সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তাঁকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “বিদ্যাসাগর বাংলা গদ্যভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন ও সুসংহত করিয়া তাহাকে সহজ গতি ও কর্মকুশলতা দান করিয়াছিলেন।” রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি সাহিত্য জগতে বিদ্যাসাগরের স্থানকে আমাদের কাছে স্পষ্ট করে তোলে৷ শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vidyasagar
- আজ মনমোহন সিং-এর জন্মদিন। তিনি একজন ভারতীয় জগদ্বিখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ যিনি স্বাধীন ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী ছিলেন৷ মনমোহন সিং ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী এবং জওহরলাল নেহেরুর পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুবার দেশের প্রধানমন্ত্রীর আসনে বসেছেন এবং মেয়াদ পূর্ণ করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/manmohan-singh/
- আজ দেব আনন্দ-এর জন্মদিন। ১৯৫৮ সালের চলচ্চিত্র ‘কালাপানি’-তে একটি কালো কোট পরে দেব আনন্দকে অসম্ভব আবেদনপূর্ণ ভঙ্গিতে দেখে এক কিশোরী আত্মহত্যা করে বসে। ভারতীয় দর্শকদের মধ্যে তাঁর এতটাই জনপ্রিয়তা এবং প্রভাব ছিল। দীর্ঘ ৬৫ বছরের জীবনে প্রায় ৯২টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ৩৫টি ছবি প্রযোজনা করেছেন আর ১৯টি ছবিতে পরিচালনাও করেছেন। আজও তিনি ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার অন্যতম কিংবদন্তী অভিনেতা। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dev-anand/
- আজ টি. এস. এলিয়ট-এর জন্মদিন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বসাহিত্যে নবতর চেতনার উন্মেষ ঘটিয়েছিল টি. এস. এলিয়টের ‘ওয়েস্টল্যাণ্ড’ কিংবা ‘হলো ম্যান’ ইত্যাদি কবিতাগুলি। মানবিক মূল্যবোধের অবক্ষয়, একাকিত্ব, বিচ্ছিন্নতা, ধ্বংস এসবই হয়ে উঠেছিল সেইসব কবিতার উপাদান। শুধু কবিতাই নয়, প্রবন্ধ ও নাটক রচনাতেও তাঁর খ্যাতি ছিল বিশ্বজোড়া। ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নোবেলজয়ী সাহিত্যিক এলিয়টের কাব্যভুবন আর ব্যক্তিজীবনের নানা তথ্য আরও বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/t-s-eliot/
- আজ সেরেনা উইলিয়ামসের জন্মদিন। টেনিসের জগতে প্রায় ২৯ কোটি ডলার পুরস্কারমূল্য হিসেবে অর্জন করেছেন বিশ্বখ্যাত মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। অলিম্পিকে মোট চারটি স্বর্ণপদক অর্জন করেছেন তিনি। তাছাড়া সেরেনা ছিলেন সর্বোচ্চ বেতনভুক টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তাঁর ক্রীড়া জীবনের সমস্ত তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/serena-williams/
- আজ উদয় শঙ্করের মৃত্যুদিন। ভারতীয় ধ্রুপদী নৃত্যধারার কিংবদন্তী নৃত্যশিল্পী উদয়শঙ্কর। তিনিই প্রথম ভারতীয় ধ্রুপদী নৃত্যের সঙ্গে আধুনিক পশ্চিমি ধারার নৃত্যের মিশ্রণ ঘটান। শাস্ত্রীয় নৃত্যশৈলীর উপর নির্মিত প্রথম চলচ্চিত্র ‘কল্পনা’ উদয়শঙ্করের অন্যতম স্মরণীয় কাজ। প্রথাগত নৃত্যশিক্ষা না থাকলেও এই অসম্ভব গুণসম্পন্ন মানুষটিই ভারতের আধুনিক নৃত্যধারার পথপ্রদর্শক ছিলেন। তাঁর সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে – https://sobbanglay.com/sob/uday-shankar
- আজ হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক। ছেলে নিজে চেয়েছিলেন সাহিত্যিক হবেন। শেষ পর্যন্ত হলেন এক অবিস্মরণীয় সঙ্গীত প্রতিভা। বস্তুত তাঁর হাত ধরেই লতা মঙ্গেশকরের বাংলা ছায়াছবির জগতে প্রবেশ। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hemanta-mukhopadhyay/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-26
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- “বিধবা বিবাহ”। স্রেফ দুটি শব্দ। এই দুটি শব্দই কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন সমাজকে। কেউ কেউ তো বলেই বসেছিলেন যে সমাজ নাকি রসাতলে গেল! হিন্দু ধর্ম উচ্ছন্নে গেল! কত বিতর্ক, কত বিদ্রুপ। নারীর সম্মান ও আত্মমর্যাদা রক্ষার্থে সর্বদা সচেষ্ট ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজে বিধবা বিবাহ প্রচলন করে বিদ্যাসাগর বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। বিধবা বিবাহ প্রচলন নিয়ে বিভিন্ন ঘটনা জানুন এখানে https://sobbanglay.com/sob/vidyasagar-and-widow-marriage/
- বিদ্যাসাগর তাঁর উইলের সর্বশেষ ধারায় লিখেছিলেন, “আমার পুত্র বলিয়া পরিচিত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যারপরনাই যথেচ্ছাচারী ও কুপথগামী। এ জন্য ও অন্যান্য গুরুতর কারণ বশতঃ আমি তাঁহার সংস্রব ও সম্পর্ক ত্যাগ করিয়াছি। এই হেতু বশতঃ বৃত্তি নির্ব্বন্ধস্থলে তাঁহার নাম পরিত্যক্ত হইয়াছে…।” বিদ্যাসাগর ও তাঁর পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু চিরকাল এরকম ছিল না। তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vidyasagar-and-his-son/
- এই ভদ্রলোকের পাণ্ডিত্য নিয়ে আলোচনা চায়ের টেবিলেও হাতে গোনা।আমরা কিন্তু অনেকেই জানিনা আমাদের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর নামে বিদেশে স্কলারশিপের ব্যবস্থা আছে। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manmohan-singh-scholarship/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তিনি ছিলেন বাংলার প্রথম সার্থক গদ্যকার। তিনি একজন সার্থক সমাজ সংস্কারক। তিনি বাংলা তথা ভারতের গৌরব। তাঁর জীবনী নিয়ে বিস্তারিত দেখুন এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বিদ্যাসাগরকে আমরা চিনি একজন একগুঁয়ে, জেদি, গম্ভীর মানুষ হিসেবে। অথচ তাঁর রসবোধ ছিল অসামান্য। মজা করে দাম্ভিক বামুনের দম্ভ যেমন মিটিয়েছেন, আবার নিজের বাসরঘরে এমন কীর্তি করেছিলেন যে বাকিরা লজ্জায় পড়ে গেছিল। আবার তাঁরই ঘরে আগত এক অতিথির সাথে যে খুনসুটি করেছিলেন শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। তাঁর জীবনের বিভিন্ন মজার ঘটনা ও রসিকতার নানা কাহিনীকে একত্রিত করা হয়েছে এই ভিডিওতে। তাঁর রসিকতার ঘটনাগুলি দেখুন আর হাসুন
.
.
.
.
.
.
বিদ্যাসাগরের জীবনযাপন ছিল অত্যন্ত সরল, সাদামাটা। একদিকে গরীবদের জন্য খরচা করতেন দুহাত খুলে, অন্যদিকে নিজের জন্য খরচ করতেন যৎসামান্য, লোকে ভাবত তিনি হাড়কিপটে। তাঁর জীবনযাপনের কাহিনী শুনলে অবাক হতে হয়, অথচ সেই কাহিনী থেকে শেখার আছে অনেক। আসুন তাঁর জীবনকাহিনীর এই অজানা দিক জেনে নিই এখানে
.
.
.
.
.
বিদ্যাসাগর তাঁর নিজের একমাত্র ছেলে নারায়ণ চন্দ্রর বিয়ে দিয়েছিলেন ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়রা বিয়েতে না এলেও বিদ্যাসাগরের সংগ্রাম সফল ও সার্থক হয়েছিল। তখন পুত্রকে নিয়ে কতই না গর্বিত ছিলেন বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগর আবার নিজের মৃত্যুর প্রায় ষোল বছর আগে যে উইল তৈরি করেছিলেন, সেই উইলে পুত্রকে ত্যাজ্যপুত্র করেছিলেন। কি এমন হয়েছিল তাঁদের মধ্যে? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন
.
.
.
.
.
.
হিন্দু ধর্মের কুসংস্কার, হিন্দু শাস্ত্র ইত্যাদি নিয়ে বিদ্যাসাগর, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় এর আলোচনা । বিদ্যাসাগর সিনেমা থেকে নেওয়া এই অংশটি নিঃসন্দেহে ভাবনার খোরাক জোগায়। আপনারা যারা দেখেননি, অবশ্যই দেখুন এখানে
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান