সববাংলায়

৩ মার্চ ।। ১৯ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ৩ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছুদিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়ে থাকে। এই নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়ে থাকে। বিশ্বে পালনীয় সেই সমস্ত দিবসগুলির মধ্যে একটি হলো বিশ্ব বন্যপ্রাণ দিবস। ৩ মার্চ সারা বিশ্বে বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন করা হয়। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-wildlife-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ তুলসী চক্রবর্তীর জন্মদিন। অতি সাধারণ ছাপোষা চেহারার একটি মানুষ ছিলেন তিনি। শুধুমাত্র অভিনয়ের নৈপুণ্যে বাংলা চলচ্চিত্র জগতে চিরস্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি এমন একজন গুণী শিল্পী যে মাত্র কয়েক মিনিটের জন্য পর্দায় এসেও যে কোন ক্ষুদ্র চরিত্রকেও জীবন্ত করে দেওয়ার ক্ষমতা রাখতেন। তাঁর অভিনয় ক্ষমতার সঠিক মূল্যায়ন করেছিলেন সত্যজিৎ রায় তাঁর পরিচালিত ছবি পরশপাথর-এ মুখ্য অভিনেতা হিসেবে তাঁকে নিয়ে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tulsi-chakraborty/
  • আজ জামশেদজি টাটার জন্মদিন। ভারতীয় শিল্পের জনক বলা হয় তাঁকে। তাঁরই নামে ঝাড়খণ্ডের একটি অন্যতম শহর জামশেদপুর। ভারতকে ভবিষ্যতে বস্ত্রশিল্পের দুনিয়ায় এক উল্লেখযোগ্য স্থানে উন্নীত করতে চেয়েছিলেন তিনি, সঙ্গে ছিল তাঁর স্বদেশিয়ানার ভাবনা। আর সেই ভাবনা নিয়ে ভারতে রপ্তানিকৃত কাপড়ের বিক্রি কমাতে নিজের কাপড় কলে উন্নতমানের কাপড় তৈরি চেষ্টা করেন জামশেদজি। শুধুমাত্র একজন উদ্যোগপতি হওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন অন্যতম শ্রেষ্ঠ জনহিতকারীও। তাঁর কর্মময় জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jamsetji-tata/
  • আজ আলেকজান্ডার গ্রাহাম বেলের জন্মদিন। টেলিফোনের পেটেন্ট পেতে অসংখ্য মামলা করতে হয়েছিল গ্রাহাম বেলকে। একই বছর একই সময়ে একই বিষয় নিয়ে পেটেন্টের আবেদন করেছিলেন আরেক বিজ্ঞানী এলিসা গ্রে। প্রথমে এলিসার পেটেন্টই অনুমোদন পায়, কিন্তু বহু কাঠ-খড় পুড়িয়ে অবশেষে টেলিফোন আবিষ্কর্তা হিসেবে স্থায়ী হয় আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম। শুধু কী টেলিফোন? ফটোফোন, মেটাল ডিটেক্টর ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রপাতিও আবিষ্কার করেছিলেন তিনি। ইতিহাসখ্যাত আবিষ্কারক গ্রাহাম বেল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alexander-graham-bell/
  • আজ গম্ভীর সিং মুড়ার জন্মদিন। গম্ভীর সিং মুড়া একজন আদিবাসী ছৌ নৃত্যশিল্পী যিনি তাঁর অসাধারণ নৃত্য শৈলীর মাধ্যমে ছৌ নৃত্যের সর্বাধিক প্রসার ও প্রচার করেছিলেন। বিশ্বব্যাপী ছৌ নাচের জনপ্রিয়তা মূলত তাঁর হাত ধরেই শুরু হয়েছিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/gambhir-singh-mura/
  • আজ সুকুমার সেনের মৃত্যুদিন। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের ব্যাপারে তাঁর কথাই অমৃত সমান। স্ত্রীর মৃত্যুর পরে নিজের বাড়িতে ‘হোমসিয়ানা’ নামে একটি গোয়েন্দা গল্পের আসর খুলেছিলেন তিনি। বিশিষ্ট ভাষাতাত্ত্বিকের পরিচয়ের বাইরে তিনি যে গোয়েন্দা গল্পও লিখেছেন সে কথা অনেক বাঙালিই জানেন না। কালিদাস তাঁর গোয়েন্দার নাম। শুধু গোয়েন্দা গল্প লেখাই নয়, বাংলায় গোয়েন্দা কাহিনী পূর্বাপর বিষয়ে গবেষণাও করেছেন তিনি যার ফলশ্রুতি পাওয়া যায় তাঁর লেখা ‘ক্রাইম কাহিনীর কালক্রান্তি’ বইতে। কিন্তু বাঙ্গালা সাহিত্যের ইতিহাসের পাঁচ খণ্ড বই ছাড়া তাঁকে চেনা দুষ্কর। আজ তাঁর মৃত্যুদিনে তাঁর কর্মময় ব্যপ্ত জীবনের হদিশ পেতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/sukumar-sen-2/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-03

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • নবরত্ন স্থাপত্য একপ্রকারের মন্দিরের স্থাপত্যশিল্প। পুরনো বাংলার রাজাদের আমলে অষ্টাদশ শতকে এ স্থাপত্যের আগমন ঘটে। এই স্থাপত্যে মন্দিরের প্রধান দুটি ধাপ থাকে। প্রথম ধাপের চারটি কোণে চারটি চুড়া থাকে। আর দ্বিতীয় ধাপের চার কোণে চারটি আর কেন্দ্রে একটি চূড়া থাকে। এই চূড়াগুলোকে রত্নও বলা হয়ে থাকে। এইভাবে দুটি ধাপে মোট নয়টি চূড়া বা রত্ন থাকে বলে এই স্থাপত্যশিল্পকে নবরত্ন বলা হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/navaratna-architechture/
  • পুরূরবাই ছিল চন্দ্রবংশের প্রথম রাজা। অতএব বুঝতেই পারছেন, তার বংশধরেরাই হল মহাভারতের অন্য বংশগুলোর সূচনা করে। মহাভারতে যে সকল রাজাদের আমরা দেখি এরা সকলেই পুরূরবার বংশধর। পাণ্ডব, কৌরব, যাদব, ভোজ, পাঞ্চাল সকল বংশের উৎস হল পুরূরবা এবং উর্বশীর থেকেই। যেমন পুরূরবার নাতি নহুষের বড়নাতি যদু থেকেই সৃষ্টি যাদববংশ । এই যাদব বংশে জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ, বলরামের মত ব্যক্তিত্বরা। আবার পুরূরবার নাতি নহুষের ছোটনাতি পুরুর বংশে জন্মেছিল রাজা হস্তী। তার বংশধরেদের একটা শাখা থেকে কুরুবংশ অন্যটা থেকে পাঞ্চাল। কুরুবংশে জন্মগ্রহণ করেছে ভীষ্ম, অর্জুন এরা। আবার পাঞ্চাল বংশে জন্ম দ্রৌপদীর। এভাবেই মহাভারতের বিভিন্ন বংশগুলো সবকটাই আসলে পুরূরবার থেকেই সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/descendents-of-pururva/
  • বিভিন্ন বংশগত রোগের মধ্যে সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর হল ‘রক্তক্ষরণ রোগ’ বা হিমোফিলিয়া। এর দুটি প্রকার আছে, তার মধ্যে একটি হল হিমোফিলিয়া বি। কীভাবে সঞ্চারিত হয় এই রোগ? লক্ষণই বা কী? কীভাবে এই রোগ নির্ণয় করা যায়? কীভাবেই বা চিকিৎসা হয়? আসুন জেনে নেওয়া যাক এইসব প্রশ্নের উত্তর https://sobbanglay.com/sob/haemophilia-b/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দক্ষিণ ভারতে যেমন রামায়ণের নায়ক রাবণ অনার্য জনগোষ্ঠীর প্রতিভূ, তেমনই এখানকার মানুষদের বিশ্বাসে দেবী দুর্গা খলনায়ক। এখানে দেবী দুর্গার পরিবর্তে পূজিত হন মহিষাসুর যা ‘হুদুড় দুর্গা’ নামে পরিচিত। এই নিয়ে তথ্যসমেত আসল সত্য জানুন এখানে https://youtu.be/NnouRcmuTww
  • দুর্গাপূজার সময় যদি আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশ কে দেখি তো দেখতে পাই তাঁর পার্শ্বে লাল পেড়ে শাড়িতে ঘোমটা তে ঢাকা একটি কলা বৃক্ষ দেখি। অনেকে এটি কে কলাবউ ও শ্রী গণেশের বউ হিসাবে বলে থাকেন। কিন্তু আদৌ এটি শ্রী গণেশের বউ নয়। কারণ গণেশের দুই  বউয়ের নাম রিদ্ধি ও সিদ্ধি। তাহলে কলাবউ কে? আসলে যাকে আমরা কলাবউ হিসাবে জানি তা হল ‘নবপত্রিকা’ যিনি মা দুর্গা । অর্থাৎ গণেশের জননী।  বিস্তারিত জানুন এখানে https://youtu.be/7ngoCUVmiZU

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading