সববাংলায়

১৫ ডিসেম্বর ।। ২৮ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেনঃ

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাঃ

  • আজ ইরাবতী কার্বের জন্মদিন। জন্ম তিনি পঞ্চাশের দশকে পুণে শহরে স্কুটার চালিয়ে ঘোরাফেরা করতেন, আবার সেই তিনিই প্রথম ভারতীয় মহিলা নৃতত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ইরাবতী কার্ভে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/irawati-karve/
  • আজ টি এন সেশান এর জন্মদিন। তিনি ভারত সরকারের একজন উচ্চপদস্থ আমলা যিনি বিখ্যাত হয়ে আছেন দশম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ভারতীয় নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে তাঁর যুগান্তকারী কিছু পদক্ষেপের জন্য। প্রচারের সময় উচ্চস্বরে মাইকের ব্যবহার নিষিদ্ধ করা, প্রার্থীদের প্রচারের সময় সরকারি সম্পত্তির ব্যবহার সীমিত করা, ভোটারদের অধিকার সুরক্ষিত করতে সচিত্র পরিচয়পত্র বা ভোটার কার্ড চালু সহ দীর্ঘ কর্মজীবনে সেশান বহু দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর একরোখা মনোভাবের জন্য তিনি বহু নেতা মন্ত্রীর বিরাগভাজনও হয়েছেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন বরাবর। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/t-n-seshan/
  • আজ হেনরি বেকারেলের জন্মদিন। তেজস্ক্রিয়তা ধর্মের গবেষণা এবং রেডিয়াম আবিষ্কারের কারণে ১৯০৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি কুরি ও পিয়ের কুরি। সেই বছরই তাঁদের সঙ্গে তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্যে নোবেল পান ফরাসি পদার্থবিদ হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তা পরিমাপের এস. আই এককটির নামও তাঁর নামেই রাখা হয়েছে বেকারেল (Bq)। হেনরি বেকারেলের জীবনী নিয়ে পড়ুন এই লেখায় https://sobbanglay.com/sob/henri_becquerel/
  • আজ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি ভারতের স্বাধীনতার পর প্রথম উপ- প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে ‘ভারতের লৌহ মানব’ বলা হয়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sardar-vallabhbhai-patel/
  • আজ সুধীর চক্রবর্তীর মৃত্যুদিন। বাউল গান, বাউলদের ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে গেলে নির্ভরযোগ্যভাবে যার বইয়ের শরণাপন্ন হতে হয় বাঙালি পাঠককে তিনি সুধীর চক্রবর্তী। ‘বাংলার লোকসংস্কৃতির মুখ’ সুধীর চক্রবর্তী প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে সংগ্রহ করে এনেছেন অজস্র লোকগান। লোকসংস্কৃতি চর্চার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা আধুনিক গান নিয়ে লেখা তাঁর বইগুলি সুচিন্তক এবং দার্শনিক সুধীর চক্রবর্তীকে পাঠকের সামনে তুলে ধরে। ২০০২ সালে তাঁর লেখা ‘বাউল ফকির কথা’ বইটির জন্য ‘আনন্দ পুরস্কার’ ও ‘সাহিত্য আকাদেমি’ পুরস্কারে সম্মানিত হন সুধীর চক্রবর্তী। তাঁর সম্পর্কে বিশদে জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/sudhir-chakraborty/
  • আজ ওয়াল্টার ডিজনির মৃত্যুদিন। ওয়াল্ট ডিজনি কেবল একজন আমেরিকান অ্যানিমেশন শিল্পীই শুধু নন, লেখক, কার্টুন-চিত্রপরিচালক, প্রযোজক এবং দক্ষ এক কন্ঠঅভিনেতাও ছিলেন তিনি। তাঁর ‘মিকি মাউস’ কার্টুন চরিত্রের খ্যাতি তো বিশ্বজোড়া। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/walt-disney/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৫ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-15

বিশেষ আকর্ষণীয় কন্টেন্টঃ

  • ইংরেজিতে বড়দিনের শুভেচ্ছা জানাতে অনেকে লেখে ‘হ্যাপি ক্রিসমাস’ আবার অনেকে লেখে “হ্যাপি এক্সমাস” (Happy Xmas)।  কিন্ত ক্রিসমাসকে এক্স মাস বলার রীতি এল কিভাবে সেটা ভেবে দেখেছেন কখনও? অনেকে মনে করে এই এক্স যীশু খ্রীস্টের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়। আবার অনেকে মনে করে ক্রিসমাসকেই ছোট করে এক্স মাস বলা হয়। আবার এমন ভুল ধারণাও মানুষের মধ্যে আছে যে ক্রিসমাস শব্দ থেকে ক্রাইস্ট বা খ্রীস্ট শব্দটি বার করে এক্সমাস বানিয়ে নাকি শব্দটিকে ধর্মনিরপেক্ষ করা হয়েছে। বাস্তবে এই এক্সমাস বলার কারণ কিন্তু একেবারে ভিন্ন। আসল কারণ জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-chrismas-became-xmas/
  • সুভাষচন্দ্রের ওপর বল্লভভাইয়ের মামলা করেছিলেন। কিন্তু কেন? পড়ুন লেখক রানা চক্রবর্তীর কলমে সেই তথ্য এই লেখায় https://lekhalikhi.sobbanglay.com/essays/subhaschandrer-opor-ballavvai-er-mamla/

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সুতানুটী, গোবিন্দপুর, কলিকাতা এই তিন গ্রাম নিয়ে কলিকাতা শহরের পত্তন হয়েছিল একথা আমাদের সকলেরই জানা, আর কলিকাতা থেকে আজকের কলকাতা সেই তথ্যও কারোর অজানা নয় কিন্তু সেই গ্রামটির কলিকাতা বা কলকাতা নাম হল কীভাবে তা নিয়ে অনেক গল্প প্রচলিত থাকলেও আসল কাহিনী কিন্তু সকলের জানা নেই। কলকাতার নামকরণের ইতিহাস নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/uRNCXzpGmVM
  • দেবের প্রথম ছবি অগ্নিশপথ। বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তারপরে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে চ্যালেঞ্জ ছবিটি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এখানে দেবের প্রথম সিনেমার প্রথম দৃশ্য রইল আপনাদের জন্য https://youtu.be/Lg2vcIJwj40

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading