সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন:
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা:
- আজ গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মদিন। রেডিওতে মুক্তিযুদ্ধে জয়লাভের পরে বঙ্গবন্ধুর বিখ্যাত ভাষণ শুনেই সিগারেটের প্যাকেটের কাগজে লিখে ফেলেন ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি। নচিকেতা ঘোষের পুত্র সুপর্ণকান্তি ঘোষের সঙ্গে কথোপকথনের মাঝেই হাওড়া স্টেশনে সিগারেটের প্যাকেটের রাংতায় লেখেন কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gouriprasanna-majumder/
- আজ ওয়াল্টার ডিজনির জন্মদিন।ওয়াল্ট ডিজনি কেবল একজন আমেরিকান অ্যানিমেশন শিল্পীই শুধু নন, লেখক, কার্টুন-চিত্রপরিচালক, প্রযোজক এবং দক্ষ এক কন্ঠঅভিনেতাও ছিলেন তিনি। তাঁর ‘মিকি মাউস’ কার্টুন চরিত্রের খ্যাতি তো বিশ্বজোড়া। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/walt-disney/
- আজ ওয়ার্নার হাইজেনবার্গের জন্মদিন। অনিশ্চয়তার নীতি কোয়ান্টাম বিজ্ঞানের জগতে একসময় সাড়া ফেলে দিয়েছিল সমগ্র বিশ্বে। সেই সঙ্গে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন এই নীতির প্রণেতা পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ। আর ঠিক এই কারণেই ১৯৩২ সালে নোবেল পুরস্কার জিতে নেন জার্মানির এই বিজ্ঞানী। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির পাশাপাশি তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/werner-heisenberg/
- আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট- এর প্রধান চিত্রশিল্পী যিনি ভারতীয় শিল্পে প্রথম স্বদেশী ভাবধারার প্রবর্তন করেছিলেন। তিনি একাধারে ‘বেঙ্গল স্কুল অব আর্ট’ এরও প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কেবল চিত্রশিল্পী নয়, শিশু সাহিত্যের লেখক হিসেবেও ভীষণ জনপ্রিয় ছিলেন। বাংলা সাহিত্যে তিনি ‘অবন ঠাকুর’ নামেই বেশি পরিচিত। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abanindranath-tagore/
- আজ বীর বিপ্লবী অরবিন্দ ঘোষের মৃত্যুদিন। তিনি ছিলেন দুর্দমনীয় এক বীর বিপ্লবী। সেই তিনিই পরবর্তী জীবনে এক সাধক যোগী। পন্ডিচেরিতে নির্মাণ করেছিলেন শ্রী অরবিন্দ আশ্রম। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং আধ্যাত্মিকতার ইতিহাসে শ্রী অরবিন্দ অত্যন্ত উল্লেখযোগ্য একটি অধ্যায়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/aurobindo-ghose/
- আজ আলেকজাণ্ডার দুমা’র মৃত্যুদিন। বিশ্বের সর্বাধিক পঠিত ফরাসি লেখক ছিলেন তিনি। একশোটিরও বেশি ভাষায় তাঁর সাহিত্য অনূদিত হয়েছিল। লুই ফিলিপের অফিসে কর্মরত অবস্থায় নাটক লিখতে শুরু করেন তিনি এবং পরে অনেক জনপ্রিয় উপন্যাসও রচনা করেছেন দুমা। জিউসেপ গ্যারিবল্ডির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল প্রজাতন্ত্রের সমর্থক দুমার। রন্ধনবিষয়ক বিশ্বকোষও রচনা করেছিলেন তিনি। বহুমুখী প্রতিভাসম্পন্ন রোম্যান্টিক যুগের ফরাসি লেখক আলেকজান্ডার দুমা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/alexandre-dumas/
- আজ নেলসন ম্যান্ডেলার মৃত্যুদিন। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এবং কিংবদন্তী রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার অসামান্য জীবন সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nelson-mandela/
- আজ মোৎসার্টের মৃত্যুদিন। মাত্র পাঁচ বছর বয়স থেকেই সুর কম্পোজ করতে পারতেন। সেই বিস্ময় বালক পরবর্তীকালে ৬০০ এর উপর সুর কম্পোজ করেছিলেন। অথচ তাঁর ব্যক্তিজীবন খুব একটা সুখের ছিল না। এমনকি তাঁর মৃত্যুও রহস্যে ঘেরা। জানা অজানা সেই সমস্ত তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mozart
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-5
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট:
- আধুনিক জুডোর সঙ্গে প্রাচীন জুজুৎসু খেলার এক ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জাপানি এক যুবক অস্তমিত জুজুৎসুকে ধরে রাখতে তৈরি করলেন জুডো খেলা। আশ্চর্য সেই ইতিহাস এবং জুডো খেলার উপকরণ, কৌশল, নিয়মকানুনের খুঁটিনাটি ইত্যাদি নানা বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/judo
- বিখ্যাত রসমালাই, খাদির বস্ত্র আর ঐতিহ্যবাহী তাঁতশিল্পের সমৃদ্ধি নিয়ে আজও অগ্রসরমান বাংলাদেশের কুমিল্লা জেলা। অসহযোগ আন্দোলনের সময় এই জেলার বুকেই গান্ধীজি অভয় আশ্রম প্রতিষ্ঠা করে চরকা তৈরি শুরু করেন। মুক্তিযুদ্ধের গণহত্যার তাজা স্মৃতি এখনো জেলার মানুষদের বেদনাতুর করে তোলে। কুমিল্লা জেলা সম্পর্কে বিশদে আরো জানতে পড়ুন এখানে- https://sobbanglay.com/sob/comilla/
আজ ইউটিউবে কী দেখবেন :
- আজ অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’- এর প্রধান চিত্রশিল্পী যিনি ভারতীয় শিল্পে প্রথম স্বদেশী ভাবধারার প্রবর্তন করেছিলেন। একাধারে ‘বেঙ্গল স্কুল অব আর্ট’ এরও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। কেবল চিত্রশিল্পী নয়, শিশু সাহিত্যের লেখক হিসেবেও ভীষণ জনপ্রিয় ছিলেন অবনীন্দ্রনাথ। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://youtu.be/RrsDe7VTt3M
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- দীঘার কাছে অবস্থিত চাঁদপুর সৈকত নিয়ে একটি সুন্দর ভিডিও দেখুন এখানে https://youtu.be/9UX_41VEOwY
অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান