সববাংলায়

২২ কার্ত্তিক | ৮ নভেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ২২ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ৮ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২২ কার্ত্তিক | ৮ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কামাল রনদীভের জন্মদিন। কামাল রনদীভ একজন জৈবচিকিৎসা বিজ্ঞানী যিনি মূলত ভাইরাস ও বিভিন্ন ধরণের ক্যান্সারের মধ্যে আন্ত-সম্পর্ক বিষয়ে গবেষণার জন্য প্রসিদ্ধ।তিনি প্রথম টিউমার ভাইরাস ও হরমোনের আন্ত:সম্পর্কের সঙ্গে ক্যান্সার প্রবণতার যোগসূত্র শনাক্ত করেন। তিনি ভারতীয় মহিলা বিজ্ঞানী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamal-ranadive/
  • আজ এয়ার মার্শাল সুব্রত মুখার্জীর মৃত্যুদিন। স্বাধীন ভারতের বায়ুসেনার প্রথম ‘কমান্ডার ইন চিফ’ ছিলেন সুব্রত মুখার্জী। বায়ুসেনার সর্বাধিনায়ক এই বাঙালিকে আপামর ভারতবাসী চেনে ‘ভারতীয় বায়ুসেনার জনক’ হিসেবে। সুব্রত মুখার্জীই প্রথম ভারতীয় এবং বাঙালি যিনি তৎকালীন ভারতীয় বায়ুসেনাকে আরো সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/subroto-mukherjee/
  • আজ লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর মৃত্যুদিন। তিনি ভারতের প্রথম পেশাদার ভ্রাম্যমাণ আলোকচিত্রীদের মধ্যে অন্যতম এবং একাধারে একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lakshminarayan-ray-chowdhury/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-8

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জগদ্ধাত্রী পূজার মহা সপ্তমী। এই পূজা এবং দেবীর কাহিনী নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagadhatri-puja/
  • আজ ছট পূজার শেষ দিন। এইদিন উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্যপ্রদানের পর উপবাসভঙ্গ করে পূজার প্রসাদরূপে বাঁশ নির্মিত পাত্রে সুপ, গুড়, মিষ্টান্ন, ক্ষীর, ঠেকুয়া, ভাতের নাড়ু এবং আখ, কলা, মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয়। ছট পূজা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/chhath-puja/
  • কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জগদ্ধাত্রী পূজা বলতেই চন্দননগরের কথা মনে পড়লেও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা অন্য মাহাত্ম্য বহন করে। বলা হয়ে থাকে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রই বাংলার নদীয়ায় প্রথম জগদ্ধাত্রী পূজা চালু করেন। আসুন এই সুযোগে একবার জেনে নেওয়া যাক কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা সম্পর্কে নানান অজানা তথ্য https://sobbanglay.com/sob/jagadhatri-puja-krishnanagar/
  • ঘরের মেঝেতে পড়ে থাকা কোনো মরা আরশোলা বা প্রজাপতির দিকে। আপনি হয়তো তার পছন্দের খাবারটা একটু সরিয়ে অন্য কোথাও রেখে দিয়েছেন কিন্তু একটু পরেই দেখলেন সারিবদ্ধ পিঁপড়ের দল খাবারের সেই নতুন জায়গাটি ঠিক খুঁজে নিয়েছে। কখনও কি ভেবেছেন পিঁপড়েরা খাবারের সন্ধান পায় কীভাবে? জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/how-does-ant-find-food
  • বঙ্গভঙ্গের মূল কান্ডারি লর্ড কার্জনের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। একসময় জাপানিদের বোমাবর্ষণের ভয়ে এই সৌধকে ঢেকে ফেলা হয়েছিল বিশেষ উপায়ে। সুদৃশ্য মার্বেল পাথরে তৈরি এই সৌধের চূড়ায় রয়েছে একটি ব্রোঞ্জের পরী। হ্যাঁ ঠিকই ধরেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কলকাতার অন্যতম বিখ্যাত এই দর্শনীয় স্থান প্রেমিক-প্রেমিকাদের কাছে বেশি জনপ্রিয় হলেও আম বাঙালিরাও শীতের ছুটিতে একটা দিন ভিক্টোরিয়ায় কাটাতে পছন্দ করেন। ভিক্টোরিয়া মেমোরয়াল ঘুরতে যাওয়ার আগে এখানে ভ্রমণের খুঁটিনাটি অনেক তথ্য জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/trip-to-victoria-memorial/

২২ কার্ত্তিক | ৮ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

  • যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • দক্ষিণ ভারতে যেমন রামায়ণের নায়ক রাবণ অনার্য জনগোষ্ঠীর প্রতিভূ, তেমনই এখানকার মানুষদের বিশ্বাসে দেবী দুর্গা খলনায়ক। এখানে দেবী দুর্গার পরিবর্তে পূজিত হন মহিষাসুর যা ‘হুদুড় দুর্গা’ নামে পরিচিত। এই নিয়ে তথ্যসমেত আসল সত্য জানুন এখানে https://youtu.be/NnouRcmuTww

২২ কার্ত্তিক | ৮ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২২ কার্ত্তিক | ৮ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading