সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মির্জা গালিবের জন্মদিন। শুধুমাত্র কেউ অভ্যর্থনা জানাতে আসেনি বলে কলেজের অধ্যাপনার চাকরি হেলায় ত্যাগ করেছেন তিনি। উর্দু কবিতা, উর্দু শায়েরী বলতেই প্রথমে মনে আসে তাঁর নাম। অজস্র শায়েরী, অজস্র গজল লিখে গিয়েছেন তিনি যা আজ রসিক মানুষের মুখে মুখে ফেরে। আজীবন দারিদ্র্য সঙ্গী ছিল তাঁর। কিন্তু কবির দম্ভ বা কবির অহং একটুও কমেনি তাতে। এমন অদ্ভুত সৃষ্টিশীল কবি মির্জা গালিবের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mirza-ghalib/
- আজ লুই পাস্তুরের জন্মদিন। তিনি একজন ফরাসি জীববিজ্ঞানী, রসায়নবিদ তথা অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ যিনি পাস্তুরায়ন প্রক্রিয়ার আবিষ্কারক, জীবাণুতত্ত্বের প্রবক্তা ও আ্যনথ্রাক্স ও জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কারক হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/louis-pasteur/
- আজ জোহানেস কেপলারের জন্মদিন। সৌরজগতে যে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে তা প্রথম গবেষণা ও মহাকাশ পর্যবেক্ষণের মাধ্যমে নির্ণয় করেছিলেন জোহানেস কেপলার। জার্মানির বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলার কোপারনিকাসের মতোই বিশ্বাস করতেন পৃথিবী নয়, বরং সূর্যই রয়েছে এই সৌরমণ্ডলের কেন্দ্রে। এমন আরো নানাবিধ গবেষণা করেছিলেন তিনি। তার পাশাপাশি চর্চা করতেন জ্যোতিষশাস্ত্রও। কেপলারের জীবন ও জ্ঞানচর্চার নানা দিক সম্পর্কে জানতে এখনই পড়ুন https://sobbanglay.com/sob/johannes-kepler/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-27
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বড়দিনের কেক সাণ্টা ক্লজ ক্রিসমাস ট্রি যদি বড়দিনের আসল আমেজ তৈরি করে তবে সেই পরিবেশকে আনন্দঘন করে তোলে একটাই গান-জিঙ্গল বেল। কিন্তু মজার ব্যাপার হল এই গানটির কোথাওই একবারের জন্যও ক্রিসমাস বা সাণ্টা ক্লজ কোনো উল্লেখ নেই।তাহলে ক্রিসমাসের গান হিসেবে জিঙ্গল বেল গান গাওয়া হয় কেন পৃথিবী জুড়ে? সেটাই জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-jingle-bells-become-christmas/
- ক্রিসমাস বা বড়দিন উদযাপনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হল ক্রিসমাস ট্রি। আমরা প্রত্যেকেই দেখেছি দোকানে সাজানো ক্রিসমাস ট্রি যার একদম ওপরে একটি তারা লাগানো আর গাছের ডাল থেকে ঝুলছে বিভিন্ন ঘন্টা।কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের ক্রিসমাস পালনের সাথে এই গাছের সম্পর্ক কি?সেটাই জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/why-do-we-put-up-christmas-trees/
- বড়দিনের কেক সাণ্টা ক্লজ ক্রিসমাস ট্রি যদি বড়দিনের আসল আমেজ তৈরি করে তবে সেই পরিবেশকে আনন্দঘন করে তোলে একটাই গান-জিঙ্গল বেল।কিন্তু মজার ব্যাপার হল এই গানটির কোথাওই একবারের জন্যও ক্রিসমাস বা সাণ্টা ক্লজ কোনো উল্লেখ নেই।তাহলে ক্রিসমাসের গান হিসেবে এটিকে গাওয়া হয় কেন পৃথিবী জুড়ে? সেটাই জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-jingle-bells-become-christmas/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
- বৈশাখমাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয়। এই ব্রতকথার পিছনের কাহিনী বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/LS_RVpwZ4Mo
- বিধান রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং জগদ্বিখ্যাত চিকিৎসক। চিকিৎসা ক্ষেত্রে তাঁকে সম্মান জানিয়ে প্রতি বছর তাঁর জন্মদিনে সারা ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। কিন্তু তাঁর চিকিৎসা বা রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যত আলোচনা হয়, তাঁর রসিকতা নিয়ে সিকিভাগও আলোচনা হয় না। তিনি ছিলেন আদ্যোপান্ত একজন রসিক মানুষ। দারুণ মজার সেই তথ্য জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/9mm-q8c1PM4
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান