সববাংলায়

৮ আষাঢ় | ২৩ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ৮ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ২৩ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৮ আষাঢ় | ২৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নবারুণ ভট্টাচার্যের জন্মদিন। বাংলা সাহিত্যের এক প্রথাবিরোধী লেখক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। রাষ্ট্রের নীতি ও আদর্শের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার কলম তাঁকে প্রতিষ্ঠান বিরোধী তকমা এনে দিয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অমর সৃষ্টি ‘ফ্যাতাড়ু’ চরিত্রটি এক নতুন ধারার সৃষ্টি করেছে। তাঁর জীবন নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nabarun-bhattacharya/
  • আজ পি কে ব্যানার্জীর জন্মদিন। ১৯৭৫ সালে আই এফ এ শিল্ডে মোহনবাগানকে ৫ গোলে চূর্ণ করা তাঁর কোচিং জীবনের সেরা মুহূর্ত। ফুটবলারদের তাতানোর জন্য তাঁর ভোকাল টনিক তাঁকে অন্যান্য ফুটবল কোচদের থেকে স্বতন্ত্র করে তুলেছিল। মাঠে নামার আগে খেলোয়াড়দের একটাই কথা বলতেন তিনি – “কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়।কীভাবে জিতল, সেটাই আসল।” কিংবদন্তি ফুটবল কোচ তথা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফুটবলার পিকে ব্যানার্জির জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pk-banerjee
  • আজ সফিউদ্দীন আহমেদের জন্মদিন। বাংলাদেশের এক খ্যাতনামা চিত্রশিল্পী তিনি। কালো রং-কে তিনি মনে করতেন ‘রংয়ের রাজা’। চোখ তাঁর ছবিতে বিশেষ প্রতীক হিসেবে উঠে আসে। ওয়াশিংটন, বেলগ্রেড, জাপান, ঢাকার জাদুঘর ও শিল্প আ্যকাডেমিসহ দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তাঁর শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/safiuddin-ahmed/
  • আজ হরিচরণ বন্দোপাধ্যায়ের জন্মদিন। আধুনিক বাঙালি তাঁকে চেনেনা বললেই চলে। তাঁর অবিশ্বাস্য কীর্তিও বিস্মৃতির অন্তরালেই রয়ে গেছে। তাঁর ৪০ বছরের অক্লান্ত নিরলস সাধনার ফসল ‘বঙ্গীয় শব্দকোষ’। বাংলা ভাষায় এর থেকে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং বিশদ অভিধান আর একটিও নেই। তাঁর সারাজীবনের কাজের স্বীকৃতি স্বরূপ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (ডিলিট) উপাধিতে ভূষিত করে। এই অসামান্য বাঙালির জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/haricharan-bandopadhayaya/
  • আজ রাজেন্দ্রনাথ মুখার্জীর জন্মদিন। তিনি একজন প্রখ্যাত বাঙালি শিল্পপতি তথা স্থপতি ছিলেন। মার্টিন অ্যান্ড কোং এর ডিরেক্টর হিসেবে রাজেন্দ্রনাথ ভিক্টোরিয়া মেমোরিয়াল, এসপ্ল্যানেড ম্যানসন, সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন, ত্রিপুরা প্যালেস, মাইসোর মেমোরিয়াল সহ আধুনিক হাওড়া ব্রিজের নক্সা তৈরি ও রূপায়ণের দায়িত্বে ছিলেন। বিখ্যাত এই বাঙালি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajendranath-mukherjee/
  • আজ অ্যালান টুরিং-এর জন্মদিন। সমকামিতার অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন কম্পিউটার বিজ্ঞানের অন্যতম প্রতিভা এই গণিতবিদ । কারাবাস করার বদলে যাতে ঘরে বসে গণিতের গবেষণা চালিয়ে যেতে পারেন তিনি, সে জন্য যন্ত্রণাদায়ক হরমোনাল কাস্ট্রেশনের পথ বেছে নিয়েছিলেন নিজেই । কিন্তু তাতেও শান্তি পাননি টুরিং। নিজের বাড়িতেই পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন অবশেষে। অ্যালান টুরিং সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alan-turing/
  • আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র তিনি বাবার মতোই মেধাবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য তিনি তাঁর কর্মকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় বক্তব্য রাখতে বলেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেই প্রথমবার কোন দেশীয় ভাষায় সমাবর্তনে বক্তব্য রাখা হয়। স্বাধীন ভারতের প্রথম বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। ভারত কেশরী নামে পরিচিত তিনি হিন্দু মহাসভার অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shyama-prasad-mukhopadhyay/
  • আজ জোনাস সাল্কের মৃত্যুদিন। পোলিও ভাইরাসের টিকা আবিষ্কার করেই সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে আছেন তিনি। মানব সমাজের কল্যাণার্থে তাঁর এই যুগান্তকারী কাজের জন্য কোনো পেটেন্টও নেননি তিনি। তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ ১৯৬৩ সালে তাঁর নামে স্থাপিত হয় ‘সাল্ক ইনস্টিটিউট’। মহান এই জীব বিজ্ঞানীর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jonas-salk/
  • ১৭৫৭ সালে ২৩ জুন পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। নবাব সিরাজউদৌল্লা এবং ইংরেজদের মধ্যে সংঘটিত পলাশীর যুদ্ধ বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি তৈরিতে একপ্রকার সহায়তা করেছিল৷ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাত্র তিন হাজার সৈন্যের বিপক্ষে দাঁড়িয়ে ৫০ হাজারেরও বেশি সেনা নিয়ে কীভাবে সিরাজউদৌল্লা পলাশীর প্রান্তরে পরাস্ত হলেন সে এক বিস্ময়কর ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। নবাবের পরাজয়ের সেই নেপথ্য কারণগুলি এবং পলাশীর যুদ্ধের পটভূমি-সহ আরও নানা খুঁটিনাটি তথ্য বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/battle-of-plassey
  • ১৯৭৯ সালের ৯ জুন বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় আসর ১৯৭৯ ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়। এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের যখন ৯৯ রানে চার উইকেট পড়ে গিয়েছিল, ভিভিয়ান রিচার্ডস মাঠে নেমে গুরুত্বপূর্ণ ১৩৮ করে দলকে একটি লড়াকু স্কোরে পৌঁছে দেন এবং অবশেষে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নও হয়েছিল। এই নিয়ে পরপর দুবার বিজেতা হয়েছিল তারা। ১৯৭৯ সালের এই দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে আরও নানা খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/1979-cricket-world-cup
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-23

ধর্মীয় অনুষ্ঠান :

  • কাল থেকে অম্বাবাচী শুরু হয়েছে। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/ambubachi

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজকের দিনে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সঞ্জয় গান্ধীর। দুর্ঘটনা নাকি চক্রান্ত? শোনা যায় সেদিনের দুর্ঘটনার আগে সঞ্জয়কে নাকি তিন তিনবার গুলি করে হত্যার প্রচেষ্টা হয়েছিল। ভারতের ইতিহাসে আজও অমীমাংসিত থেকে যাওয়া সঞ্জয় গান্ধী মৃত্যু রহস্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sanjay-gandhi-death-mystery/
  • আষাঢ়ে গল্প বাঙালি জীবনে বহুল ব্যবহৃত একটি প্রবাদ। এই প্রবাদটি মূলত ব্যবহার হয় কল্পনামূলক আজব বা অবাস্তব গল্প বোঝাতে যা বাস্তবে কোনোভাবে ঘটা সম্ভব না। সম্পূর্ণ প্রবাদের উৎপত্তিটা জানতে পড়তে হবে https://sobbanglay.com/sob/ashade-golpo/
  • গয়ায় পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডদানের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু মাতৃপিণ্ড দান হয়? অথবা, স্রেফ আঙ্গুল দেখে জীবনসঙ্গী নির্বাচন? এরকম আপাত-অসম্ভব কিছু বিষয়ের সাক্ষী এই রামকেলি। শ্রীচৈতন্যদেবের পদধুলি ধন্য রামকেলি নিয়ে পড়ুন https://sobbanglay.com/sob/ramkeli/

৮ আষাঢ় | ২৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সতীপীঠ কামাখ্যা ধাম নিয়ে তথ্যমূলক এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/pkSlzSlvz1s
  • আষাঢ় মাসের শুক্লপক্ষের সপ্তমীতে বিবস্বৎ সপ্তমী ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় যিনি এই ব্রত পালন করেন সূর্যদেব তাঁকে রক্ষা করে থাকেন। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জেনে নেওয়া যাক এখানে https://youtu.be/8__cOYXb6ME
  • শান্তিনিকেতন নামের মধ্যেই লুকিয়ে রয়েছে জায়গাটির মূল বৈশিষ্ট্য। ‘শান্তির নীড়’ হল শান্তিনিকেতন। সত্যিই এখানে এলে মন জুড়িয়ে যায়, এক আলাদা শান্তির অনুভূতি পাওয়া যায়। লাল মাটি, সবুজ বনানীর চিত্রপটে গড়ে উঠেছে রবীন্দ্রনাথের সৃষ্ট ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’। প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। বিস্তারিত ভ্রমণের ব্যাপারে জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/Oh-oE-NbPQk

৮ আষাঢ় | ২৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৮ আষাঢ় | ২৩ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading