সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৬ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ রাজশেখর বসুর জন্মদিন। তাঁর সংকলিত ‘চলন্তিকা’ অভিধান দেখে রবীন্দ্রনাথ বলেছেন “এতদিন পরে বাঙলা ভাষার অভিধান পাওয়া গেল”। তিনি মহাভারতের সারানুবাদ করেন। হাস্যরস সৃষ্টিতে তাঁর জুড়ি পাওয়া ভার। তাঁর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajshekhar-basu
- আজ কবীর সুমনের জন্মদিন। বিংশ শতাব্দীর শেষের দিকে বাংলা গান নতুন জীবন পেয়েছিল কবীর সুমনের হাত ধরেই। ১৯৯২ সালের ‘তোমাকে চাই’ গানের অ্যালবামটিই তাঁকে বাঙালি জনমানসে সুপরিচিত করে তুলেছিল। একদিকে ভারতীয় ধ্রুপদি সঙ্গীত আর অন্যদিকে বব ডিলান, পিট সিগারের মতো সঙ্গীতশিল্পীদের প্রভাব মিলেমিশে এক নতুন যুগের নতুন ঘরানার গানের জন্ম দেন কবীর সুমন। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kabir-suman/
- আজ সুতোমু ইয়ামাগুচির জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিরোশিমা এবং নাগাসাকির ভয়ঙ্কর বিস্ফোরণ একসঙ্গে চাক্ষুষ করার পরেও যে অল্প সংখ্যক মানুষ বেঁচে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন জাপানের সুতোমু ইয়ামাগুচি। তাঁর জীবনের অভিজ্ঞতা নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/tsutomu-yamaguchi/
- আজ বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মৃত্যুদিন। লণ্ডনের লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বাংলাদেশের বিজ্ঞানচর্চার পরিবেশ উন্নত করে তুলবেন বলে চলে এসেছিলেন তিনি। তাঁর লেখা ‘দ্য আল্টিমেট ফেট অফ দ্য ইউনিভার্স’ বইটি ফরাসি, জাপানি, পর্তুগিজ সহ বিশ্বের অনেকগুলি ভাষায় অনূদিত ও সমাদৃত হয়েছে। স্টিফেন হকিংয়ের সুপারিশে লণ্ডনের রয়্যাল সোসাইটি থেকে মোট ছয়টি গবেষণাপত্র প্রকাশিত হয় জামাল নজরুল ইসলামের যা তাঁকে বিশ্বের দরবারে পরিচিতি এনে দেয়। এহেন বাংলাদেশের বিজ্ঞানী জামাল নজরুলের জীবন ও গবেষণা সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jamal-najrul-islam/
- আজ মওদুদ আহমেদের মৃত্যুদিন। পেশায় আইনজীবী হলেও পরবর্তীতে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন এবং বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এমনকি প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পান তিনি। প্রথমদিকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ হলেও পরবর্তীতে বিএনপিতে চলে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েন তিনি, এমনকি বাড়ি থেকে উচ্ছেদও হতে হয়। পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিতও হয়েছিলেন। তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/moudud-ahmed/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-16
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ইংল্যান্ড বলতেই মনে আসে শেক্সপীয়ার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অবশ্যই রাণী এলিজাবেথ। এর বাইরেও একটা ইংল্যান্ড আছে যার কথা কিন্তু আমরা অনেকেই জানিনা। আসুন এক ঝলকে দেখে নিই ইংল্যান্ড দেশটিকে এখানে https://sobbanglay.com/sob/england/
- মহাভারতে যে কৌরব, পাণ্ডব বা পাঞ্চালদের এত রমরমা, তাদের বংশের শুরু কিন্তু একই জায়গা থেকে। মহাভারতের রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার সন্তান ভরতের বংশেই জন্মগ্রহণ করেন কৌরব আর পাঞ্চালদের আদিপুরুষেরা। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kaurava-and-panchala-relation/
- দৈনন্দিন জীবনে ‘পাততাড়ি গোটানো‘ বাংলা প্রবাদটি আমরা প্রায়ই বলে থাকি। পাততাড়ি গোটানো-র অর্থ হল পালিয়ে যাওয়া বা চম্পট দেওয়া। এবার জেনে নেওয়া যাক কোথা থেকে এল এই প্রবাদটি? এই প্রবাদের উৎপত্তির গল্প বেশ সুন্দর। অনেক আগেকার কথা আমাদের দেশে গ্রাম গঞ্জে বালকেরা পাঠশালা যেত তারা সঙ্গে করে নিয়ে যেত হাতে বানানো কালি কঞ্চির কলম চাটাই। তালপাতা কিংবা কলাপাতায় তখন লেখার প্রচলন ছিল৷ দলবদ্ধভাবে তখন সকলে গুরুগৃহে যেত পড়তে৷ এই গুরুগৃহে যাওয়া থেকেই প্রবাদটির সূত্রপাত। কিভাবে? তা জানতে হলে পড়তে হবে https://sobbanglay.com/sob/bengali-proverb-pattari-gotano/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- যৌবনে যে আম্রপালী নগরবধূ হিসেবে বৈশালী নগরের সকল যুবকের কাম-পিপাসা মিটিয়েছেন, সেই আম্রপালীই একসময় প্রব্রজ্যা হিসেবে ভিক্ষুণীর বেশ ধারণ করেই বাকি জীবন অতিবাহিত করেছিলেন। আম্রপালীর রূপ-সৌন্দর্যে মুগ্ধ হয়ে সকল যুবক, তরুণই তাকে স্ত্রী হিসেবে পেতে চাইত আর গণরাজ্য বৈশালীতে এই নিয়ে ঘনিয়ে ওঠা সংঘাতের মীমাংসা হিসেবে কীভাবে আম্রপালী পরিণত হলেন নগরনটীতে, চলুন সেই ইতিহাস জেনে নেওয়া যাক এখানে https://youtu.be/xj3OjvnRxQI
- নামকরা পত্রিকায় প্রকাশিত হয় জনপ্রিয় সাহিত্যিকের গল্প ‘শাকিলা’। লেখকের দাবি মত সত্য ঘটনা অবলম্বনে এক বেশ্যার জীবনের উপর লেখা সেই গল্পে অনেক ভুল ভ্রান্তি খুঁজে পায় গল্পের প্রধান চরিত্র… সেই ভুল ধরিয়ে দিতেই গল্পের সেই চরিত্র যিনি কর্মসূত্রে দেহকর্মী তিনি চিঠি লেখেন গল্পকারকে… লেখক ইচ্ছেমৃত্যুর কলমে সেই ‘বেশ্যার চিঠি’ শুনুন এখানে – https://youtu.be/051cDNd3GqQ
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান