সববাংলায়

৫ জুলাই ।। ১৯ আষাঢ় ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হজরত ইনায়েত খান পাঠানের জন্মদিন। তিনি একজন সুফি সাধক যাঁর হাত ধরেই পাশ্চাত্যে প্রথম সুফিবাদের প্রবর্তন হয়। তাঁর গানে প্রেমবাদ, ছন্দময়তা ও সৌন্দর্য বিশেষ এক স্বকীয় বৈশিষ্ট্যে উপস্থাপিত হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hazrat-inayat-khan/
  • আজ জগদীশ গুপ্তের জন্মদিন। ‘গুপ্তের গল্প’ নামে পত্রিকা প্রকাশ, কখনো টাইপিস্টের অনিয়মিত চাকরি, কখনো আবার কালির ব্যবসায় প্রভূত লোকসান করে জীবন অতিবাহিত করেছেন তিনি। ‘পরিচয়’ পত্রিকায় তাঁর ‘লঘু গুরু’ উপন্যাসের দীর্ঘ সমালোচনা লিখেছিলেন রবীন্দ্রনাথ। জীবনের অধিকাংশ সময়ে অস্বাচ্ছন্দ্য আর দারিদ্রের মধ্যে দিয়ে কাটিয়েছেন। তাঁর উপন্যাসে-গল্পে ফুটে উঠত মানুষের অন্ধকারময়-কদর্য দিকগুলি। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jagadish-gupta/
  • আজ বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন তিনি। তাঁর নিজের জন্মভূমি সুঁটিয়াকে ত্রাসমুক্ত করার জন্য আন্দোলন করে প্রশাসনকে বাধ্য করেছিলেন অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত হয়েও যে মানুষের সেবা করা যায়, সেই বার্তা দিতে গিয়েই খুন হয়ে যান এই প্রতিবাদী শিক্ষক। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barun-biswas/
  • আজ স্ট্যান স্বামীর মৃত্যুদিন। উগ্র বামপন্থার অভিযোগে ‘ভীমা-কোরেগাঁও হিংসা মামলা’য় বন্দি করা হয় তাঁকে। ঝাড়খণ্ডের আদিবাসীদের নিয়ে মানবাধিকার রক্ষার লড়াইয়ে তিনি স্থাপন করেছিলেন ‘বাগাইচা’ নামের এক সংগঠন। আদিবাসীদের নিজস্ব এলাকায় খননকার্যের ফলে খনিজ সম্পদ হস্তান্তর এবং আদিবাসীদের দারিদ্র্যের প্রশ্ন তুলে অধিকার আদায়ের লড়াইয়ে পথে নেমেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/stan-swamy/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-05

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মূলত দিয়েগো মারাদোনার জন্য। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার করা দুটি গোল বিশ্ব ফুটবলের ইতিহাসে একই সঙ্গে যেমন অন্যতম বিতর্কিত গোলের দৃষ্টান্ত হয়ে আছে তেমনি অন্য গোলটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল হিসেবে বিখ্যাত হয়ে আছে। এই বিশ্বকাপ থেকেই দর্শকদের মধ্যে খেলা চলাকালীন মেক্সিকান ওয়েভ নামের একটি বিশেষ রীতির প্রচলন শুরু হয় যা পরবর্তীকালে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বিশ্বকাপ সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fifa-world-cup-1986/
  • দার্জিলিং শব্দটি শুনলেই চোখের সামনে দার্জিলিং চা, পাহাড়, টয়ট্রেন আর কমলালেবুর কথা ভেসে ওঠে। পশ্চিমবঙ্গের মাথায় ঠিক মুকুটের মতন অবস্থান করছে ঝলমলে দার্জিলিং জেলাটি৷ এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/darjeeling/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। বিদ্যাসাগর,দয়ার সাগর, করুণাসাগর ইত্যাদি নামে ভূষিত ছিলেন তিনি। তাঁর সারা জীবন ব্যয় হয়েছিল শিক্ষা সম্প্রসারণে ও সমাজ সংস্কারে। বিধবা বিবাহ প্রচলন তাঁর অন্যতম প্রধান কৃতিত্ব যা তৎকালীন সমাজকে আলোড়িত করেছিল। তাঁর জীবনী নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

.

.

ছোট্ট অন্বি চ্যাটার্জির কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading