সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৯ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্মদিন। শৈলজানন্দ মুখোপাধ্যায় কল্লোল যুগের একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক তথা চলচ্চিত্র পরিচালক। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক শৈলজানন্দ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sailajanand-mukhopaddhay/
- আজ ডেভিড লিভিংস্টোনের জন্মদিন। তাঁর সৌজন্যেই আফ্রিকা মহাদেশ সারা বিশ্বের কাছে তাঁর অসীম সৌন্দর্য নিয়ে প্রকাশিত হয়। দুর্গম গহীন জঙ্গল পেরিয়ে, ভয়ংকর হিংস্র পশুর আক্রমণ থেকে বেঁচে মাইলের পর মাইল পথ অতিক্রম করে তিনি খুঁজে বের করেছেন অসামান্য ভিক্টোরিয়া জলপ্রপাত, খরস্রোতা জাম্বেসি নদী। সিংহের আক্রমণ থেকে কোন রকমে প্রাণে বেঁচে আবার বেরিয়ে পড়েছেন আফ্রিকার অচেনা অজানা সৌন্দর্যের খোঁজে। তাঁর অসামান্য জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/david-livingstone/
- আজ শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুদিন। আওয়ামী লীগের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তিনিই হুসেইন মুহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন এবং তিনি সেই সরকারের রাষ্ট্রপতি পদে আসীন হন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shahabuddin-ahmed/
- আজ আর্থার সি ক্লার্কের মৃত্যুদিন। তিনি কল্পবিজ্ঞান কাহিনির ধারায় নতুন পথপ্রদর্শক। প্রায় শতাধিক বইয়ের লেখক আর্থার ক্লার্কের আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যতের নানা আবিষ্কার বিষয়ে রসসিদ্ধ রচনা আজও পাঠক-পাঠিকাদের খুবই প্রিয়। তাঁর জীবন সম্পর্কে আরো নানা তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arthur-c-clarke/
- আজ সাহিত্যিক ও লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্যের মৃত্যুদিন। পুরুলিয়ার ছৌ নৃত্যকে বিশ্বমঞ্চে তিনিই প্রথম তুলে ধরেন। ‘বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস’, ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ জনপ্রিয় এই বইগুলির লেখকও তিনি। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashutosh-bhattacharya/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ মার্চ। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-19
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- মানব জীবনে বিবাহ এক নতুন সম্পর্কের নাম যা একটি পুরুষ ও একটি নারীর মধ্যে হয়ে থাকে৷বিবাহকে চলতি কথায় ‘বিয়ে’ বলা হয়ে থাকে। বিয়ে এমন একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়।সাধারণভাবে দুটি হৃদয়ের বন্ধন হল বিয়ে৷ বিয়ে কেবল দুটি মানুষের নয় দুই পরিবারের মেলবন্ধন ঘটায়৷ পড়ুন এখানে https://sobbanglay.com/sob/marriage/
- বাঙালীর কাছে প্রশান্তির আরেক নাম ঘাটশিলা। ঘাটশিলাকে অমর করে গেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর রচনায়। অনুচ্চ পাহাড় টিলা সুবর্ণরেখা নদী মন্দির নিয়ে ঘাটশিলা। ঘাটশিলার যে এক সৌম্য রূপ আছে তার আঘ্রাণ নিতে গেলে আপনাকে একবার ঘুরে আসতেই হবে সুবর্ণরেখা নদীর তীরে এই শহরে এখানে https://sobbanglay.com/sob/ghatshila/
- ঘুমোতে ঘুমোতে এমন কি কখনও মনে হয়েছে আপনার আপনি যেন পড়ে যাচ্ছেন কোন অতলে ? আর তারপরেই ধড়ফড় করে ঘুম থেকে উঠে দেখলেন নিজের বিছানাতেই দিব্যি বসে আছেন! ভাবছেন ব্যাপারটা কি হল ? দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিলেন। এরপর আবার একদিন একই ঘটনা ঘটল। এবার আর দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিতে পারলেন না। দুশ্চিন্তায় ডুবে যাওয়ার আগে জেনে রাখুন এমন ঘটনা পৃথিবী জুড়ে অনেক মানুষের সাথেই ঘটছে। এই ঘটনাটিকে বলে হিপনিক জার্ক। এই হিপনিক জার্ক সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/hypnic-jerk/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- পিতৃহারা টমাস আলভা এডিসন একদিন স্কুল থেকে বাড়ীতে এসে তাঁর মাকে একটি চিঠি দিয়ে বললেন, “মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।” মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে তিনি বললেন, “মা, কাঁদছো কেন?” চোখ মুছতে মুছতে মা বললেন, “বাবা, এটা আনন্দের কান্না!” সেই চিঠিটির পাঠ শুনুন এই ভিডিওতে https://youtu.be/-M99kfhJ7Io
- রাজীব চক্রবর্ত্তীর কলমে ও কণ্ঠে “আগামীর আশ্বাস” কবিতাটির পাঠ শুনুন এখানে https://youtu.be/wER4NnxoyxQ
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান