সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ কামাল রনদীভের জন্মদিন। কামাল রনদীভ একজন জৈবচিকিৎসা বিজ্ঞানী যিনি মূলত ভাইরাস ও বিভিন্ন ধরণের ক্যান্সারের মধ্যে আন্ত-সম্পর্ক বিষয়ে গবেষণার জন্য প্রসিদ্ধ।তিনি প্রথম টিউমার ভাইরাস ও হরমোনের আন্ত:সম্পর্কের সঙ্গে ক্যান্সার প্রবণতার যোগসূত্র শনাক্ত করেন। তিনি ভারতীয় মহিলা বিজ্ঞানী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamal-ranadive/
- আজ এয়ার মার্শাল সুব্রত মুখার্জীর মৃত্যুদিন। স্বাধীন ভারতের বায়ুসেনার প্রথম ‘কমান্ডার ইন চিফ’ ছিলেন সুব্রত মুখার্জী। বায়ুসেনার সর্বাধিনায়ক এই বাঙালিকে আপামর ভারতবাসী চেনে ‘ভারতীয় বায়ুসেনার জনক’ হিসেবে। সুব্রত মুখার্জীই প্রথম ভারতীয় এবং বাঙালি যিনি তৎকালীন ভারতীয় বায়ুসেনাকে আরো সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/subroto-mukherjee/
- আজ লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর মৃত্যুদিন। তিনি ভারতের প্রথম পেশাদার ভ্রাম্যমাণ আলোকচিত্রীদের মধ্যে অন্যতম এবং একাধারে একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lakshminarayan-ray-chowdhury/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-8
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ঘরের মেঝেতে পড়ে থাকা কোনো মরা আরশোলা বা প্রজাপতির দিকে। আপনি হয়তো তার পছন্দের খাবারটা একটু সরিয়ে অন্য কোথাও রেখে দিয়েছেন কিন্তু একটু পরেই দেখলেন সারিবদ্ধ পিঁপড়ের দল খাবারের সেই নতুন জায়গাটি ঠিক খুঁজে নিয়েছে। কখনও কি ভেবেছেন পিঁপড়েরা খাবারের সন্ধান পায় কীভাবে? জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/how-does-ant-find-food
- বঙ্গভঙ্গের মূল কান্ডারি লর্ড কার্জনের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। একসময় জাপানিদের বোমাবর্ষণের ভয়ে এই সৌধকে ঢেকে ফেলা হয়েছিল বিশেষ উপায়ে। সুদৃশ্য মার্বেল পাথরে তৈরি এই সৌধের চূড়ায় রয়েছে একটি ব্রোঞ্জের পরী। হ্যাঁ ঠিকই ধরেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতার অন্যতম বিখ্যাত এই দর্শনীয় স্থান প্রেমিক-প্রেমিকাদের কাছে বেশি জনপ্রিয় হলেও আম বাঙালিরাও শীতের ছুটিতে একটা দিন ভিক্টোরিয়ায় কাটাতে পছন্দ করেন। ভিক্টোরিয়া মেমোরয়াল ঘুরতে যাওয়ার আগে এখানে ভ্রমণের খুঁটিনাটি অনেক তথ্য জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/trip-to-victoria-memorial/
আজ ইউটিউবে কী দেখবেন :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg.
- পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথধাম হল হিন্দুদের চারধামের একটি ধাম। অন্য তিনটি ধাম হল বদরিনাথ, রামেশ্বরম ও দ্বারকা। প্রতিটা হিন্দু জীবনে অন্তত একটিবার এই চারটে ধাম ভ্রমণ করতে চান। আর চারধামের মধ্যে জগন্নাথধাম বাঙালির সবচেয়ে কাছে হওয়ায় বিষ্ণু বা জগন্নাথের আশীর্বাদ নিতে বাঙালি বারে বারে ছুটে আসে এখানে। আপনিও যদি পুরী জগন্নাথ মন্দির ঘুরতে যাবার প্ল্যান করছেন, তাহলে অবশ্যই দেখে নিন এই ভিডিও https://youtu.be/h-RCqzjL0Lc
অন্যান্য আরও যা পড়বেন :
- নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
- নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান