সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজকের দিনে বরাক উপত্যকা বাংলাভাষা আন্দোলন হয়েছিল। ভাষা আন্দোলন বলতে আমরা ভারতবাসী বাংলাদেশের ভাষা আন্দোলনকেই বুঝি। কিন্তু এরও আগে ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলা ভাষার আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন শুরু হয়েছিল আজকের এই দিনে তাতে শহীদ হয়েছিলেন এগারোটি তরতাজা প্রাণ। ইতিহাস বিস্মৃত সেই বরাক উপত্যকার ভাষা আন্দোলন নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/barak-valley-bengali-language-movement
- আজ মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জন্মের পর ঘুটঘুটে কালো গায়ের রং দেখে আঁতুর ঘরেই আদর করে তাঁর নাম দেওয়া হয়েছিল কালোমানিক। ছোট বেলায় হাঁটতে শেখার পর বাড়ির আঁশবটিতে তিনি একবার নিজের পেট কেটে দুফালা করে ফেলেছিলেন। সেই দুরন্ত শিশুকেই বাংলা সাহিত্য জগত চেনে মানিক বন্দ্যোপাধ্যায় নামে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manik-bandopadhyay
- আজ নানা সাহেবের জন্মদিন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁর নাম। তাঁর সাহসিকতায় দশ থেকে পনেরো হাজার সৈন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ভারতীয় ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে তিনিই প্রথম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন। নানাসাহেবের রহস্যময় মৃত্যু, তাঁর ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা তাঁর জীবনী সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nana-saheb/
- আজ ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্মদিন। এখনও অবধি ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি তিনি । দেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি পদের জন্য দুইবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/neelam-sanjiva-reddy/
- আজ হো চি মিন-এর জন্মদিন। হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েতনামি কংগ্রেসের নেতৃত্ব দিয়ে গেছেন। স্বাধীন ভিয়েতনামের তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং পরে রাষ্ট্রপতিও হন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ho-chi-minh/
- আজ শম্ভু মিত্রের মৃত্যুদিন। তিনি বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিকার ও অভিনেতা। তিনি ছিলেন বাংলার নবনাট্য আন্দোলনের পুরোধা পুরুষ, নাট্যসংস্থা ‘বহুরূপীর’ কর্ণধার। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sombhu-mitra/
- আজ যদুনাথ সরকারের মৃত্যুদিন। যদুনাথ সরকার একজন খ্যাতনামা বাঙালি ঐতিহাসিক। দীর্ঘ ছয় দশক ধরে ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস গবেষণার কাজে, মূলত মুঘল সাম্রাজ্যের অতীতের পুঙ্খনাপুঙ্খ চর্চা ও বিশ্লেষণে তিনি ছিলেন অগ্রদূত। ঐতিহাসিক ই. শ্রীধরন তাঁর ‘তাঁর সমসাময়িক শ্রেষ্ঠ ভারতীয় ইতিহাসবিদ’ বলে অভিহিত করেছেন। পাঁচ খণ্ডে রচিত ‘হিস্ট্রি অব ঔরঙ্গজেব’ তাঁর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jadunath-sarkar/
- আজ জামশেদজি টাটার মৃত্যুদিন। ভারতীয় শিল্পের জনক বলা হয় তাঁকে। তাঁরই নামে ঝাড়খণ্ডের একটি অন্যতম শহর জামশেদপুর। ভারতকে ভবিষ্যতে বস্ত্রশিল্পের দুনিয়ায় এক উল্লেখযোগ্য স্থানে উন্নীত করতে চেয়েছিলেন তিনি, সঙ্গে ছিল তাঁর স্বদেশিয়ানার ভাবনা। আর সেই ভাবনা নিয়ে ভারতে রপ্তানিকৃত কাপড়ের বিক্রি কমাতে নিজের কাপড় কলে উন্নতমানের কাপড় তৈরি চেষ্টা করেন জামশেদজি। শুধুমাত্র একজন উদ্যোগপতি হওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন অন্যতম শ্রেষ্ঠ জনহিতকারীও। তাঁর কর্মময় জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jamsetji-tata/
- আজ কমলা ভট্টাচার্যের মৃত্যুদিন। তিনি ভারত তথা বিশ্বের প্রথম এবং ভারতের একমাত্র মহিলা ভাষা শহীদ যিনি মাত্র ষোলো বছর বয়সে ১৯৬১ সালের বরাক উপত্যকার ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kamala-bhattacharya/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৯ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-19
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র বরাক উপত্যকা বাংলাভাষা আন্দোলন হয়। সেদিন গুলিবর্ষণের পর স্টেশন চত্বরে ৯ টি লাশ পাওয়া গিয়েছিল। পরদিন ২০ মে এই লাশ কাঁধে বহন করে বিরাট শোক মিছিল সারা শিলচর শহর প্রদক্ষিণ করে। গুলি বর্ষণের পরদিন আরো দুটি লাশ পাওয়া যায়। এই নিয়ে লাশের সংখ্যা দাঁড়ায় এগারোতে। বরাক উপত্যকার ভাষাশহীদদের সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/martyr-of-barak-valley-bengali-language-movement
- ভারতীয় উপমহাদেশে ক্রিকেট অন্যতম জনপ্রিয় খেলা। বেশিরভাগ দেশবাসীই ক্রিকেট খেলার বিষয়ে আগ্রহী। আর বিশ্বকাপ ক্রিকেট নিঃসন্দেহে সমস্ত ক্রিকেট প্রতিযোগিতার সেরা প্রতিযোগিতা। আর ক্রিকেট মানেই রেকর্ড – বিশ্বকাপ ক্রিকেটের নানান রেকর্ড সম্বন্ধে জানতে পড়ুন এই লেখাটি https://sobbanglay.com/sob/worldcup-cricket-records/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বাংলা ভাষা নিয়ে একাধিক আন্দোলন হয়েছে। এর মধ্যে সব থেকে বিখ্যাত বাংলাদেশের ভাষা আন্দোলন – এই আন্দোলনেরই একটি বিশেষ দিন একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস হিসেবে পরিচিত যা পরবর্তীকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পায়।
এই বিখ্যাত আন্দোলনের কথা বহুল প্রচারিত, এর বাইরেও একাধিক বাংলা ভাষা আন্দোলন হয়েছে। তার একটি বরাক উপত্যকা আন্দোলন – এর কথাও সচেতন বাঙালি জানেন। কিন্তু মানভূম ভাষা আন্দোলনের কথা খুব কম মানুষেই জানেন। এই সকল কথাই বলেছেন সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা রুবাই শুভজিত ঘোষ। ভিডিওটি দেখুন এখানে
.
.
শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে বাউলদের কণ্ঠে শুনুন মনের মানুষ গানটি
.
অন্যান্য আরও যা পড়বেন :
মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


Leave a Reply to Giresun çelik asma kat projesiCancel reply