সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন। তিনি স্বাধীনতা আন্দোলনের জনপ্রিয় নেতা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। উদার মনোভাব হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষের প্রতি তাঁর দরদী মনোভাব দেখে দেশের মানুষ তাঁকে দেশবন্ধু উপাধি দেয়। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/deshbandhu-chittaranjan-das/
- আজ জে বি এস হ্যালডেনের জন্মদিন। ‘নব্য-ডারউইনবাদ’-এর একজন অন্যতম প্রবক্তা ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জে বি এস হ্যালডেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের হয়ে যুদ্ধও করেছিলেন। শেষ জীবনটা তিনি ভারতেই কাটিয়েছিলেন। এমনকি ভারতের নাগরিকত্বও গ্রহণ করেছিলেন তিনি। হিন্দুধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আপন করে নিয়েছিলেন ভারতের সংস্কৃতিকে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/j-b-s-halden/
- আজ বৈদ্যনাথ মিশ্রের মৃত্যুদিন। তিনি একজন খ্যাতনামা হিন্দি এবং মৈথিলী কবি যিনি নাগার্জুন নামে বেশি পরিচিত ছিলেন৷ তাঁকে মৈথিলী ভাষার সবথেকে শক্তিশালী কবি বলা হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/vaidyanath-mishra/
- আজ ভূপেন হাজারিকার মৃত্যুদিন। তাঁর হাত ধরেই আসাম এবং উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি এবং লোক সংগীতের জাতীয় পর্যায়ে হিন্দি সিনেমায় প্রবেশ ঘটেছে। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/bhupen-hazarika/
- আজ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মৃত্যুদিন। বিশ্বে প্রথম রঙিন ছবি তৈরি করেছিলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তাঁর তড়িৎ-চুম্বকত্বের বিষয়ে ৪টি সমীকরণ পদার্থবিজ্ঞানের জগতে আমূল পরিবর্তন এনে দেয়। আলোক তরঙ্গের মত আরও যে এক প্রকার অদৃশ্য তরঙ্গের অস্তিত্ব রয়েছে, তা প্রথম তিনিই বলেন। গ্যাসের গতিতত্ত্বের জনকও বলা হয় তাঁকে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/james-clerk-maxwell/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-5
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর জন্মস্থান হিসেবে বিখ্যাত জয়রামবাটি এবং কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই দুই স্থানে।সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর এবং জয়রামবাটি ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
- শীতকালের ভোরে বা সকালে মুখ হাঁ করে হাওয়া ছাড়লে ধোঁয়ার মত বের হয়। বিশেষ করে খুব জাঁকিয়ে ঠান্ডা পড়লে এই ধোঁয়া এতই ঘন হয়ে বের হয় যে আমরা অনেকে একে সিগারেট এর ধোঁয়া বলে মজাও করে থাকি। কিন্তু শীতের সকালে মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন তা কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/smoke-from-mouth-in-winter/
আজ ইউটিউবে কী দেখবেন :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg.
- রুবাই শুভজিৎ ঘোষের মতে ড্যানিয়েল ক্র্যাগের জেমস বন্ডের সিরিজটি শ্রেষ্ঠ জেমস বন্ড সিরিজ। এর আগের জেমস বন্ড সিনেমাগুলোতে এইভাবে সিরিজের ভাবনাটাই ছিল না। ড্যানিয়েল ক্র্যাগকে নিয়ে রিবুট হল জেমস বন্ড সিরিজ। আর তাই ইয়ান ফ্লেমিং-এর প্রথম জেমস বন্ড উপন্যাস “ক্যাসিনো রয়্যাল” হল এই সিরিজের প্রথম সিনেমা। এই সিরিজের টাইমলাইন গুলো খুব সুন্দর, যেটা আগে ছিল না। আগের সিনেমাগুলোয় একটার সাথে আরেকটার সম্পর্ক ছিল না। এখানে সেটা নেই। যেহেতু এটা একটা সিরিজ হিসাবে চলেছে তাই একটার সাথে আরেকটা লিঙ্ক করে এগিয়েছে। বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে এই ভিডিও https://youtu.be/5Q9zDFoLtxY
অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান