সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মতিলাল নেহেরুর জন্মদিন। সাইমন কমিশনের বিরোধিতা করে নেহেরু রিপোর্টেই প্রথম ভারতীয়দের দ্বারা পূর্ণ স্বরাজের দাবিতে একটি সংবিধানের খসড়া নির্মাণ করেন মতিলাল নেহেরু। তিনিই প্রথম সেই সংবিধানের খসড়ায় প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের কথা বলেন। জাতীয় কংগ্রেসের এক অন্যতম নরমপন্থী নেতা মতিলাল নেহেরুর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/motilal-neheru/
- আজ সিগমুন্ড ফ্রয়েডের জন্মদিন। তিনি মনোবিজ্ঞানকে প্রথম চিকিৎসা শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁকে ‘মনঃসমীক্ষণের জনক’ বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sigmund-freud/
- আজ ম্যাক্সিমিলিয়েন রোবসপিয়েরের জন্মদিন। ইতিহাসে কুখ্যাত সন্ত্রাসের রাজত্বের নেপথ্যের মূল কান্ডারি ছিলেন ম্যাক্সিমিলিয়েন রোবসপিয়ের। সন্দেহভাজন প্রতিবিপ্লবীদের বিনা বিচারে গ্রেপ্তার এবং হত্যা করে নিখুঁত একটি ফরাসি প্রজাতন্ত্র গঠন করতে চেয়েছিলেন তিনি। অবশ্য লাগামছাড়া সন্ত্রাসই হয়েছিল তাঁর পতনের মূল কারণ। তবে রোবসপিয়ের সারাজীবন আইনের সমতার কথা বলেছিলেন। দাসপ্রথার অবলুপ্তি নিয়ে যেমন সরব হয়েছিলেন তেমনি একসময় মৃত্যুদন্ডকে রদ করবার জন্যও ওকালতি করেছিলেন। এমনই বিচিত্র এবং বিতর্কিত এক ব্যাক্তিত্ব ম্যাক্সিমিলিয়েন রোবসপিয়ের সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maximilien-robespierre/
- আজ কাজী নূরুজ্জামানের মৃত্যুদিন। মুক্তিযুদ্ধের অন্যতম কমান্ডার এবং লেখক কাজী নূরুজ্জামানকে নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kazi-nuruzzaman/
- আজ রজত কুমার সেনের মৃত্যুদিন। স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী শহীদ রজতকুমার সেন গুপ্ত বিপ্লবী দল ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র সদস্য ছিলেন। মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনায় বিপ্লবী দলের সদস্য হিসেবে ১৮ এপ্রিল ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। তাকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajat-kumar-sen/
- আজ মারিয়া মন্টেসরির মৃত্যুদিন। তিনি ছিলেন একজন ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ। তাঁর উদ্ভাবিত ‘মন্টেসরি শিক্ষাপদ্ধতি’ বর্তমানে পৃথিবীর অনেক সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রচলিত রয়েছে। শিশুদের উপযোগী এই শিক্ষা পদ্ধতির জন্যই তিনি শিক্ষার ইতিহাসে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maria-montessori/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৬ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-06
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পশ্চিমবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত হল দীঘা। কথাতেই আছে, বাঙালির ঘোরার জায়গা হল দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। দীঘা এমন একটি সমুদ্রসৈকত, যা বাঙালির কাছে কখনও পুরনো হয়না। খুব সহজে এবং নিজের বাজেটের মধ্যে সমুদ্র দেখতে বাঙালি এখানে আসবেই। আর তাই তো দীঘা সবসময় ভিড়ে ঠাসা থাকে। দীঘা নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/digha-trip/
- মরুভূমিতে উট-ই রাজা। মরুভূমির ঐ ভয়ানক তাপমাত্রা জীবন ধারণের সব রকমের প্রতিকূল পরিস্থিতি সহ সমস্ত বিরুদ্ধ অবস্থাকে জয় করার ক্ষমতা প্রকৃতি কেবল উটকেই দু’হাত খুলে দিয়েছে আর সেই কারণেই উটকে মরুভূমির জাহাজ বলা হয়। কিন্তু ঠিক কি কি বিশেষ বৈশিষ্ট্য উটের রয়েছে যার জন্য উট জীবন ধারণের পক্ষে প্রতিকূল মরুভূমিকে অনায়াসে জয় করতে পারল? আসুন জানা যাক একে একে এখানে https://sobbanglay.com/sob/why-does-camel-is-called-ship-of-desert
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাস জুড়ে পালিত হয়।
বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে .
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
হঠাৎ বিকেল থেকে প্রচণ্ড ঝড়। সন্ধ্যে হয়ে এল, কিন্তু ঝড় কমেনিই এতটুকু, সঙ্গে মোটা বৃষ্টির ফোঁটা বন্ধুত্ব করেছে সেই ঝড়ের সাথে। রাস্তায় লোক প্রায় নেই বললেই চলে। আছে কিছু রাস্তার ধারের দোকানদারেরা, যারা এখন দোকান বন্ধ করে বাড়ি ফেরার ব্যবস্থা করছে। হাওয়ায়, ধুলোয়, বৃষ্টিতে ভেজা এই ফাঁকা রাস্তা দিয়ে একাকী হেঁটে চলেছে উদান। হঠাৎ করে শহরে আসা এই তুমুল ঝড়বৃষ্টি বিচলিত করে দিয়েছে সকলকে, শুধু বিচলিত করতে পারেনি তাকে। “ভালোবাসা বাকি আছে”
অবশ্য যার মনের ভেতরেই একটা বিশাল ঝড় বয়ে চলেছে, তাকে আর বাইরের ঝড় কিই বা বিচলিত করবে! রাস্তার মাঝ দিয়েই হেঁটে চলেছে সে। বৃষ্টিতে সে ভিজে গেছে পুরো, ভিজে গেছে তার বাঁহাতে ধরা ঐ ডাক্তারি রিপোর্টগুলোও।
“ও দাদা! চলে আসুন এদিকে। ভিজে গেছেন যে।” একজন দোকানদার উদানকে দেখে তার দোকানে আসবার জন্য ডাক দিল। কিন্তু উদানের কানে পৌঁছল না সে কথা, কানে পৌঁছলেও মনে পৌঁছল না। মনে তার উথাল পাথাল চলছে। যেমন ভাবে হেঁটে যাচ্ছিল তেমনভাবেই হেঁটে চলল সে। থামল একেবারে নিজের বাড়ির দরজায় এসে। দরজা খুলে বীপ্সা বেরিয়েই প্রায় চেঁচিয়ে উঠল, “তুমি ভিজে গেছো তো পুরো। কোথাও একটা দাঁড়াতে পারলে না?”
এতক্ষণে যেন হুঁশ ফিরল উদানের, বীপ্সার স্বরে হুঁশ ফিরল উদানের। আর তখনই খেয়াল হল বীপ্সাকে এখনই বললে চলবে না কি চলছে তার মনে। ডাক্তার যে বলেছে, “এখন কিন্তু আপনাকেই ওনার খেয়াল রাখতে হবে।”
কি হয়েছে বীপ্সার? উদান কি পারবে তাকে ভালো করে তুলতে? দেখুন রুবাই শুভজিৎ ঘোষের কলমে প্রেমের গল্প, “ভালোবাসা বাকি আছে”
অন্যান্য আরও যা পড়বেন :
মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন

আপনার মতামত জানান