সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৫ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ গ্যালিলিও গ্যালিলেই-এর জন্মদিন। তাঁর বাবা চেয়েছিলেন তিনি চিকিৎসক হন। কিন্তু তাঁর কলকব্জা নিয়ে নাড়াচাড়া করাতেই সুখ। টেলিস্কোপকে প্রথম জোতির্বিজ্ঞানের কাজে ব্যবহার করেন তিনিই। বৃহস্পতির চারটি উপগ্রহ তিনিই আবিষ্কার করেন প্রথম। জীবনের শেষ আটটি বছর সেই তিনিই কাটিয়েছিলেন গৃহবন্দী হয়ে। আজ তাঁর জন্মদিনে তাঁকে নিয়ে জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/galileo-galilei/
- আজ রিচার্ড ফাইনম্যানের মৃত্যুদিন। তিনিই এক মাত্র ব্যক্তি যিনি কৌতূহলবশত পরমানু বোমার পরীক্ষা খালি চোখে দেখেছিলেন। বলা বাহুল্য চোখ ধাঁধিয়ে গেছিল। এমনই কৌতূহলের বশেই বিভিন্ন রকমের ড্রাগ নিয়ে দেখেছেন কিভাবে মানসিক অবস্থার পরিবর্তন হয়। ঘুম ঠিক কখন আসে দেখতে গিয়ে বাথ টবেই ঘুমিয়ে পড়েছেন কখনও। তাঁর আত্মজীবনী ‘সিওরলি ইউ আর জোকিং মিস্টার ফাইনম্যান!’ পড়লে মনে হবে যেন কোনও বিজ্ঞানীর নয় কোনও বাচ্চা ছেলের কৌতূহলজনিত বিভিন্ন উল্টোপাল্টা কাজের কথা পড়ছেন। হাসিতে ফেটে পড়বেন পড়তে পড়তে, আবার নিজের কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াসও ছিলেন। ফাইনম্যানের জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/richard-feynman
- আজ মির্জা গালিবের মৃত্যুদিন। শুধুমাত্র কেউ অভ্যর্থনা জানাতে আসেনি বলে কলেজের অধ্যাপনার চাকরি হেলায় ত্যাগ করেছেন তিনি। উর্দু কবিতা, উর্দু শায়েরী বলতেই প্রথমে মনে আসে তাঁর নাম। অজস্র শায়েরী, অজস্র গজল লিখে গিয়েছেন তিনি যা আজ রসিক মানুষের মুখে মুখে ফেরে। আজীবন দারিদ্র্য সঙ্গী ছিল তাঁর। কিন্তু কবির দম্ভ বা কবির অহং একটুও কমেনি তাতে। এমন অদ্ভুত সৃষ্টিশীল কবি মির্জা গালিবের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/mirza-ghalib/
- আজ সুভদ্রা কুমারী চৌহানের মৃত্যুদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিনি গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনের প্রথম মহিলা অংশগ্রহণকারী ব্যক্তিত্ব হিসেবে। তাঁর ‘ঝাঁসী কি রানী’ কবিতাটি বর্তমানে এন.সি.ই.আর.টি (NCERT)-র সুপারিশে ষষ্ঠ শ্রেণীর পাঠক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/subhadra-kumari-chauhan/
- আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। গত পাঁচ দশকেরও বেশী সময় ধরে বাঙ্গালীর জীবনের সাথে, আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি, তাঁর সুরেলা কণ্ঠের বিপুল সম্ভার নিয়ে। জীবনজোড়া এত প্রাপ্তি, এত সাফল্যের পরেও গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় মানুষটি একই রকম নম্র, অমায়িক রয়ে গেলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sandhya-mukhopadhyay/
ধর্মীয় অনুষ্ঠান :
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- রিচার্ড ফিলিপ্স ফাইনম্যান পদার্থবিদ্যার জগতে এক কিংবদন্তি নাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার পরমাণু বোমা বানানোর গোপন কর্মকান্ড ম্যানহাটন প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন তিনি। সেই তিনিই আবার স্ত্রীয়ের মৃত্যুর বছর দুই পরে স্ত্রীকে উদ্দেশ্য করে একটি মর্মস্পর্শী চিঠি লিখেছিলেন। চিঠিটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/letter-to-dead-wife-by-richard-feynman/
- বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের প্রতিভা যেন বর্ণালীর সাত রঙ। প্রতিটা রঙই আপন আপন গুণে উজ্জ্বল। ম্যানহাটন প্রজেক্টের সেই সোনালী দিনগুলিতে তাঁর মুখে মুখে তৈরী চুটকি কিংবা তাঁর অনায়াস দক্ষতায় জটিলতম অঙ্কের সমাধান করা যেমন সুবিদিত তেমনি গভীর জঙ্গলে মাঝরাতে ড্রাম বাজাতে বাজাতে উদ্দাম নৃত্য কিংবা অতুলনীয় নিপুণতায় যেকোন সিন্দুকের লক খুলে দেওয়ার অভ্যেস তাঁকে এমন এক অনুনকরণীয় ব্যক্তিত্বে রূপান্তরিত করেছে যাঁকে দূর থেকে কেবলই অপার শ্রদ্ধা করা যায়। বিজ্ঞানের দুনিয়ার সম্ভবত একমাত্র রকস্টার বিজ্ঞানী তিনি। তাঁর জীবনের অতুলনীয় সব হাসির ঘটনাগুলি জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/versatile-genius-richard-feynman/
- ইতিহাস অনুযায়ী ১৫৭৫ সালে আকবরের খ্যাতনামা মন্ত্রী মানসিং রংপুর জেলার একাংশ জয় করেছিলেন৷ পূর্বে এই জেলার নাম ছিল নাকি রঙ্গপুর, পরে অপভ্রংশের ফলে রংপুর হয়ে দাঁড়িয়েছে। এখানকার উর্বর ও উপযুক্ত মাটির জন্য এখানে ব্যপকহারে নীলচাষ হত ব্রিটিশ আমলে। সেই নীলকেই নাকি এখানকার লোকে রঙ্গ বলত। রঙ্গপুর নামের নেপথ্যে থাকা আরেকটি কারণও অবশ্য রয়েছে। ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত হল রংপুর। সিদল এবং শোলকা এখানকার দুই ঐতিহ্যশালী ও জনপ্রিয় খাবার পদ। এই রংপুর জেলা বেগম রোকেয়ার জন্মস্থান ছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রংপুর জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/rangpur/
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ রিচার্ড ফাইনম্যানের মৃত্যুদিন। রিচার্ড ফাইনম্যান একজন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ যিনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের জগতে তাঁর অসামান্য অবদানের জন্য বিশ্ব বিখ্যাত। ট্রিনিটি নিউক্লিয়ার টেস্টে তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি ওয়েল্ডারস লেন্স ছাড়াই আ্যটম বোমের বিস্ফোরণ প্রত্যক্ষ করেন। স্ত্রীর মৃত্যুর দেড় বছর পর, তাঁকে চিঠি লিখেছিলেন তিনি। নোবেল জয়ী পদার্থবিদ এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অধ্যাপক তথাকথিত তাঁর এই দুই পরিচয়ের বাইরেও তিনি একজন দুর্দান্ত চিত্রশিল্পী। এছাড়া বিভিন্ন ধরনের ড্রাম বাজানোতেও তাঁর পারদর্শিতা ছিল অতুলনীয়। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/pvwxriuCf1I
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ শীতল ষষ্ঠী। এই ব্রত মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিন পালন করা হয়ে থাকে। প্রধানত সরস্বতী পূজার পরের দিন এই ব্রত পালিত হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://youtu.be/HYrybshppyk
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- রিচার্ড ফাইনম্যান পদার্থবিদ্যার জগতে এক কিংবদন্তি নাম। তাঁর প্রথমা স্ত্রী আর্লাইন গ্রিনবাম ছিলেন তাঁর ছোটবেলার প্রেমিকা। আর্লাইনের দূরারোগ্য যক্ষ্মা ধরা পড়লে ফাইনম্যান সিদ্ধান্ত নেন দুজনে বিয়ে করার। ক্রমেই আর্লাইনের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে ১৬ জুন ১৯৪৫, পরমাণু বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণের ঠিক এক মাস আগে মারা গেলেন আর্লাইন। মৃত্যুর প্রায় দু’বছর বাদে মৃত স্ত্রীকে উদ্দেশ্যে করে একটি হৃদয়বিদারক চিঠি লেখেন ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যানের লেখা সেই চিঠিটির ভাবানুবাদ শুনুন এই ভিডিওতে https://youtu.be/UX1Pzgdz8P8
- রিচার্ড ফিলিপস ফাইনম্যান আধুনিক পদার্থ বিজ্ঞানের দুনিয়ার একমাত্র রকস্টার বিজ্ঞানী। বিজ্ঞানের দুরূহ গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি তাঁর স্বভাবজাত ‘রেডি উইট’ তাঁকে বিজ্ঞানী মহলে তো বটেই এমনকি সাধারণ মানুষের কাছে তাঁর এক রকস্টার সুলভ ভাবমূর্তি তৈরি করে দিয়েছে। রিচার্ড ফাইনম্যানের জীবনের এরকমই কিছু অনন্য সাধারণ মজার ঘটনা দেখুন এই ভিডিওতে https://youtu.be/iyyyYz-IP38
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান