সববাংলায়

২০ অক্টোবর ।। ২ কার্ত্তিক।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি পাঁচ বছর অন্তর ২০ অক্টোবরে সারা বিশ্বজুড়ে বিশ্ব পরিসংখ্যান দিবস পালিত হয়। যেকোনো দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সঠিক ও সময়মতো পরিসংখ্যানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবস সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-statistics-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অতুলপ্রসাদ সেনের জন্মদিন। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটা আমরা বাঙালিরা কি পরম মমতায় প্রতি বছর ভাষা দিবসে গেয়ে থাকি। কিংবা দেশাত্মবোধক গানের মধ্যে আজও ‘হও ধরমেতে ধীর’, ‘উঠ গো ভারতলক্ষ্মী’ বা ‘বলো বলো সবে’ ইত্যাদি গানগুলি জনপ্রিয়। বাঙালি আজও অতুলপ্রসাদের গান বলতে নস্টালজিক হয়ে পড়ে। তিনিই লিখেছেন এমন অমর কালজয়ী সব গান। গানের জগতের পাশে সমান্তরালে বয়ে গেছে তাঁর রাজনৈতিক জীবন। প্রায় দুশো গানের সৃষ্টিকর্তা অতুলপ্রসাদ সেনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/atul-prasad-sen/
  • আজ সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মদিন। পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বনামধন্য আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দক্ষ রাজনীতিবিদ সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁরই পরামর্শে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এক বলিষ্ঠ, সাহসী ও নির্ভীক এবং একইসঙ্গে এক বিতর্কিত প্রশাসক হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় সিদ্ধার্থশঙ্কর রায়ের জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/siddhartha-shankar-roy/
  • আজ পল ডির‍্যাকের মৃত্যুদিন। বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক পদার্থবিদ তিনি। আইন্সটাইনের আপেক্ষিকতাবাদ হোক বা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব, সব ক্ষেত্রেই তিনি তাঁর মৌলিক অবদান রেখেছেন। আধুনিক বিজ্ঞান চর্চার ইতিহাসে পল ডির‍্যাকের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/paul-dirac
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-20

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ নবরাত্রির ষষ্ঠ দিন। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
  • আজ মহাষষ্ঠীতে মা দুর্গার বোধন হয়। ‘বোধন’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ‘বোধ’+‘অনট্‌’ ধাতু – অর্থাৎ জাগ্রত করা – অপরা জগতের ‘ধী’শক্তি দিয়ে পরাজাগতিক মহাশক্তিকে বোধিত্বে অর্থাৎ জাগ্রত অবস্থায় অধিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করা। বোধন নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bodhon
  • আজ মহাষষ্ঠী। এইদিনে দেবীর বোধন করা হয়। শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপূজার উপযুক্ত সময়। কিন্তু শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে দেবীর পূজা করে অকালে দেবীকে জাগ্রত করেন। অকালবোধন কথার অর্থ হল অসময়ে দেবীর আহ্বান করা। তবে গবেষকদের মতে রাম কখনই দুর্গাপূজা করেননি। বাল্মীকি রামায়ণে কোথাও অকালবোধনের উল্লেখ নেই। অকালবোধন নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/akalbodhon

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাঙালি হিন্দুদের সবথেকে জাঁকজমক পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল দুর্গাপূজা। শরৎ মাসে এই পূজো অনুষ্ঠিত হয় বলেই এই  ‘শারদোৎসব’ নামে বিখ্যাত। দুর্গাপূজার শুরু হয় বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষে। তবে কখনও তিথি অনুসারে অন্য মাসেও পূজা হয়। আর চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় যে দুর্গাপূজা তা বাসন্তী পূজা নামে পরিচিত। দুর্গাপূজা নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/durga-puja
  • দুর্গাপূজায় দেবী দুর্গার দশটি অস্ত্র দেখতে পাই।কিন্তু একথা হলফ করে বলা যায় আমরা অনেকেই কিন্তু জানিনা এই দশ অস্ত্রের অর্থ কি। দেবীর হাতের প্রতিটা অস্ত্রের কিন্তু অর্থ আছে। জানুন এখানে https://sobbanglay.com/sob/ten-weapons-of-goddess-durga
  • দুর্গাপূজাই কলকাতার বৃহত্তম ধর্মীয় উৎসব। বর্তমান কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপূজাটি হয় বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে। কলকাতার দ্বিতীয় প্রাচীনতম দুর্গাপূজাটি হল শোভাবাজার রাজবাড়ির পূজা। বিংশ শতাব্দীতে কলকাতায় বারোয়ারি বা সার্বজনীন পূজা জনপ্রিয় হয়। কিন্ত তাই বলে বনেদি বাড়ির পূজা এখনও মানুষের কাছে ভালই জনপ্রিয়।  কলকাতার নামকরা পুরনো পূজাগুলোর মধ্যে প্রথম সারিতে আছে শোভাবাজার রাজবাড়ি হাটখোলার দত্ত পাথুরিয়াঘাটা লাহাবাড়ির পূজা ছাতুবাবু-লাটুবাবুর বাড়ির পূজা মালিক বাড়ির পূজা ইত্যাদি। বনেদী বাড়ির পূজা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/religion/bonedi-bari-durga-puja-in-kolkata
  • নবরাত্রির সঙ্গেই জড়িয়ে আছে নবদুর্গার প্রসঙ্গ। দেবী পার্বতীর নয়টি পৃথক রূপকে একত্রে নবদুর্গা বলে। জানেন এই নয়টি রূপ কী কী? কী তাৎপর্য এই নয়টি রূপের? তাহলে আর দেরি কেন, এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/naba-durga/
  • নেতাজী সুভাষচন্দ্র স্বয়ং সভাপতিত্ব করেছিলেন বাগবাজারের পুজোর। বাগবাজারের পুজো মানেই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। সেই ১৯১৯ সালে শুরু হয়েছিল যে পুজো তার শতবর্ষ অতিক্রান্ত। এই পুজোর সঙ্গেই জড়িয়ে আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আশাপূর্ণা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিখ্যাত বাঙালির নাম। অষ্টমীর দিন বীরাষ্টমী ব্রতে এখানে জনতার ভিড়ে মিশে থাকতেন অনুশীলন সমিতির বিপ্লবীরা। লাঠিখেলা, কুস্তির মধ্য দিয়ে স্বদেশিয়ানা আর জাতীয়তাবোধের প্রসারে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো আজও বিরাট ঐতিহ্যবাহী। সেই পুজো সম্পর্কেই আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/bagbazar-pujo/
  • দেবী দুর্গার বদলে পূজিত হন অসুর – মহিষাসুর স্বয়ং। তিনি এখানে অনার্য সাঁওতাল মুণ্ডা ইত্যাদি উপজাতিদের প্রতিভূ এবং দেবী দুর্গার ব্রাহ্মণ্য আধিপত্যের শিকার। হ্যাঁ ঠিকই শুনেছেন, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে যেমন রাবণ নায়ক, তেমনি এখানের নায়ক অসুর। তাঁকে ঘিরেই গড়ে উঠেছে নতুন একটি উপকথা। জায়গাটা পুরুলিয়ার সোনাইঝুরি গ্রাম। হুদুড় দুর্গা নামে এখানে পূজিত হন মহিষাসুর। একে ঘিরে বিতর্কের শেষ নেই। জানতে চান সেই সব বিতর্কের কারণ কী? কেমন এই হুদুড় দুর্গার প্রকৃতি? তাহলে দেরি কেন, পড়ে ফেলুন এখনই – https://sobbanglay.com/sob/hudur-durga/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

মহাষষ্ঠীতে দেবীর বোধন করা হয়। সত্যযুগে রাজা সুরথ করেছিলেন দেবীর বোধন। সেটা ছিল চৈত্রমাসের শুক্লপক্ষ। ত্রেতাযুগে রাম শরৎকালে করেছিলেন দেবীর বোধন। কিন্তু শরতকাল দেবীর পূজার জন্য সঠিক সময় নয় বলে তাকে বলে অকালবোধন। আবার গবেষকদের মতে রাম দুর্গাপূজা করেনি, ওটা কৃত্তিবাসের মনগড়া। বোধন আর
অকালবোধন নিয়ে দেখুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

দেবী দুর্গার হাতে থাকে দশটি অস্ত্র। হিন্দু পুরাণগুলিতে এই অস্ত্রগুলির বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। কোন অস্ত্রের কী তাৎপর্য দেখে নিন এই ভিডিওতে

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/

  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading