সববাংলায়

১৯ জানুয়ারি ।। ৪ মাঘ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৯ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বাংলা সিনেমার ইতিহাসে তিনি একজন কিংবদন্তিতুল্য অভিনেতা। তিনি একজন গুরুত্বপূর্ণ কবি, গদ্যকার, নাট্যকার, নাট্য নির্দেশক এবং অনুবাদক। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/soumitra-chattopadhyay/
  • আজ বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শেখ আজিজুর রহমানকে প্রধামন্ত্রী নির্বাচিত করে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন তিনি। ভারত এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি চীন, আমেরিকা এবং সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। জিয়াউর রাষ্ট্রপতি থাকাকালীনই মুক্তবাজার, সংবাদপত্রের স্বাধীনতা, বাক্‌-স্বাধীনতা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, গ্রামীণ উন্নয়ন ইত্যাদি কর্মসূচি গৃহীত হয়েছিল। মুক্তিযুদ্ধে ‘বীর উত্তম’ খেতাব পাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল তথা অন্যতম বিখ্যাত রাজনীতিবিদ জিয়াউর রহমানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ziaur-rahman/
  • আজ এডগার অ্যালান পোয়ের জন্মদিন। ডার্ক রোমান্টিসিজম ধারার অন্যতম লেখক এবং শিল্পের জন্য শিল্প আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো। তাঁর জীবনের দীর্ঘ সময় কেটেছিল মিলিটারিতে। বহু বিখ্যাত পত্রিকার সম্পাদনা যেমন করেছিলেন তেমনি নিজস্ব একটি ম্যাগাজিন প্রকাশের ইচ্ছে ছিল তাঁর, কিন্তু তাঁর জীবৎকালে তা করা সম্ভব হয়নি। এক বর্ষার সন্ধ্যায় একটি ট্যাভার্নে নোংরা পোশাকে প্রলাপ বকা অবস্থায় পাওয়া যায় তাঁকে। এর কিছুদিন পর মৃত্যু হয় তাঁর। এই মৃত্যুকে ঘিরেও ঘনিয়ে ওঠে জটিল রহস্য। এই কিংবদন্তি আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো-এর বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/edgar-allan-poe/
  • আজ বিজন ভট্টাচার্যের মৃত্যুদিন। তিনি ছিলেন গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। কেবল নাটক রচনায় নয়, অভিনয় এবং নাট্য প্রযোজনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bijon-bhattacharya/
  • আজ দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। ধনীর ঘরের দুলাল হিসেবে দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম জীবন নানা প্রকার আমোদ-প্রমোদের মধ্য দিয়েই অতিবাহিত করেন। ১৮৩৮ সালে পিতামহী অলকা দেবীর মৃত্যুর পর তাঁর জীবনধারা আমুল পরিবর্তন আসে। সংসার থেকে নিজেকে অনেকটা প্রত্যাহার করেই নেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/debendranath-tagore
  • আজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তিনি ছিলেন ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। তিনি ছিলেন একাধারে কবি, গণিতজ্ঞ, দার্শনিক ও সঙ্গীতপ্রিয় মানুষ। তিনিই প্রথম বাংলা ভাষায় গানের স্বরলিপি লিখেছিলেন। ঠাকুরবাড়ির এই প্রতিভাবান মানুষটির জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dwijendranath-tagore
  • আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। রবীন্দ্রসদনে দর্শকাসনে তাঁকে দেখে মেহেদি হাসান বলে উঠলেন – মানবেন্দ্রজি আপনি একবার উঠে দাঁড়ান। আমি একবার অন্তত আপনাকে দেখতে চাই।’’ যে গান বাংলায় উনি অনায়াসে গেয়েছিলেন সেই গানের হিন্দি ভার্সান গাইতে গিয়ে ‘‘সলিলদা এ অসম্ভব। এ কেউ গাইতে পারবে না।’’ উত্তরে সলিল চৌধুরী বলেছিলেন ‘‘এ গান অলরেডি বাংলায় রেকর্ডেড। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের।’’ নজরুল গীতিকে তিনি এতটাই জনপ্রিয় করেছিলেন যে প্রথম বারের জন্য ই.পি লেবেলে লেখা হল ‘নজরুল গীতি’। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manabendra-mukhopadhyay/
  • আজ আনন্দরাম বড়ুয়ার মৃত্যুদিন। তাঁর নাম একেবারেই অজানা একটি নাম আমাদের কাছে। মাথা নত করে দেওয়া পাণ্ডিত্যের অধিকারী আসামের এই মানুষটিকে নিয়ে বাংলায় লেখালিখি যেমন কম তেমন কম এনার অতিমানবিক কর্মকাণ্ডের প্রচার।আসুন আপনাকে পরিচয় করিয়ে দিই ভারতের পঞ্চম ও অসমের প্রথম আইসিএস আনন্দরাম বড়ুয়ার সাথে। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ananda-ram-baruah/
  • আজ স্যার চন্দ্র মাধব ঘোষের মৃত্যুদিন। তিনি কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বাঙালি বিচারপতি ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-madhab-ghosh/
  • আজ প্রবোধচন্দ্র বাগচীর মৃত্যুদিন। তিনি শুধুমাত্র ভারতের প্রাচীন ইতিহাসের নিদর্শনগুলি মূল ভাষায় পড়বেন বলে একাধারে চিনা, জাপানি ও তিব্বতি ভাষা শিখেছিলেন। অন্যতম শ্রেষ্ঠ প্রাচ্যবিশারদ হিসেবে তিনি আজও বোদ্ধা মহলে জনপ্রিয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঠাকুর পরিবারের বহির্ভুত কোনো ব্যক্তি হিসেবে তিনিই প্রথম উপাচার্যের পদে আসীন হন। ভারতের এক মহান পণ্ডিত প্রবোধচন্দ্র বাগচীর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/prabodh-chandra-bagchi/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-19

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পিয়ালী দ্বীপের আকর্ষণ বিশেষত কিছুটা লং ড্রাইভে এবং কিছুটা সুন্দরবনের ছোঁয়ায়। সুন্দরবনের ছোঁয়ায় এই কারণে বললাম কারণ পিয়ালী দ্বীপকে বলা হয় সুন্দরবনের প্রবেশপথ। পিয়ালী নদী দ্বীপটির বুক চিরে গিয়ে মিশেছে মাতলা নদীতে।  সপ্তাহের শেষে কলকাতা থেকে বহু পর্যটকের ঠিকানা এই দ্বীপে আসতে কী করতে হবে পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/piyali-island/
  • ৫১ শক্তিপীঠের অন্যতম একটি তারাপীঠ কেবল আধ্যাত্মিক মাহাত্ম্যে পূর্ণ নয়, প্রাচীন স্থাপত্য, ইতিহাস ইত্যাদি বুকে ধরে রেখেছে এই স্থানটি। এখানে কিংবদন্তী তান্ত্রিক সাধক বামাক্ষ্যাপা সাধনা করেছিলেন বলে শোনা যায়। তারাপীঠের নিকটেই রয়েছে আরও তিনটে শক্তিপীঠ। তারাপীঠ এবং তৎসংলগ্ন এইসব অঞ্চলে ঘুরতে গেলে কী কী জানা প্রয়োজন সেই সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarapith
  • জ্বর হয়েছে, গা হাত-পায়ে সামান্য ব্যথা? ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দিলো অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট। ওষুধের দোকানে বলে দিলো এটা অ্যান্টিবায়োটিক। পরে অনেকবারই শুনেছেন নামটা – অ্যান্টিবায়োটিক। কিন্তু শুধুই জ্বর-জ্বালা নয়, আরো অনেক জীবাণুঘটিত রোগের উপশম করতে অ্যান্টিবায়োটিক এক অব্যর্থ ব্রহ্মাস্ত্র। ‘অ্যান্টি’ কথার মানে জানেন যে বিরোধী। প্রশ্ন হল কীসের বিরোধী? কী এই অ্যান্টিবায়োটিক এবং কীভাবেই তা কাজ করে আমাদের শরীরকে সুস্থ করে তোলার জন্য? এত যখন প্রশ্ন তাহলে তো পড়তেই হবে – https://sobbanglay.com/sob/how-do-antibiotics-work

ইউটিউবে আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন।। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেতা। এছাড়াও তিনি একজন কবি, গদ্যকার,‌ নাট্যকার, নাট্য নির্দেশক এবং অনুবাদক। বাংলা সিনেমার ইতিহাসে তিনি একজন কিংবদন্তি অভিনেতা। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/eVzeuwQtXzk

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আজকের দিনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমার প্রথম দৃশ্য দেখে নিন এখানে https://youtu.be/UKLus7u97Z8
  • সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেমা জগতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পথচলা শুরু হয়েছিল। সত্যজিৎ সৌমিত্র জুটির প্রথম ছবি অপুর সংসার (১৯৫৯)। এরপর দেবী, অভিযান, চারুলতা, অরণ্যের দিনরাত্রি মিলিয়ে এই জুটির ছবির সংখ্যা মোট ১৪টি। এই জুটি বাংলা তথা বিশ্ব সিনেমাকে সমৃদ্ধ করেছে। সেই সত্যজিৎ সৌমিত্র জুটির সমস্ত সিনেমা থেকে কিছু স্মরণীয় মুহূর্ত নিয়েই এই ভিডিও তৈরি হয়েছে। https://youtu.be/3UfE7NhzkaM

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading