সববাংলায়

ইতিহাসে আজকের দিনে ৫ নভেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে আজকের দিনে ৫ নভেম্বর।

বিশেষ দিবস :

আজকের দিনে ৫ নভেম্বর – বিশ্ব সুনামি সচেতনতা দিবস

আজকের দিনে ভারত :

১৫৫৬ সালের আজকের দিনে পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে উত্তর ভারতের বিশিষ্ট শাসক হেম চন্দ্র বিক্রমাদিত্য ওরফে হিমু পরাজিত হন।

১৭৯৫ সালের আজকের দিনে ‘ক্যালকাটা গেজেট’ শীর্ষক সংবাদপত্রে বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয়।

১৮৭০ সালের আজকের দিনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী ও রাজনীতিবিদ ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের জন্ম হয়।

১৮৮৮ সালে আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের জন্ম হয়।

১৯১৫ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতা পরলোক গমন করেন।

১৯৫৫ সালের আজকের দিনে ভারতের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার জন্মগ্রহণ করেন।

১৯৯৮ সালের আজকের দিনে বিশিষ্ট হিন্দি কবি বৈদ্যনাথ মিশ্রের মৃত্যু হয়।

২০১১ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকার মৃত্যু হয়।

২০১৩ সালের আজকের দিনে ইসরো (ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান) ‘মঙ্গলযান’ উৎক্ষেপণ করে।

আজকের দিনে বিশ্ব :

১৪৯২ সালের আজকের দিনে ইতালির বিশিষ্ট নাবিক ক্রিস্টোফার কলম্বাস কিউবার অধিবাসীদের কাছ থেকে প্রথম ভুট্টা উৎপাদনের সম্পর্কে জানতে পারেন।

১৮৫৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ফরাসি রসায়নবিদ পল সাবায়টিয়ার জন্মগ্রহণ করেন।

১৮৮৫ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক উইল ডুরান্ট জন্মগ্রহণ করেন।

১৮৯২ সালের আজকের দিনে জে বি এস হ্যালডেনের জন্ম হয়।

১৮৭৯ সাকের আজকের দিনে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মৃত্যু হয়। 

১৯১১ সালের আজকের দিনে ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।

১৯২০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক ডগলাস নর্থ জন্মগ্রহণ করেন।

১৯৩৭ সালের আজকের দিনে জার্মানির ফুয়েরার অ্যাডলফ হিটলার একটি গোপন বৈঠকে তাঁর সেনবাহিনীর অধিকর্তাদের তাঁর যুদ্ধে যোগ দেবার অভিপ্রায় ব্যক্ত করেন।

১৯৪৪ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ফরাসি জীববিজ্ঞানী অ্যালেক্সিস ক্যারেল পরলোক গমন করেন।

১৯৪৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন পদার্থবিদ ও অধ্যাপক উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স জন্মগ্রহণ করেন।

১৯৬৪ সালের আজকের দিনে ঘানার বিখ্যাত ফুটবল খেলোয়াড় আবেদি পেলে জন্মগ্রহণ করেন।

১৯৯৩ সালের আজকের দিনে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম-এর নেতৃত্বে ন্যাটোর বিকল্প গড়ে ওঠা ইউরোপীয় বাহিনী ‘ইউরো কর্পস’-এর আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয় হয়।

২০০৬ সালের আজকের দিনে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালের বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

২০০৭ সালের আজকের দিনে চিনের মহাকাশযান ‘চেংজ – ১’ (Chang’e 1) চাঁদের কক্ষপথে প্রবেশ করে।

আজকের দিনে

ইতিহাসে আজকের দিনে ৪ নভেম্বর ইতিহাসে আজকের দিনে ৬ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading