সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- বাংলা ভাষার এক অসম্ভব প্রতিভাধর সাহিত্যিক হলেন সুকুমার রায়। আজ তাঁর জন্মদিন। মূলত শিশুসাহিত্যিক হিসেবেই তাঁর খ্যাতি-পরিচিতি। একাধারে তিনি লিখেছেন ছড়া, নাটক এবং রম্যরচনাও। তাঁর লেখা ‘আবোল তাবোল’-এর ‘ননসেন্স’ ছড়াগুলি পড়েনি এমন বাঙালি পাওয়া আজ দুষ্কর। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sukumar-ray/
- আজ হোমি জাহাঙ্গীর ভাবার জন্মদিন। তিনি একজন পরমাণু বিজ্ঞানী যাঁকে ভারতবর্ষের পরমানু চর্চার জনক বলা হয়৷ তিনি ভারতবর্ষে পরমাণু চর্চার প্রতিষ্ঠাতা, পরিচালক, পথপ্রদর্শক ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/homi-jehangir-bhabha/
- আজ রামচন্দ্র দত্তের জন্মদিন। রামচন্দ্র দত্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য এবং শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন- বৃত্তান্ত গ্রন্থটির রচয়িতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীর ভ্রাতুষ্পুত্র ছিলেন। বিবেকানন্দের থেকে তিনি বারো বছরের বড় ছিলেন। বিবেকানন্দের ষোল বছর বয়সে এই রামচন্দ্রই বিবেকানন্দকে দক্ষিণেশ্বর নিয়ে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণের সাথে সাক্ষাতের জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramchandra-dutta/
- আজ মারাদোনার জন্মদিন। ১৯৮৬’র বিশ্বকাপ। সাদা-কালো টিভির পর্দায় ভিড় করে সারা বিশ্বের মানুষ দেখেছিল একই ম্যাচে পরপর দুটি বিখ্যাত গোল। মাঝ মাঠ থেকে এগিয়ে পাঁচ জন ইংরেজ ফুটবলারকে পাশ কাটিয়ে দুরন্ত সেই গোলের জাদুতে মোহিত হয়ে আছে আজও ফুটবলের ইতিহাস। আর সেই গোলের কাণ্ডারী ফুটবলের ঈশ্বর মারাদোনা স্বয়ং। ‘হ্যাণ্ড অফ গড’ নিয়ে বিতর্ক উঠেছিল তুঙ্গে। ফুটবলের অবিশ্বাস্য ক্রীড়াদক্ষতা আর মাদক সেবনের অপরাধ-বিতর্ক ঘিরেই মারাদোনা আজও যেন এক কিংবদন্তি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/maradona/
- আজ এজরা পাউন্ডের জন্মদিন। এজরা পাউন্ড ছিলেন তাঁর সময়কার ইংরেজি সাহিত্যের একজন শীর্ষস্থানীয় কবি ও সমালোচক, বিশেষ করে শিল্প-সমালোচক হিসেবে তাঁর খ্যাতি ছিল সুবিদিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ezra-pound/
- আজ বিখ্যাত বাঙালি পক্ষীবিদ অজয় হোমের মৃত্যুদিন। চিড়িয়াখানায় বাঘের সঙ্গে খেলতেন তিনি, পরম যত্নে শিম্পাঞ্জিকে দুধ খাইয়ে মুখও মুছিয়ে দিতেন। আবার বাঙালি পাঠককে বাংলার পাখিদের সঙ্গে পরিচিত করার কৃতিত্বও তাঁরই। তিনি ‘বার্ডম্যান অফ বেঙ্গল’ নামে পরিচিত। তাঁর নাম বললেই একবারে মনে পড়ে ‘বাংলার পাখি’ বইটির কথা। শুধু পক্ষীবিজ্ঞানের জগতেই নয়, ক্রিকেট, গান, রান্না, ব্রিজ খেলা সবেতেই তিনি ছিলেন অনন্য। রবীন্দ্রসঙ্গীতের একান্ত অনুরাগী অজয় হোমের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ajoy-home/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ অক্টোবর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-30
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- মাঘ মাসের রটন্তি অমাবস্যাতে কিরীটেশ্বরী মন্দিরে বিশেষ পূজা হয়। মন্দিরটি হল মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন মন্দির। এই মন্দিরটি একটি সতীপীঠ যেখানে সতীর মাথার মুকুটের অংশ পড়েছিল বলে মানুষের বিশ্বাস। মুর্শিদাবাদ ভ্রমণে এলে অবশ্যই একদিন কিরীটেশ্বরী মন্দির ঘুরে দেখা উচিত। প্রচলিত জনশ্রুতি অনুসারে মীরকাশিম যখন রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, সেই দিন এই মন্দিরের এক শিবলিঙ্গ নাকি আপনা আপনি ফেটে যায়। মীরজাফর শেষ বয়সে কুষ্ঠ রোগে আক্রান্ত হলে রোগমুক্ত হবার আশায় দেবীর চরণামৃত পান করেন। দেবীর চরণামৃত মুখে নিয়েই নাকি মারা গিয়েছিলেন তিনি। আরও বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/
- নিজের সৃষ্টির উপর বারবার কলম চালানোটা লেখকদের বা শিল্পীদের কাছে খুব স্বাভাবিক কাজ। কিন্তু প্রচুর মানুষের সময়, অর্থব্যয়ে তৈরি করা ছবিও বারবার পরিবর্তিত হয়েছে কখনও নির্দেশক, কখনও প্রযোজকের ইচ্ছের উপর ভর করে। এর মধ্যে থেকে উঠে এসেছে এক নতুন সংস্করণ, এক নতুন নাম – ডিরেক্টর’স কাট। সিনেমায় ডিরেক্টর’স কাট বলতে কি বোঝায় তা জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/directors-cut/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে
.
.
.
.
.
.
ডাক্তার হিসেবে ডাঃ রায় যে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন সেই তিনিই আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর পশ্চিমবাংলার ভোল পাল্টে দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী হিসেবে বিধান রায় যে কাজগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম হল, স্যাটেলাইট টাউন সল্টলেক এবং কল্যাণী। ৮ খণ্ডে মেট্রো রেলের প্রাথমিক রিপোর্ট তৈরি। বোস ইনস্টিটিউটে আমেরিকার ৫ বিজ্ঞানীকে এনে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা। পঙ্গপাল যাতে শস্যের ক্ষতি না করে তার জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি। আধুনিক পদ্ধতিতে মাছ ধরার জন্য বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ এবং জাপান থেকে ট্রলার আমদানি। বিধান রায়ের উদ্যোগে তৈরি হল আসানসোলে ভারতের প্রথম সাইকেল কারখানা। চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা। বিধান রায় আমেরিকায় গিয়ে বন্যা নিয়ন্ত্রণে এবং সেচের জন্য ওখানকার টেনেসি ভ্যালি অথরিটি সংস্থাটির কাজকর্ম দেখে এসেছিলেন। সেই সূত্রেই তৈরি হল দামোদর ভ্যালি কর্পোরেশন। আমেরিকার ইঞ্জিনিয়ারদের বিধান রায় কলকাতায় ডেকে আনলেন। তৈরি হল, মাইথন, তিলাইয়া ও দুর্গাপুর জলাধার ও ব্যারেজ। গরিবদের জন্য প্রথম আবাসন পরিকল্পনা বিধান রায়ের। এইরকম মুখ্যমন্ত্রী বিধান রায়ের কিংবদন্তী গুলো নিয়ে জানুন এই ভিডিওতে
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান