সববাংলায়

১৮ জুলাই ।। ১ শ্রাবণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস। নেলসন ম্যান্ডেলার আদর্শকে বিশ্বব্যাপী জনমানসে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। এই দিনটিতে বিশ্ব জুড়ে সাতষট্টি মিনিটের জন্য কিছু না কিছু ভাল কাজ করার জন্য মানুষদের উদ্বুদ্ধ করা হয়। নেলসন ম্যান্ডেলা যে সাতষট্টি বছর ধরে দেশের জন্য কাজ করেছেন, এই সাতষট্টি মিনিট সেই প্রতিটি বছরের পরিচায়ক। এই দিবসটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nelson-mandela-international-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কাদম্বিনী বসু গাঙ্গুলির জন্মদিন। কাদম্বিনী বসু গাঙ্গুলি এবং আনন্দীবাঈ গোপাল রাও জোশি যুগ্মভাবে ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন। তৎকালীন রক্ষণশীল সমাজ মহিলা হিসেবে কাদম্বিনীর ডাক্তারি পড়া নিয়ে এতই ক্ষুব্ধ ছিল যে বঙ্গবাসী কাগজে তাঁকে হেয় করে কার্টুনও প্রকাশিত হয়েছিল। নিয়মিত অস্ত্রোপচারও করতেন তিনি। সেই যুগে দাঁড়িয়ে প্রাইভেট চেম্বার খুলে কাগজে নিজের বিজ্ঞাপনও দিয়েছিলেন। তাঁর অসামান্য জীবন সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kadambini-basu-ganguly/
  • আজ বিষ্ণু দে-এর জন্মদিন। তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি কবি, লেখক এবং চলচ্চিত্র সমালোচক। ১৯২৩ সালে কল্লোল পত্রিকা প্রকাশের মাধ্যমে যে সাহিত্য আন্দোলনের সূচনা হয়েছিল, কবি বিষ্ণু দে তার একজন দিশারী ছিলেন। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bishnu-dey/
  • আজ মেহেদী হাসানের জন্মদিন। দারিদ্র্যের মধ্যে সাইকেল সারানোর কাজও করতে হয়েছে তাঁকে। কিন্তু তার মধ্যেও সঙ্গীতচর্চা থেমে থাকেনি তাঁর। রেডিও পাকিস্তানে গান গাওয়া থেকে শুরু করে সেই তিনিই একদিন হয়ে উঠলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গজল গায়ক। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mehdi-hassan/
  • আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এবং কিংবদন্তী রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন তিনি। তার অসামান্য জীবন সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nelson-mandela/
  • আজ মেরি ডিসুজার জন্মদিন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন তিনি। এশিয়ান গেমসে রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক, ফিল্ড হকিতে মহিলা ডাবলস্‌ ইন্টারন্যাশনালের সম্মান পেয়েছেন তিনি। ১৯৫৪ সালের এশিয়ান গেমসে তিনিই ছিলেন স্বর্ণপদকজয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট। ভারতীয় ক্রীড়া-ইতিহাসের এক অন্যতম কৃতী অ্যাথলিট মেরি ডিসুজার জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mary-dsouza-sequeira/
  • আজ বামাক্ষ্যাপার মৃত্যুদিন। তারাপীঠ মন্দির ও মহাশ্মশানের প্রধান সাধক ছিলেন তিনি। কথিত আছে তিনি দুরারোগ্য রোগও সারিয়ে দিতে পারতেন অনায়াসে। মায়ের শ্রাদ্ধে আমন্ত্রিত অতিথিদের বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলেন তাঁদের চারপাশে গণ্ডি কেটে। তাঁর জীবনের এরকম অজস্র অলৌকিক ঘটনা আজও মানুষের মুখে মুখে ফেরে। কিংবদন্তী এই সাধকের জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bamakhepa/
  • আজ রাজেশ খান্নার মৃত্যুদিন। বলিউডের অন্যতম বিখ্যাত রোম্যান্টিক সুপারস্টার ছিলেন তিনি। যেখানেই যেতেন তাঁর পিছনে লাইন লেগে থাকত অনুরাগী মহিলাদের। তাঁর একটা সই পাওয়ার জন্য মুম্বাইয়ে তাঁর বাংলো ‘আশীর্বাদ’-এর সামনে রোজ লম্বা লাইন পড়ত। আরাধনা, কাটি পতঙ্গ, হাথি মেরে সাথীর মত কালজয়ী সব ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajesh-khanna/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-18

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ থেকে শুরু হল শ্রাবণ মাস। এই বছর শ্রাবণ মাস মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • অনেক সময় আমরা শুনে থাকি কোন রোগের ক্ষেত্রে রোগীকে কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে থাকতে হবে। ২০২০ সালের শুরুতে করোনাভাইরাস সংক্রমণের সময় থেকে এই শব্দটি আরও বেশি করে মানুষের মুখে মুখে প্রচারিত হতে থাকে। কিন্তু এই কোয়ারেন্টাইন বা আইসোলেশন কি সেটা দেখে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/quarantine-and-isolation/
  • বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে যখন তাঁর নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, তখন তোলপাড় পড়ে যায় চতুর্দিকে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হয় তবে তদন্ত শুরু হলে এত সরল সিদ্ধান্ত দেওয়া সহজ হয় না। সুশান্তের তৎকালীন বান্ধবী বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামও জড়িয়ে যায় এই মামলায়। এমনকি মাদক সেবন এবং তার সঙ্গে জড়িত বহুজনের নামও উঠে আসে তদন্তে। রিয়া চক্রবর্তী সুশান্তের বোন প্রিয়াঙ্কা সম্পর্কেও অভিযোগ এনেছিলেন। বলিউডের স্বজনপোষণের দিকেও আঙুল উঠেছিল এই মামলাটি চলাকালীন। নানা বিতর্কের জন্ম দেওয়া সুশান্ত সিং রাজপুতের এই মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sushant-singh-rajput-death-mystery/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ কাদম্বিনী বসু গাঙ্গুলির জন্মদিন। কাদম্বিনী বসু গাঙ্গুলী ভারতের মহিলা চিকিৎসক ছিলেন।

তিনি এবং চন্দ্রমুখী বসু একই সাথে ভারত তথা সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন। যুগ্ম ভাবে কাদম্বিনী এবং আনন্দীবাই গোপালরাও জোশি ছিলেন প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক, যাঁরা পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা নিয়ে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করেন। তাঁকে ফিটনে চেপে রোগী দেখতে যেতে হয়েছে কখনও কখনও বেশ রাতে। এছাড়া নিয়মিত অস্ত্রোপচারও করতেন তিনি। সেই যুগে দাঁড়িয়ে প্রাইভেট চেম্বার খুলে কাগজে নিজের বিজ্ঞাপনও দিয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে আরও জানুন এই ভিডিওতে

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

কার্ত্তিক মল্লিকের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘বৈশাখের আগমনে’ শুনুন এখানে

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading