংবা ইম্প্রেশনিজমের অনবদ্য মিশেল। কখনো কলকাতার দুর্ভিক্ষ, কখনো সত্তর দশকের উত্তাল সময়, কখনো আবার শ্রীরামকৃষ্ণের কথামৃত সবই বিষয় হিসেবে উঠে এসেছে তাঁর ছবিতে। পরিতোষ সেনের ছবি এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paritosh-sen/
  • আজ মহিলা টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভার জন্মদিন। তাঁকে টেনিস জগতের কিংবদন্তী বলা হয়। আগ্রাসী সার্ভ আর ভলিই ছিল তাঁর অন্যতম সেরা ক্রীড়া কৌশল। ৫৯টি গ্র্যাণ্ড স্ল্যামের শিরোপা জয়ী মার্টিনার জীবন এবং ক্রীড়ারীতি সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/martina-navratilova/
  • আজ টমাস আলভা এডিসনের মৃত্যুদিন। ট্রেনের কামরায় রাসায়নিক পরীক্ষা- নিরীক্ষা করতে গিয়ে কামরায় আগুন ধরিয়ে ফেলেছিলেন তিনি। ট্রেনের কন্ডাক্টর সেই জন্য তাঁকে প্রচণ্ড জোরে চড় মারেন, অনেকে বলেন এই জন্য তাঁর শ্রবণশক্তিও নষ্ট হয়ে গিয়েছিল। টমাস আলভা এডিসনকে আমরা অনেকেই বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা হিসেবে চিনলেও ফোনোগ্রাফ, মোশন পিকচার্স, বৈদ্যুতিন ভোট রেকর্ডার ইত্যাদি নানাবিধ যন্ত্র আবিষ্কার করেছিলেন তিনি। তাঁর কর্মব্যাপ্ত জীবনের হদিশ পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/thomas-alva-edison/
  • আজ চার্লস ব্যাবেজের মৃত্যুদিন। তিনি একজন ব্রিটিশ বহুমুখী প্রতিভা যিনি কম্পিউটারের জনক হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/charles-babbage/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-18

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • নবরাত্রির সঙ্গেই জড়িয়ে আছে নবদুর্গার প্রসঙ্গ। দেবী পার্বতীর নয়টি পৃথক রূপকে একত্রে নবদুর্গা বলে। জানেন এই নয়টি রূপ কী কী? কী তাৎপর্য এই নয়টি রূপের? তাহলে আর দেরি কেন, এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/naba-durga/
  • দুর্গাপূজায় দেবী দুর্গার দশটি অস্ত্র দেখতে পাই।কিন্তু একথা হলফ করে বলা যায় আমরা অনেকেই কিন্তু জানিনা এই দশ অস্ত্রের অর্থ কি।
  • দেবীর হাতের প্রতিটা অস্ত্রের কিন্তু অর্থ আছে। জানুন এখানে https://sobbanglay.com/sob/ten-weapons-of-goddess-durga
  • প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং  বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। বিস্তারিত আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/durgapuja-medhos-ashram
  • নীলিমা ঘোষ বা হাল আমলের প্রণতি নায়েক, দীপা কর্মকারদেরও বহু আগে এক বাঙ্গালি কিশোরী অলিম্পিকের ক্রীড়া মঞ্চে প্রথম বাঙালি মহিলা হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক সেবার স্থগিত হয়ে যাওয়ায় তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গেল। পরবর্তীকালে সেদিনের সেই কিশোরীকেই আমরা চিনব তেভাগা আন্দোলনের দুর্দমনীয় নেত্রী হিসেবে। তিনি ইলা মিত্র। অলিম্পিক থেকে তেভাগা আন্দোলন অবধি তাঁর অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী জানতে পড়ুন https://sobbanglay.com/sob/olympic-to-tebhaga-movement/
  • মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় একটি চিঠি পেলেন। চিঠিখানা পড়ে টমাস কেঁদে ফেললেন। কিন্তু কেন? কি ছিল সেই চিঠিতে? জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mother-of-thomas-alva-edison/
  • জয়দীপ চক্রবর্তী -এর প্রবন্ধ “বনগাঁর প্রাচীন দুর্গাপুজো — কমলেকামিনী রূপ বনগাঁর দাঁ বাড়িতে, চৌধুরী বাড়িতে প্রসন্নাময়ী দুর্গা” — উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন বাড়ির পুজো। বনগাঁর ৫টি প্রাচীন দুর্গা পুজো নিয়ে এবারের লেখাঃ~ ১) বনগাঁর গাইঘাটার ইছাপুরের চৌধুরীদের ৪০০ বছরের পুজো ২) গোবরডাঙার মুখোপাধ্যায় বাড়ির ৩০০ বছরের দুর্গা ৩) বনগাঁর দাঁ বাড়িতে কমলেকামিনী দুর্গা ৪) বনগাঁর দত্তপাড়ায় দত্তবাড়ির পুজো ৫) বনগাঁর সিংহ বাড়ির ৩০০ বছরের পুজো। বিস্তারিত পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/essays/bangaon-durgapuja

৩০ আশ্বিন | ১৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ইলা মিত্রের জন্মদিন। অলিম্পিক থেকে তেভাগা আন্দোলন – এক সংগ্রামী জীবনের নাম ইলা মিত্র। নাচোলের রাণীমা ইলা মিত্রের জীবনের সংগ্রাম নিয়ে বিস্তারিত জানুন এখানে https://youtu.be/tt_cFeReXUo

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম ( durgar astottor sotonam ) স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ ( Maa Durga 108 names in bengali ) তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে – https://youtu.be/wdT0V9hoIfc
  • শতকরা ৮০ ভাগ মানুষ যখন নিরক্ষর, দেশ সদ্য দেশভাগের ক্ষতে জর্জরিত—ঠিক তখন ১৭ কোটিরও বেশি ভোটারের জন্য গণতন্ত্রের মহাযজ্ঞ পরিচালনা করা কতটা কঠিন ছিল? কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিশ্বের সর্বকালের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন একার হাতে সফল করে যিনি ইতিহাস গড়েছিলেন, তিনি আইসিএস অফিসার সুকুমার সেন। ভারতের গণতন্ত্রের এই নীরব স্থপতির সম্পূর্ণ জীবনী ও তাঁর অনন্য অবদান জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন – https://youtu.be/zeuO1F8sR7I
  • দেবী দুর্গার হাতে থাকে দশটি অস্ত্র। হিন্দু পুরাণগুলিতে এই অস্ত্রগুলির বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। কোন অস্ত্রের কী তাৎপর্য দেখে নিন এই ভিডিওতে https://youtu.be/TaSwaRdWhpc

৩০ আশ্বিন | ১৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৩০ আশ্বিন | ১৮ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading