সববাংলায়

২২ এপ্রিল ।। ৮ বৈশাখ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ বিশ্বধরিত্রী দিবস। ১৯৬৯ সালে এক তেল তোলার প্ল্যাটফর্মে দুর্ঘটনার পর ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা উপকূলে বিপুল মাত্রায় তেল ছড়িয়ে পড়ার ফলে ওই এলাকার সামুদ্রিক প্রাণীদের ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনা ভীষণ প্ৰভাব ফেলেছিল নেলসনের মনে। তখনই উনি ঠিক করেন পৃথিবী সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য একটা পালনীয় দিবস গ্রহণ করা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে ২২শে এপ্রিলই কেন? এর পেছনে একটা মজার গল্প আছে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/international-earth-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ গোপালকৃষ্ণ গান্ধীর জন্মদিন। সম্পর্কে মহাত্মা গান্ধী তাঁর ঠাকুরদা এবং চক্রবর্তী রাজাগোপালাচারীর তাঁর দাদু। ভারতের রাষ্ট্রপতির সচিব হিসেবে, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকায় ভারতীয় হাই কমিশনার হিসেবে এবং নরওয়ে ও আইসল্যান্ডে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপালও তিনি। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gopalkrishna-gandhi/
  • আজ কাননবালা দেবীর জন্মদিন। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে কানন দেবী ওরফে কাননবালা দেবী সর্বপ্রথম নায়িকা এবং গায়িকা। আপামর বাঙালির কাছে তাঁর সুললিত কণ্ঠে ‘আমি বনফুল গো’ গানটি এখনো সমানভাবে জনপ্রিয়। একইসঙ্গে ভারতের চতুর্থ সবোর্চ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ এবং ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত কাননদেবীর উত্থান-পতনময় জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kanan-devi/
  • আজ লেনিনের জন্মদিন। বিশ্বের প্রথম কমিউনিস্ট দেশ সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিলেন রুশ বিপ্লবের মহান নেতা লেনিন। মার্কসবাদে দীক্ষিত লেনিন বলেছিলেন রাশিয়ার সর্বহারার সমাজ একদিন ঠিকই বুর্জোয়া জারের পতন ঘটাবে। আর ঠিক তাই হল, বলশেভিকদের সংগঠিত করে জার দ্বিতীয় নিকোলাসের পতন ঘটালেন লেনিন। কিন্তু ক্ষমতায় আসার পরেও বিরোধীদের সঙ্গে দীর্ঘ সময় নিরন্তর গৃহযুদ্ধ চালাতে হয়েছে তাঁকে। এই যুদ্ধে মারা গিয়েছিলেন বহু মানুষ। এদিকে বিশ্বযুদ্ধে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। রাশিয়ার জন্য নতুন এক অর্থনীতি প্রণয়ন করেছিলেন তিনি। তাঁর জীবনের কাহিনী জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vladimir-lenin/
  • আজ ইমানুয়েল কান্টের জন্মদিন। রেনেসাঁর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ইউরোপীয় বৌদ্ধিক আন্দোলন ‘এনলাইটেনমেন্ট’ -এর একজন অগ্রগণ্য চিন্তাবিদ ছিলেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিশাস্ত্র, রাজনৈতিক দর্শন ইত্যাদি নানা ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে রয়েছে। হিউমের সংশয়বাদের বিরোধিতা করে নিজস্ব দার্শনিক মতের প্রতিষ্ঠা করেছিলেন তিনি। যুক্তিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে এক সমন্বয় স্থাপন করেছিলেন। তাঁর নৈতিক দর্শন সংক্রান্ত গ্রন্থগুলি অত্যন্ত জনপ্রিয়। মহান দার্শনিক ইমানুয়েল কান্ট সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/immanuel-kant/
  • আজ রবার্ট ওপেনহাইমারের জন্মদিন। ম্যানহাটন প্রকল্পের পরমাণু বোমা আবিষ্কারের পর তার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ দেখে গীতার শ্লোক উদ্ধৃত করে তিনি বলেছিলেন যেন তা অধর্মকে বিনাশ করতে আসা মহাকাল। আমেরিকার বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ হওয়ার পাশাপাশি তাঁকে অনেকে ‘পরমাণু বোমার জনক’ বলেও চেনেন। পরমাণু বোমা ছাড়াও জ্যোতির্পদার্থবিদ্যার জগতেও তাঁর অবদান কম নয়। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/j-robert-oppenheimer/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-22

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ পবিত্র ঈদ তথা ঈদুল ফিতর। ঈদুল ফিতর সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। সারা রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের শুরুতে মুসলমানেরা এই দিনটি আনন্দের সাথে পালন করে। ঈদুল ফিতর একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ ‘রোজা ভাঙার দিন’। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/eid-al-fitr/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শান্তিনিকেতন নামের মধ্যেই লুকিয়ে রয়েছে জায়গাটির মূল বৈশিষ্ট্য। ‘শান্তির নীড়’ হল শান্তিনিকেতন। সত্যিই এখানে এলে মন জুড়িয়ে যায়, এক আলাদা শান্তির অনুভূতি পাওয়া যায়। লাল মাটি, সবুজ বনানীর চিত্রপটে গড়ে উঠেছে রবীন্দ্রনাথের সৃষ্ট ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’। প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। বিস্তারিত ভ্রমণের ব্যাপারে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantiniketan-trip/
  • কলকাতার বাজার নিয়ে কথা বলতে হলে বউবাজারের নাম আসবেই। এই বউ বাজার এর নাম বহু বাজার থেকে এসেছে বলেই মনে করা হয় – কিন্তু এই বহু কি বৌ অর্থাৎ পত্নী নাকি বহু অর্থাৎ অনেক থেকে এসেছে সে নিয়ে সন্দেহ থেকেই যায়। সেই সব নিয়েই তথ্য সমৃদ্ধ লেখা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bow-bazaar/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

ঈদুল ফিতর সমগ্র পৃথিবী জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন। ঈদুল ফিতর একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ ‘রোজা ভাঙার দিন’। সারা রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের শুরুতে মুসলমানেরা ঈদুল ফিতর দিনটি আনন্দের সাথে পালন করে। বিস্তারিত জানতে দেখুন

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

রুবাইয়ের লেখা একটি পরাবাস্তব কবিতা “লাল পরীর দেশে”। কবিতাটি পাঠ করেছেন কবি নিজেই এবং ভিডিওতে ব্যবহৃত ইলাস্ট্রেশান গুলোও তাঁর তৈরি। কবিতাটি সঠিকভাবে শুনতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন

.

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading