আজ বাংলা ১৪৩১ সালের ৪ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ১৮ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ মহাদেব গোবিন্দ রানাডের জন্মদিন। বিধবা বিবাহ সমিতি’ গঠন করলেও দ্বিতীয়বার বিবাহের সময় কোনো বিধবাকে বিবাহ করেননি মহাদেব গোবিন্দ রানাডে। সমাজ সংস্কারের কাজে নিজেকে আজীবন নিয়োজিত রেখেছিলেন তিনি। হিন্দু পুনর্জাগরণের মাধ্যমে সমাজের রক্ষণশীলতা ও কুসংস্কার দূর করতে চেয়েছিলেন তিনি। ভারতের অর্থনীতির উন্নতির জন্য যে কৃষির বদলে শিল্প ও বাণিজ্যের উন্নতি দরকার, সে কথা সম্ভবত তিনিই প্রথম বলেছিলেন। তাঁর কর্মব্যাপ্ত জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mahadev-govind-ranade/
আজ কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ীর মৃত্যুদিন। কিশোর বয়সে স্বাধীনতা সংগ্রামীদের জন্য অস্ত্র পাচারের সময় বোমা বিস্ফোরণে তাঁর একটি হাত খোয়া যায়। অবশিষ্ট একটি হাত কে সম্বল করেই তিনি এঁকে গেছেন একের পর এক অবিস্মরণীয় কার্টুন। তাঁর কার্টুন আঁকায় বিধান চন্দ্র রায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাঁকে ‘শ্যান্ডেলিয়ার’ উপাধি দিয়েছিলেন। তাঁর সমাজচিন্তা বিষয়ক কার্টুনগুলি বিভিন্ন সময়ে যুগোশ্লাভিয়া, ইংল্যাণ্ড, কানাডা ও জাপানে পুরস্কৃত হন। তাঁর সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chandi-lahiri/
আজ নারায়ণ দেবনাথের মৃত্যুদিন। একমাত্র বাঙালি তথা ভারতীয় কমিকস-শিল্পী ছিলেন নারায়ণ দেবনাথ যিনি শিশু-সাহিত্যিকের মর্যাদায় উন্নীত হয়েছিলেন। তিনিই একমাত্র ডি.লিট জয়ী কমিকস-শিল্পী। ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাঁটুল দি গ্রেট’ ইত্যাদি কালজয়ী সব কমিকসের স্রষ্টা তিনি। দীর্ঘ ৫৩ বছর ধরে প্রকাশিত হয়ে এসেছে ‘হাঁদা ভোঁদা’। আজও তা বাঙালির স্মৃতিতে অমলিন। কীভাবে সৃষ্টি হয়েছিল এই সব চরিত্রগুলি? কেমন ছিল নারায়ণ দেবনাথের জীবন? জানতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/narayan-debnath/
আজ সাদাত হাসান মান্টোর মৃত্যুদিন। সালমান রুশদি তাঁর সম্পর্কে বলেন “Undisputed master of modern Indian short story”। হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ তাঁর গল্পে বারে যে দক্ষতায় ফুটে উঠেছে তেমনটা আর কারও ওঠেনি। তিনি সাদাত হাসান মান্টো। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/saadat-hasan-manto/
আজ রুডইয়ার্ড কিপলিং-এর মৃত্যুদিন। তিনি একজন স্বনামধন্য ইংরেজ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার। পেশায় সাংবাদিক হলেও সারা বিশ্বে তাঁর পরিচিতি কালজয়ী সাহিত্য সৃষ্টির জন্য। ‘জাঙ্গল বুক’ তাঁর এমনই অমর এক সৃষ্টি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rudyard-kipling/
আজ হরিবংশ রাই বচ্চনের মৃত্যুদিন। হরিবংশ রাই বচ্চন হিন্দী সাহিত্যের অন্যতম শক্তিশালী একজন লেখক। ‘হিন্দী কবি সম্মেলনে’রও সদস্য ছিলেন তিনি। ‘মধুশালা’, ‘মধুবালা’, ‘মধুকলস’ -এই কাব্যগ্রন্থত্রয়কে তাঁর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সৃষ্টি বলে গণ্য করা যায়। কবি হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অনুবাদক। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/harivansh-rai-bachchan/
ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধুমাত্র কলকাতারই নয়, বরং সমগ্র ভারতের মধ্যেই এক অন্যতম স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বলা হয় ‘তাজ অফ দ্য রাজ’ (Taj of the Raj)। ভিক্টোরিয়া মেমোরিয়ালের চূড়ার সেই পরী আজ আর না ঘুরলেও সৌধ-সংলগ্ন বাগানে, নুড়ি বিছানো পথে হেঁটে বেড়ানোর সাধ অধিকাংশ বাঙালিই মনের মধ্যে লালন করেন। কলকাতা এবং আশেপাশের অঞ্চলের মানুষের জন্য এই জায়গা শীতকালের দারুণ একটি পিকনিক স্পট। আপনিও যদি এখানে যাবার প্ল্যান করছেন তাহলে এক নজরে দেখে নিন কী করবেন, কী দেখবেন ইত্যাদি https://sobbanglay.com/sob/trip-to-victoria-memorial
সাধারণ কম্পিউটারে যে জটিল সমস্যার সমাধান করতে দশ হাজার বছর সময় লাগতো, তা মাত্র তিন মিনিটে করে ফেলতে পারে কোয়ান্টাম কম্পিউটার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। কোয়ান্টাম পদার্থবিদ্যা কাজে লাগিয়ে তৈরি এই বিশেষ প্রকারের কম্পিউটার আসলে কীভাবে কাজ করে জানতে হলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/quantum-computer
আজ থেকে শতবর্ষ আগে কোলকাতা শহর ভয়াবহ প্লেগ মহামারীতে আক্রান্ত হয়। এই মহামারীতে প্রথমবার ত্রাণের কাজ করেছিল তখনকার সদ্যগঠিত রামকৃষ্ণ মিশন এবং এই সেবার কাজে যেসমস্ত মানুষ এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে স্মরণীয় হলেন ভগিনী নিবেদিতা। জানুন আর্তের সেবায় ভগিনী নিবেদিতার সেই অবিস্মরণীয় ভূমিকা। –https://sobbanglay.com/sob/kolkata-plague-and-sister-nivedita/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ নারায়ণ দেবনাথের মৃত্যুদিন। তিনি ভারত তথা বাংলার অন্যতম বিখ্যাত একজন কমিকস-শিল্পী, আলঙ্কারিক তথা শিশু সাহিত্যিক। ‘হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’ ইত্যাদি কালজয়ী সব কমিকসের স্রষ্টা তিনি। তিনিই একমাত্র ভারতীয় তথা বাঙালি কমিকস-শিল্পী ছিলেন যিনি ডি.লিট উপাধি পেয়েছিলেন। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/sHaGHUji4u0
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
দেবের প্রথম ছবি অগ্নিশপথ। বিপরীতে ছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর আই লাভ ইউ, প্রেমের কাহিনী, মন মানে না প্রভৃতি ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। তারপরে রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে চ্যালেঞ্জ ছবিটি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এখানে তাঁর প্রথম সিনেমার প্রথম দৃশ্য রইল আপনাদের জন্য https://youtu.be/Lg2vcIJwj40
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান