সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৮ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। কখনও তিনি গৌরাঙ্গ কখনও গোরা আবার সেই তিনিই কখনও গৌরহরি। তাঁকে কেবল এক বিশেষ ধর্ম প্রচারক ভাবলে ভুল হবে। তিনি ষোড়শ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি সমাজ সংস্কারকও বটে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sri-chaitanya-mahaprabhu/
- আজ রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন। শুধুই একজন আধ্যাত্মিক সংস্কারক হিসেবে নয়, আজ এক প্রাতিষ্ঠানিক সংগঠনের নামের সঙ্গে জুড়ে রয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংস যার প্রদর্শিত পথে আজও বহু মানুষ খুঁজে পান মুক্তির পথ। গুরুর আজ্ঞা পালন করে তাঁর সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে ভারতের হিন্দু ধর্মের গৌরব ও মহত্ত্বকে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীর একান্ত উপাসক এই ‘পাগলা ঠাকুর’-এর নামেই বিশ্বব্যাপী আর্তের সেবার ব্রত নিয়ে স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন ‘রামকৃষ্ণ মঠ ও মিশন’। ‘যত মত তত পথ’ কিংবা শিবজ্ঞানে জীবসেবার পরম বাণী নিয়ে প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরমহংস জগতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সর্বধর্মসমন্বয়ের মহান সাধনা। এই অসামান্য মহাপুরুষ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramakrishna-paramahamsa/
- আজ রফি আহমেদ কিদোয়াই-এর জন্মদিন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু আর তাঁর সুযোগ্য পরামর্শদাতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন রফি আহমেদ কিদোয়াই। ভারতে প্রথম রেশন ব্যবস্থার পরিকল্পনা করেছিলেন তিনি। তাছাড়া সকলের জন্য নিজস্ব টেলিফোন ক্রয়ের প্রকল্পও চালু হয়েছিল তাঁরই উদ্যোগে। দক্ষ রাজনীতিবিদ এবং সক্রিয় স্বাধীনতা সংগ্রামী রফি আহমেদ কিদোয়াই-এর জীবন ও রাজনৈতিক অবদান সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/rafi-ahmed-kidwai/
- আজ এনজো ফেরারির জন্মদিন। ফেরারি গাড়ি বিশ্বব্যাপী রেসিং গাড়ি নির্মাণের দুনিয়ায় বিখ্যাত। ফেরারি-সংস্থার প্রতিষ্ঠাতা এনজো ফেরারি নিজেও একজন রেসিং চালক ছিলেন। ৪১টি গ্র্যাণ্ড প্রিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১১টি প্রতিযোগিতায় জিতেছিলেন তিনি। হেনরি ফোর্ডের নতুন মডেলের গাড়ির সঙ্গে পাল্লা দিতে কীভাবে বাণিজ্যিক প্রতিযোগিতায় কৌশল অবলম্বন করে আজও তাঁর গাড়ি বিখ্যাত হয়ে আছে সেই কাহিনী এবং এনজো ফেরারির জীবনের আরো নানা গল্প জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/enzo-ferrari/
- আজ অম্লান দত্তের মৃত্যুদিন। তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং অধ্যাপক ছিলেন। অর্থনীতি ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁর চিন্তাধারা এবং রচনা তাঁর ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে কার্যভারও সামলেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amlan-dutta/
- আজ রবার্ট ওপেনহাইমারের মৃত্যুদিন। ম্যানহাটন প্রকল্পের পরমাণু বোমা আবিষ্কারের পর তার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ দেখে গীতার শ্লোক উদ্ধৃত করে তিনি বলেছিলেন যেন তা অধর্মকে বিনাশ করতে আসা মহাকাল। আমেরিকার বিখ্যাত তাত্ত্বিক পদার্থবিদ হওয়ার পাশাপাশি তাঁকে অনেকে ‘পরমাণু বোমার জনক’ বলেও চেনেন। পরমাণু বোমা ছাড়াও জ্যোতির্পদার্থবিদ্যার জগতেও তাঁর অবদান কম নয়। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/j-robert-oppenheimer/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান কামারপুকুর একটি বিখ্যাত দর্শনীয় স্থান। ভক্ত-অনুরাগীদের কাছে কামারপুকুর অত্যন্ত পবিত্র এক তীর্থক্ষেত্র। আধ্যাত্মিকতা ও ইতিহাস ছাড়াও এখানে গ্রামের সবুজ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে মঠের পরিবেশ যেমন সুন্দর, তেমনই এখানে থাকতে আলাদা করে টাকা লাগে না, তবে তার বেশ কিছু নিয়ম আছে। তাছাড়াও এখানে কোথায় ঘুরবেন, কী দেখবেন, কোন সময়ে গেলে সবথেকে ভাল হবে সেই সমস্ত খুঁটিনাটি পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-kamarpukur
- শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর জন্মস্থান হিসেবে বিখ্যাত জয়রামবাটি এবং কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই দুই স্থানে।সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
- ঠিক কীভাবে মৃত্যু হয়েছিল শ্রীচৈতন্যদেবের? কেন আজও তাঁর মৃত্যুর প্রায় ৫০০ বছর পরেও এই মৃত্যু রহস্যের কোনও কিনারা হল না কেন? আপনি কী বিশ্বাস করেন যে চৈতন্যদেব লীন হয়ে গিয়েছিলেন জগন্নাথের বিগ্রহে? নাকি মনে করেন যে তাঁর পায়ে ক্ষত থেকেই তাঁর মৃত্যু হয়? অনেকেই মনে করেন যে তাঁকে খুন করা হয়েছিল। এত এত সম্ভাবনার কথা কীভাবে মিশে গেল এই একটি ঘটনার সঙ্গে? কেন এত বিভ্রান্তি? চৈতন্যদেব হত্যা রহস্যের সমাধান কীভাবে পাওয়া যাবে? আদৌ পাওয়া যাবে কী? জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/chaitanyadev-murder-mystery/
ইউটিউবে আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর বাংলা সমাজে বৈষ্ণব ধর্ম প্রচার ও সমাজ সংস্কারের প্রাণপুরুষ হলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি জাতি ধর্ম নির্বিশেষে ব্রাহ্মণ থেকে চন্ডাল সব শ্রেণীর মানুষের মধ্যে ঐক্য এবং সংহতি এনেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে বিস্তারিত জানতে দেখুন https://youtu.be/G-ENDfo2QN8
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আজ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা তথ্যগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান