সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ আর্নেস্ট রাদারফোর্ডের জন্মদিন। তিনিই ছিলেন তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণার মূল কান্ডারী। রাদারফোর্ডই নিউক্লীয় পদার্থবিদ্যার নানান দিক অনুসন্ধান করার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর আবিষ্কৃত পরমাণুর মডেল বিজ্ঞানে অন্য দিশা দিয়েছিল। বিশ্ব বিখ্যাত এই বিজ্ঞানী সম্বন্ধে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/ernest-rutherford
- আজ ওয়ারেন বুফের জন্মদিন। মাত্র ২৫ ডলার দিয়ে স্পিনবল মেশিন কিনে সেই ব্যবসা ১২০০ ডলারে বিক্রি করেছিলেন কিশোর ওয়ারেন বুফে। চুইংগাম বিক্রি, কোকাকোলা এমনকি খবরের কাগজও একসময় বিক্রি করেছেন তিনি। আজ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে যার নাম পত্রিকার পাতায় ভরা থাকে। বার্কশায়ার হ্যাথাওয়ে টেক্সটাইল কোম্পানির পড়ন্ত শেয়ার কিনতে কিনতে ঐ কোম্পানিরই মালিকানার অংশীদার হয়ে বসেন তিনি আর তারপরের ইতিহাসকে আশ্চর্য বললে কম বলা হয়। ওয়ারেন বুফের জীবনের এরকম আরো বিস্ময়কর তথ্য জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/warren-buffet/
- নীহাররঞ্জন রায় একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি ইতিহাসবিদ তথা সাহিত্য সমালোচক ও শিল্পকলা গবেষক যিনি ‘বাঙ্গালীর ইতিহাস : আদি পর্ব’ গ্রন্থটি রচনার জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। আজ তাঁর মৃত্যুদিনে তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/niharranjan-ray/
- আজ তরু দত্তের মৃত্যুদিন। তরু দত্ত একজন ক্ষনজন্মা বাঙালি মহিলা কবি যিনি ইংরেজি ও ফরাসি ভাষায় সাহিত্য রচনা এবং অনুবাদের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি শুধু কবি ছিলেন না, তিনি একাধারে ঔপন্যাসিক ও অনুবাদকও ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/toru-dutt/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-30
ধর্মীয় অনুষ্ঠান:
- আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satyanarayana-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বাংলার লোকজীবনে লোক সাহিত্য, গান, দেবদেবী কথা জীবনচর্যার অন্যতম অঙ্গ। লৌকিক দেবদেবীকে নিয়ে বিভিন্ন লোকগাথা ছড়িয়ে আছে প্রায় গোটা বাংলায়। খড়্গেশ্বরী তেমনই এক লৌকিক দেবী যার কাহিনী মাহাত্ম্য যেমন আছে তেমনই আছে দেবীর নদী হয়ে যাওয়ার কাহিনী। প্রচলিত সেই কাহিনী থেকে শুরু করে খড়্গেশ্বরী বা খড়ি নদীর আরও নানা কথা ইত্যাদি বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/khari-nadee/
- অল্পবিদ্যা ভয়ঙ্করী’ কথাটা শুনেছি সকলেই কিন্তু এর পিছনে অন্তত দুটো প্রচলিত গল্প আছে। জানেন কি সেগুলো? না জেনে থাকলে পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-alpo-bidya-bhoyonkori
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান:
আজ সত্যনারায়ণ ব্রত। সত্যনারায়ণ ভগবান বিষ্ণুরই আরেক রূপ। তিনি সত্যপীর নামেও পরিচিত। প্রচলিত কাহিনী অনুযায়ী, সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন। গবেষকদের মতে, বাংলার সত্যনারায়ণ বা সত্যপীর ধারণাটি হিন্দু ও মুসলমান সংস্কৃতির সংমিশ্রণের ফল। পূর্ণিমা বা সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। যে কেউ এই ব্রত করতে পারে। বিস্তারিত সত্যনারায়ণ ব্রতকথা দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয় সেই রাতেই শিবরাত্রি পালন করা হয়। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শিবরাত্রি ব্রত। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ খায়। ব্রতের দিন তারা উপবাসী থাকে। তারপর রাত্রিবেলা চার প্রহরে চারবার শিবলিঙ্গের পূজা করে আর ‘ওঁ নমঃ শিবায়’ এই মহামন্ত্র জপ করে। বলা হয় ঐ রাত্রে যে ব্যক্তি উপবাস করে শিবের পুজো করে তার ওপর শিব খুব খুশি হয়। পুরাণ অনুযায়ী শিব নিজেই পার্বতীকে বলেছিলেন এই কথা। শিবরাত্রি নিয়ে আরও শুনুন এখানে
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান