সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ প্রতিভা পাতিলের জন্মদিন। তিনি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি। তিনি ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজস্থানের রাজ্যপালও ছিলেন। জাতীয় রাজনীতির ইতিহাসে নিজের সম্পূর্ণ রাজনৈতিক জীবনের প্রতিটি নির্বাচনে অপরাজিত থাকার বিরল নজির গড়ার একমাত্র দাবীদার এখনও পর্যন্ত তিনিই। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pratibha-patil/
- আজ উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর জন্মদিন। দুরারোগ্য কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছিলেন যে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী, তিনি । একইসঙ্গে বিশ্বের দ্বিতীয় ব্লাড ব্যাঙ্ক প্রতিষ্ঠার কৃতিত্বও তাঁর। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/upendranath-brahmachari/
- আজ রামপ্রসাদ বিসমিলের মৃত্যুদিন। কাকোরি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। দেশ থেকে ইংরেজদের উৎখাত করতে হলে সশস্ত্র বিপ্লবই একমাত্র পন্থা বলে মনে করতেন তিনি। হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক বিপ্লবী সংগঠনের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি মহান স্বাধীনতা সংগ্রামী রাম প্রসাদ বিসমিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramprasad-bismil/
- আজ রাধাগোবিন্দ করের মৃত্যুদিন। তাঁর হাত ধরেই এশিয়ার প্রথম বেসরকারি চিকিৎসা বিদ্যালয়টি গড়ে ওঠে। দেশীয় ভাষায়, মূলত বাংলা ভাষায় চিকিৎসাবিদ্যা চর্চা করার ক্ষেত্রে তিনি পথিকৃৎ ছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/radhagobinda-kar/
- আজ ভারতীয় বিপ্লবী আসফাকউল্লা খানের মৃত্যুদিন। কাকোরি ষড়যন্ত্র মামলায় ট্রেন লুঠ করার অপরাধে ফাঁসি দেওয়া হয় তাঁকে। তাঁকেই ভারতের প্রথম মুসলিম শহীদ বলা হয়। ‘হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ বিপ্লবী সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা আসফাকউল্লা খান চেয়েছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করতে। একইসঙ্গে তিনি চেয়েছিলেন ভারতের স্বাধীনতার পাশাপাশি সাম্প্রদায়িক এবং আর্থ-সামাজিক সকল প্রকার বৈষম্য দূর করতে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লবী আসফাকউল্লা খানের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashfaqulla-khan/
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে আসবেন, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/
- ২০০২ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। এটিই ছিল প্রথম বিশ্বকাপ যেটি দুটি দেশ মিলিতভাবে আয়োজন করে। এই বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল বিশ্বের প্রথম এবং একমাত্র দল হিসেবে পঞ্চমবার ফুটবল বিশ্বকাপ জয়ের অনন্য নজির গড়ে তোলে। এই বিশ্বকাপ নিয়ে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-2002/
- বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়৷ নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এর স্বাদ গন্ধ এমন যে জিভে জল চলে আসে৷ কিন্তু এই নলেন গুড় তৈরি হয় কিভাবে তা আমরা অনেকেই জানি না। এখানে আমরা বলব ‘গাছ কাটা’ থেকে শুরু করে নলেন গুড় তৈরি করার সম্পূর্ণ ইতিবৃত্ত। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-is-nolen-gur-made/
ইউটিউবে আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- কিরীটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটকণা গ্রামে অবস্থিত। পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার এখানে মেলা বসে। এটি একান্ন সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল। মতান্তরে বলা হয় এখানে সতীর করোটির অংশ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী বিমলা এবং ভৈরব হলেন সংবর্ত। বিস্তারিত কাহিনী দেখুন এই ভিডিওতে https://youtu.be/GCjMni2ysEc
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান