সববাংলায়

৫ জানুয়ারি ।। ১৯ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৫ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের জন্মদিন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ৷ বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্রকুমার ‘যুগান্তর’ সাপ্তাহিকীর প্রতিষ্ঠাতা ছিলেন। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত বারীন্দ্রকুমার জেল থেকে ছাড়া পাওয়ার পর বিপ্লবী কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে এনেছিলেন দাদা অরবিন্দের মতোই। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barindra-kumar-ghosh/
  • আজ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। তাঁকে নিয়ে জানা অজানা অনেক তথ্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mamata-bandopadhyay/
  • আজ জ্ঞানেন্দ্রমোহন ঠাকুরের মৃত্যুদিন। জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর একজন ভারতীয় বাঙালি যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় তথা প্রথম এশীয় ব্যারিস্টার হিসেবে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gnanendramohan-tagore/
  • আজ বনানী চৌধুরীর মৃত্যুদিন। যে সময় মুসলিম নারীরা বাইরে বেরোতেই পারতেন না সেই সময় অভিনয় জগতে পা রাখেন আনোয়ারা নাহার চৌধুরী লিলি ওরফে বনানী চৌধুরী। তাঁর আসল পরিচয় জানার পর অনেক মুসলিম নারী চলচ্চিত্র অঙ্গণে যুক্ত হওয়ার সাহস পান। ভারতীয় উপমহাদেশে প্রথম মুসলিম নারী অভিনেত্রী হিসেবে স্মরণীয় হয়ে আছেন বনানী চৌধুরী। তাঁর জীবনযুদ্ধ নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/banani-choudhury/
  • দীর্ঘকাল সন্ধান না-পাওয়ার ফলে ১৯৩৯ সালের ৫ জানুয়ারি আইনত অ্যামেলিয়া ইয়ারহার্টের মৃত্যুদিন ঘোষণা করে আদালত। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমানপথে দুবার উড়ে যাওয়া প্রথম ব্যক্তি ছিলেন ইনি। একসময় বিমান প্রশিক্ষণের জন্য টেলিফোন কোম্পানির ফটোগ্রাফার, স্টেনোগ্রাফার এমনকি ট্রাক ড্রাইভারের কাজ পর্যন্ত করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের সেবা করেছিলেন প্রশিক্ষিত নার্স হিসেবে। বিমানপথে বিশ্বভ্রমণের সময়ে নিঁখোজ হয়ে যান হাওল্যান্ড দ্বীপের পথে যেতে। তাঁর আর কোনো সন্ধান মেলেনি তারপর। তাঁর অসামান্য জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amelia-earhart/
  • আজ পর্তুগীজ কিংবদন্তি ফুটবলার ইউসেবিও-এর মৃত্যুদিন। ফুটবলে অনবদ্য কৃতিত্বের জন্য ‘ব্ল্যাক প্যান্থার’, ‘ব্ল্যাক পার্ল’ ইত্যাদি নামে পরিচিত ছিলেন তিনি। ইউরোপের শীর্ষস্থানীয় গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডের প্রথম বিজেতা হয়েছিলেন তিনি। বেনফিকা ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। প্রাইমিরা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে সাতবার বোলা দে প্রেতা পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/eusebio/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-5

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • প্রথম মহিলা হিসেবে বিমানপথে বিশ্বভ্রমণের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বেরিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে নিঁখোজ হয়ে যান অ্যামেলিয়া ইয়ারহার্ট। কেউ মনে করেন জ্বালানি হ্রাসের কারণে বিমান ভেঙে সমুদ্র ডুবে নিঁখোজ হন অ্যামেলিয়া। কয়েকজন গবেষক দাবি করেন অ্যামেলিয়ারা গার্ডনার দ্বীপে অবতরণ করেছিলেন, কারণ সেই দ্বীপ থেকে কয়েকটি মানব কঙ্কাল, জুতো ক্রীমের শিশি ইত্যাদি পাওয়া গিয়েছিল। কেউ মনে করেন মার্কিন গুপ্তচর সন্দেহে নাকি জাপানিরা ধরেছিল অ্যামেলিয়াদের। অ্যামেলিয়া ইয়ারহার্টের মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/death-mystery-of-amelia-earhart/
  • বাঙালির কাছে শীতের আগমন মানেই নলেন গুড় বা খেজুর গুড়৷ নলেন গুড় বা তার থেকে তৈরি বিভিন্ন মিষ্টি শীতকালের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এর স্বাদ গন্ধ এমন যে জিভে জল চলে আসে৷ কিন্তু এই নলেন গুড় তৈরি হয় কীভাবে তা আমরা অনেকেই জানি না। ‘গাছ কাটা’ থেকে শুরু করে নলেন গুড় তৈরি করার সম্পূর্ণ ইতিবৃত্ত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-is-nolen-gur-made/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • বিভিন্ন পূজা তিথি অনুসারে বছরের বিভিন্ন দিনে হয়। একটি বছরে পূজা যে দিনে হয়, আগামী বছরে সেই দিনে নাও হতে পাড়ে। কিন্তু প্রতিবছর বিশ্বকর্মা পূজা একই তারিখে হয় কেন? বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/Q_KIYEX734w
  • ছোট্ট অদ্রিজা বিশ্বাসের কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/XiwOLO0QtD0

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading