সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ এইচ ডি দেবেগৌড়ার জন্মদিন। ভারতের একাদশতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সুবক্তা হিসেবে বিধানসভার অনেক প্রবীণ ও নবীন নেতার প্রশংসা অর্জন করেছিলেন। জরুরি অবস্থার সময় তিনি ব্যাঙ্গালোর সেন্ট্রাল জেলে বন্দীও ছিলেন বেশ কিছু সময়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/h-d-deve-gowda/
- আজ জগদীপ ধনকরের জন্মদিন। জয়পুরের অনগ্রসর মানুষদের ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করার কাজে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন জগদীপ ধনকর। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে তাঁর প্রচ্ছন্ন বিবাদ চলছেই, বিতর্কও জন্মেছে তাঁকে কেন্দ্র করে। রাজনীতির তর্জার আড়ালে চাপা পড়ে থাকে তাঁর ক্রীড়া বিষয়ে আগ্রহের কথা। জগদীপ ধনকর সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jagdeep-dhankhar/
- আজ ওমর খৈয়ামের জন্মদিন। নজরুল তাঁর সম্পর্কে লিখেছেন, ”ওমরের কাব্যে শারাব-সাকির ছড়াছড়ি থাকলেও তিনি জীবনে ছিলেন আশ্চর্য রকমের সংযমী। তাঁর কবিতায় যেমন ভাবের প্রগাঢ়তা, অথচ সংযমের আঁটসাঁট বাঁধুনী, তাঁর জীবনও ছিল তেমন…।” কেবল কবি হিসেবেই তিনি পরিচিত নন, তিনি গণিতবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ ও বটে। ইংরেজ কবি এডওয়ার্ড ফিটজেরাল্ড, তাঁর লেখা রুবাইগুলি ইংরেজিতে অনুবাদ ও সংকলিত করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/omar-khayyam/
- আজ বার্ট্রান্ড রাসেলের জন্মদিন। ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণের তীব্র নিন্দা করেছিলেন তিনি আর তাই শান্তির পক্ষে কথা বলার ফলে কারাবন্দি করা হয়েছিল তাঁকে। বিশ্লেষণাত্মক দর্শনের প্রতিষ্ঠাতাও বলা যায় তাঁকে। গণিত ও যুক্তিবিদ্যার জগতে তাঁর লেখা গ্রন্থের মূল্য অপরিসীম। ভাষার দর্শন, বিজ্ঞানের দর্শন নিয়ে তিনি যেমন চিন্তাভাবনা করেছেন, তেমনি উন্মুক্ত যৌনশিক্ষার পক্ষে সওয়াল করে তীব্র নিন্দা ও সমালোচনারও শিকার হয়েছিলেন তিনি। নারীদের ভোটাধিকারের পক্ষেও লেখালেখি করেছেন তিনি। এই প্রতিভাবান দার্শনিক ও চিন্তক বার্ট্রান্ড রাসেল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bertrand-arthur-william-russell/
- আজ নীলরতন সরকারের মৃত্যুদিন। নীলরতন সরকার মেডিক্যাল কলেজের নাম সকলেই শুনেছেন। এর প্রতিষ্ঠাতা যে বিখ্যাত ডাক্তার নীলরতন সরকার তাও জানেন আপনারা। কিন্তু এটা জানেন কি এই কলেজের নাম ছিল আগে কারমাইকেল মেডিক্যাল কলেজ। এক মাসের মধ্যে এক লক্ষ টাকা সংগ্রহ করে এই কলেজ তৈরির অনুমোদন পেয়েছিলেন নীলরতন সরকার। এরকম আরো বহু জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। তাঁর জীবনী নিয়ে সেই সব তথ্য জানতে গেলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nilratan-sircar/
- আজ অক্ষয় কুমার দত্তের মৃত্যুদিন। উনিশ শতকের নবজাগরণের বাহকদের মধ্যে অন্যতম অক্ষয় কুমার দত্ত একাধারে সাংবাদিক, প্রাবন্ধিক এবং লেখক। বাংলা ভাষায় বিজ্ঞানের চর্চা এবং স্কুলপাঠ্য বইতে অতি সহজ-সরল ভাষায় বিজ্ঞানের ধারণা দানের প্রয়াসে তিনিই ছিলেন পথপ্রদর্শক। ‘তত্ত্ববোধিনী পাঠশালা’য় ভূগোল ও পদার্থবিদ্যার শিক্ষকতা করে বাংলা ভাষায় সেকালের পাঠ্যপুস্তকের অভাব মেটাতে নিজেই গ্রন্থ প্রণয়ন করেন তিনি। ব্রাহ্ম ধর্মে দীক্ষিত অক্ষয় কুমার দত্তের জীবনের আরো বিশদে তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/akshay-kumar-dutta/
- আজ চারণ কবি মুকুন্দ দাসের মৃত্যুদিন। কাজী নজরুল তাঁর সম্পর্কে বলেছিলেন ‘বাংলা মায়ের দামাল ছেলে’। অষ্টম শ্রেণী পাস ছেলেটির গানের গলা যেমন তাক লাগিয়ে দিয়েছিল বরিশালবাসীকে। তেমনি দেশবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করার জন্য। তাঁর অগ্নিস্নাত লেখনী ইংরেজ শাসকের ঘুম কেড়ে নিয়েছিল। মুকুন্দ দাস সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mukunda-das/
- আজ বিজ্ঞানী পঞ্চানন মাহেশ্বরীর মৃত্যুদিন। জয়পুরের এক অতি মধ্যবিত্ত পরিবারের সন্তান, হয়ে গেলেন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী। চোখের অসুবিধার জন্য ডাক্তারী পড়ার সাধ পূর্ণ হলো না। কিন্তু জীবন কি থেমে থাকে নাকি স্বপ্নকে থামিয়ে রাখা যায়। প্রচন্ড মেধা, অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম দিয়ে অনেক কিছুই করা সম্ভব। যেমন করেছিলেন “আধুনিক ভ্রূণ বিদ্যার জনক” উদ্ভিদ বিজ্ঞানী পঞ্চানন মাহেশ্বরী। সপুষ্পক উদ্ভিদের ওপর টেস্ট টিউব ফার্টিলাইজেসান পদ্ধতি প্রয়োগ করে, সারা পৃথিবীর উদ্ভিদবিদ্যার জগতে একসময় আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর জীবনের নানা কাহিনী জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/panchanan-maheshwari/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-18
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ সাবিত্রী চতুর্দশী ব্রত। এই ব্রতের পিছনের প্রচলিত কাহিনী নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/savitri-choturdoshi-brata
- আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ফলহারিণী কালী পূজা হয়। কালীপূজা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kali-puja/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। আজকের দিনে একবার ঘুরে আসবেন নাকি কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরে? চার হাজার বছরের প্রাচীন মিশরীয় মমি থেকে অগুন্তি ফসিলের সংগ্রহ, বাহান্ন হাজারেরও বেশি মুদ্রার ঈর্ষণীয় সংগ্রহ থেকে থেকে শুরু করে শতাধিক বছর প্রাচীন বিভিন্ন প্রাণীর দেহের অবশেষ – ভারতীয় জাদুঘর যেন এককথায় টাইম মেশিন ভ্রমণ। এই জাদুঘর সম্পর্কে আরও নানান খুঁটিনাটি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/indian-museum-trip/
- ভারতবর্ষে যে ক’টি কালী সাধনা স্থল আছে দক্ষিণেশ্বর কালী মন্দির তাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি ইতিহাস আছে। ১৮৪৭ সালে কলকাতার জানবাজারের রানি রাসমণিদেবী অন্নপূর্ণার পুজো দেবেন বলে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। ২৪টি নৌকা আত্মীয়স্বজন দাসদাসী সবকিছু প্রস্তুত। যাত্রার ঠিক আগের দিন রাতে রানি দেবী কালীর স্বপ্নাদেশ পান যে তার কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গাতীরেই একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়েই পূজা গ্রহণ করবেন। এই মন্দির নিয়ে জানা অজানা তথ্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakshineswar-temple
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
পঞ্চানন মাহেশ্বরী, সপুষ্পক উদ্ভিদের টেস্ট টিউব ফার্টিলাইজেশানের ওপর গবেষণার জন্য উদ্ভিদবিজ্ঞানের জগতে বিখ্যাত। অসামান্য পান্ডিত্যের অধিকারী পঞ্চানন মাহেশ্বরীকে ‘আধুনিক ভ্রূণ বিদ্যার জনক’ বলা যায়। তাঁর অসামান্য জীবনী নিয়ে জানতে দেখুন এই ভিডিও
.
.
.
.
.
ধর্মীয় অনুষ্ঠান :
বৈশাখ মাসের সংক্রান্তি অথবা জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করা হয়। এই দিন সাবিত্রী, সত্যবান ও ধর্ম রাজার পূজা করা হয়। বলা হয় এই ব্রত পালন করলে বৈধব্য যন্ত্রনা ভোগ করতে হয় না। সধবা মহিলারা এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে
.
.
.
.
.
আজ জ্যৈষ্ঠমাসের অমাবস্যার চতুর্দশ তিথি। এই তিথিতে ফলহারিণী কালী পূজা হয়। কালীপূজা নিয়ে বিস্তারিত দেখুন এখানে
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান